দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:৩২
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
স্বাস্থ্য

হজমশক্তি বাড়ায় আদা

কর্তৃক SK Ferdous অক্টোবর ১, ২০২০
অক্টোবর ১, ২০২০ ০ কমেন্ট 328 ভিউস

অনলাইন ডেস্ক :

আদা একটি প্রাকৃতিক মশলা। বিশ্বজুড়ে আদা একটি জনপ্রিয় উপাদান। কিছু কিছু রান্নায় আদা ছাড়া যেন স্বাদই হয় না। নানা রোগ-প্রতিরোধে এটি খুবই কার্যকর। আদায় রয়েছে ভিটামিন এ, সি, ই, বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সিলিকন, সোডিয়াম, আয়রণ, জিঙ্ক, ক্যালসিয়াম ও বিটা ক্যারোটিন। প্রতি ১০০ গ্রাম আদায় রয়েছে এনার্জি ৮০ ক্যালরি, কার্বোহাইড্রেট ১৭ গ্রাম, ফ্যাট ০.৭৫ গ্রাম, পটাশিয়াম ৪১৫ মিলিগ্রাম ও ফসফরাস ৩৪ মিলিগ্রাম। এবার তবে জেনে নিন আদার কিছু ভেষজ গুণাগুন—

হজমশক্তি বাড়ায় :হজমশক্তি বাড়াতে আদার জুড়ি নেই। আদায় রয়েছে হজমের জন্য উপকারী কিছু কার্যকর উপাদান। আর এগুলো হজমে সহায়তাকারী এনজাইমগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে দেয়।

বমিভাব দূর করে :আদা বমিভাব ও অস্বস্তি দূর করে। গর্ভবতী নারী, সার্জারির রোগী, ক্যান্সারে কেমোথেরাপি দেওয়া হচ্ছে এমন ব্যক্তি কিংবা ভ্রমণজনিত অসুস্থতায় বমিভাব দূর করার ক্ষেত্রে আদার উপকারিতা স্বীকৃত।

ব্যথানাশক :শরীরের যে কোনো ধরনের ব্যথায় আদা টনিকের মতো কাজ করে। অসটিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসে শরীরের প্রায় প্রতিটি হাড়ের জোড়ায় প্রচুর ব্যথা হয়। এই ব্যথা দূর করে আদা। মাংসপেশির ব্যথা থেকেও মুক্তি দিতে পারে আদা। মার্কিন গবেষকরা জানিয়েছেন, শারীরিক অনুশীলনের ফলে সৃষ্ট মাংসপেশির ব্যথা কমাতে প্রতিদিন দুই গ্রাম করে আদা টানা দুই সপ্তাহ খেতে হবে।

ফুসফুসের জন্য উপকারী :ফুসফুসের সাধারণ যে কোনো রোগের ক্ষেত্রে আদা বেশ কার্যকরী। সর্দি-কাশি ও শ্বাস- প্রশ্বাসের সাধারণ সমস্যা দূর করে আদা। গলা ও স্বরতন্ত্রী পরিষড়ার রাখে। নাক দিয়ে পানি পড়া কমাতে ও শ্বাসযন্ত্র থেকে কফ দূর করতে আদা-চা খুবই উপকারী।

দেহের তাপমাত্রা বাড়ায় : শীতকালে ঠান্ডায় নানা ধরনের রোগের প্রভাব বাড়ে। এছাড়াও ঠান্ডার প্রভাবে অনেকেরই দেহের তাপমাত্রা কমে যায়। এক্ষেত্রে সৃষ্ট সমস্যার বিশেষ সমাধান হতে পারে কিছু আদা খেয়ে নেওয়া।

কোলন ক্যান্সার প্রতিরোধ : আদার রয়েছে কোলন ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা। এর কিছু উপাদান কোলনের সংক্রমণ প্রতিরোধ করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে : আদা মানুষের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে ডায়াবেটিস রোগের উপশম হয়। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সাধারণ অবস্থায় রক্তে গ্লুকোজের স্তর নিম্নমাত্রায় থাকে বলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হয়। কিন্তু আদার রস সেই স্তরের বৃদ্ধি ঘটায়।

শ্বাস-প্রশ্বাস সহজ করে : আপনি যদি শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন তাহলে নিয়মিত আদা খেলে উপকার পাবেন। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে আদা সেবনে স্পষ্ট উপকার দেখা যায়। এতে তাদের শ্বাস নেওয়া সহজ হয় এবং যন্ত্রণা কমে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা। এক গবেষণায় দেখা গেছে, আদার রস দাঁতের মাড়িকে শক্ত করে, দাঁতের ফাঁকে জমে থাকা লুকানো জীবাণুকে ধ্বংস করে।

এছাড়াও আদায় থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মানবদেহের রোগ-জীবাণু ধ্বংস করে। জ্বর জ্বর ভাব, গলাব্যথা ও মাথাব্যথা দূর করতে সাহায্য করে আদা। কাশি এবং হাঁপানির জন্য আদার রসের সঙ্গে মধু মিশিয়ে সেবন করলে বেশ উপকার মেলে। বসে কাজ করার অভ্যাস যাদের তাদের রক্তসঞ্চালন প্রায়ই বাধাগ্রস্ত হয়। আদা-চা এই সমস্যা দূর করতে সাহায্য করে। দেহে জমে থাকা বিষাক্ত বর্জ্য অপসারণে আদা ভূমিকা রাখে। আদা-চা দাগপড়া ত্বক সারিয়ে তুলতে সাহায্য করে। এক্ষেত্রে এটি কোষ তৈরি করায় সাহায্য করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
পরবর্তী পোস্ট
ডিপজলের ছেলের হলুদে তারকাদের মিলনমেলা

রিলেটেড পোস্ট

কলারায়ায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির  জনসচতনামূলক সভা

মে ২৪, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

মে ২২, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু

মে ২২, ২০২৬

হাম কেড়ে নিলো ৬ শিশুর প্রাণ , মোট...

মে ২০, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting