দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৩৫
নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...
পাটকেলঘাটায় অপরিপক্ব আম ধ্বংস, ভ্রাম্যমাণ অভিযানে কড়াকড়ি
রোদে আগুন ও লোডশেডিংয়ে বিপর্যস্ত পাইকগাছা: জনজীবনে ত্রাহি...
আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল
গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু
আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...
পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ অভিযানে অপরিপক্ব আম ধ্বংস
সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

কালের বিবর্তনে হারিয়ে গেছে দেবহাটার জমিদার বাড়ি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৯, ২০২০
সেপ্টেম্বর ১৯, ২০২০ ০ কমেন্ট 398 ভিউস

লিটন ঘোষ বাপি: ব্রিটিশ শাসনামলেই দেবহাটায় প্রতিষ্ঠিত হয় পৌরসভা। এখানে ছিল ১৮ জমিদারের বাস। কালের বিবর্তনে হারিয়ে গেছে ইতিহাস ঐতিহ্যের সেই নিদর্শন। বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা নির্ধারক ইছামতি নদীর তীর ঘেষা টাউন শ্রীপুর, সুশীলগাতী ও দেবহাটা পাশাপাশি তিনটি গ্রাম। উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ডা. বিধান চন্দ্র রায়েরও পৈতৃক নিবাস ছিল সাতক্ষীরার এই অজপাড়া গাঁ দেবহাটার টাউনশ্রীপুর গ্রামে।

প্রায় ১৫০ বছর আগে দেবহাটার টাউনশ্রীপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল দেবহাটা পৌরসভা। এই গ্রামে ছিল ১৮ জমিদারের বসবাস। কিন্তু কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গেছে। ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে চলা ইছামতি নদী কালিগঞ্জ অভিমুখ থেকে দেবহাটার সীমান্তে প্রবেশ করে নওয়াপাড়া, নাংলা গাংআটি, বসন্তপুর, দেবহাটা সদর, সুশীলগাতী, শিবনগর, টাউনশ্রীপুর, চর-রহিমপুর, ভাতশালা, কোমরপুর সীমানা দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত ঘেষা হাড়দ্দাহর পাশ দিয়ে ছুটে চলেছে বঙ্গপোসাগর অভিমুখে।

ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে মানুষের আনাগোনা ছিল ভারতের কলকাতায়। ইছামতির ওপারে ভারতের হাসনাবাদ রেল স্টেশন। যার কারণে ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে মানুষের দ্বিতীয় ঠিকানা ছিল কলকাতা। সেদিনের দেবহাটা গ্রাম এখন উপজেলা সদর কিন্তু ঐতিহ্যবাহী টাউন শ্রীপুর পৌরসভা এখন একটি অনুন্নত গ্রাম। সাতক্ষীরা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ইছামতি নদীর তীর ঘেষা গ্রামটির নাম টাউন শ্রীপুর। ডা. বিধান চন্দ্র রায়ের জন্মের আগেই ব্রিটিশ সরকার ১৮৬৭ সালে দেবহাটাকে পৌরসভা ঘোষণা করে। আর এই পৌরসভার কার্যালয় ছিল দেবহাটার টাউন শ্রীপুর গ্রামে। ওই সময় বিভাগীয় শহর খুলনাতেও পৌরসভা প্রতিষ্ঠিত হয়নি। তৎকালীন ভারতের সেনাবাহিনীর প্রধান শঙ্কর রায় চৌধুরীও ছিলেন এই অঞ্চলেরই একজন। ভারতের সেনা প্রধানের দায়িত্ব পালনকালেই ১৯৯৭ সালে শঙ্কর রায় চৌধুরী তাঁর জন্ম ভিটা টাউন শ্রীপুর গ্রামে এসেছিলেন।

পাকিস্থান সরকার সম্ভবত ১৯৫০-১৯৫১ সালে টাউন শ্রীপুর পৌরসভা বিলুপ্ত ঘোষণা করে। পাকিস্তান সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তৎকালীন সময়ে রাওয়ালপিন্ডি হাই হাইকোর্টে মামলা করেছিলেন জমিদার অনীল স্বর্ণকার। কিন্তু দেবহাটা টাউন শ্রীপুরে আর পৌরসভা ফিরে আসেনি। ১৮ জমিদারের বাস থাকা দেবহাটা, টাউন শ্রীপুর ও সুশীলগাঁতী গ্রামে এখন আর নেই তেমন কোন ঐতিহাসিক নিদর্শন। নিদর্শনের মধ্যে জমিদারদের যে কয়েকটি বাড়ি ও ভিটা ছিল যা সংরক্ষনের অভাবে সেগুলোও এখন স্থানীয় প্রভাবশালীদের দখলে। জমিদারদের কেউ কেউ ছিলেন অত্যাচারী, আবার কেউ কেউ ছিলেন মানবদরদি। আবার কোনো কোনো জমিদার সমাজে কিছু অবদানও রেখে গেছেন। দেবহাটার টাউন শ্রীপুরে জমিদারদের বিশাল অট্টালিকা, ধর্মীয় উপাসনালয় ও থিয়েটার রুম যার এখন আর তেমন কোন অস্তিত্ব নেই।

ব্রিটিশ আমলের আধাপাঁকা রাস্তা এখন পিচঢালা পথ, যার গন্তব্য দেবহাটা থেকে উঠে এসেছে জেলা শহর অভিমুখে। একই সাথে আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে হিন্দু সম্প্রদায়ের কুমারদের হাতে তৈরী মাটির নিত্য প্রয়োজনীয় প্রাচীন আসবাবপত্র। হারিয়ে গেছে এই এলাকার মানুষের কাছ থেকে তাদের সে সময়ের যাতায়াতের একমাত্র মাধ্যম গ্রামীণ হেলিকপ্টার। আধুনিকতার ছোয়ায় সব মিলিয়ে এখানকার শান্তি প্রিয় মানুষ যেমন পেয়েছে চলাচলের পাকা রাস্তা, সুন্দর মনোরম পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠান, হাতের নাগালে স্বাস্থ্য সেবা কেন্দ্র, এমনকি ম্যানগ্রোভ বনের মত একটি সুন্দর নিদর্শন। যা এ উপজেলার পর্যটনের হাতছানি দিচ্ছে। তার পরও প্রাচীন সেই নিদর্শন গুলো এখানকার মানুষের চিরস্মরণীয় হয়ে থাকবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শীঘ্রই ক্ষতিগ্রস্থ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হবে- রুহুল হক এমপি
পরবর্তী পোস্ট
আলোকিত মানুষ ইয়াকুব আলী’র সমাজ সেবা

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটায় অপরিপক্ব আম ধ্বংস, ভ্রাম্যমাণ অভিযানে কড়াকড়ি

এপ্রিল ২৭, ২০২৬

রোদে আগুন ও লোডশেডিংয়ে বিপর্যস্ত পাইকগাছা: জনজীবনে ত্রাহি...

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল

এপ্রিল ২৭, ২০২৬

গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...

এপ্রিল ২৭, ২০২৬

প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...

এপ্রিল ২৭, ২০২৬

পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ অভিযানে অপরিপক্ব আম ধ্বংস

এপ্রিল ২৭, ২০২৬

সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার

এপ্রিল ২৭, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting