দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৪
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

শীঘ্রই ক্ষতিগ্রস্থ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হবে- রুহুল হক এমপি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৯, ২০২০
সেপ্টেম্বর ১৯, ২০২০ ০ কমেন্ট 483 ভিউস

মাসুদুর রহমান মাসুদ: ঘূর্নিঝড় আম্পান ও আম্পান পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত এলাকায় খুব শীঘ্রই স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে। গত কয়েক মাস ধরে মন্ত্রী, প্রধানমন্ত্রীর দপ্তর, পানি উন্নয়ন বোর্ডের দপ্তর সহ সকল পর্যায়ের নের্তৃবৃন্দের সাথে কথা বলে যতো তাড়াতাড়ি সম্ভব অসহায় মানুষের দুঃখ দূর্দশা দূর করার জন্য চেষ্টা করে যাচ্ছি। কি অসুবিধা আছে সেগুলো স্বচক্ষে দেখার জন্য আমি এখানে এসেছি। আমি অত্যন্ত দুঃখিত যে আমরা এতোদিন চেষ্টা করেও বাঁধ বাঁধতে পারিনি। আমরা সেনাবাহিনীকে নিয়োগ করেছিলাম, কিন্তু তারা বর্তমান সময়ের প্রেক্ষাপটে বেশি পানি থাকায় বাঁধ বাঁধতে পারেনি। যতো তাড়াতাড়ি সম্ভব এই বাঁধ হবে। এজন্য নতুন করে অর্থ বরাদ্ধ, নতুন ডিজাইন সবই হয়ে গেছে। আমি আশা করি জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে, এলাকার নেতৃবৃন্দের সহযোগিতায় এখানকার বাঁধ অতি দ্রুত হয়ে যাবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে আশাশুনি উপজেলার নদী রক্ষা বাঁধ ভেঙে প্লাবিত প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদরে আংশিক এলাকা পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।

তিনি বলেন, সাতক্ষীরা জেলার নদী ভাঙ্গন এলাকার মানুষের মানবেতর জীবন যাপনের বিষয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত অবহিত আছেন। আমি প্রতিটি মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখেছি। আমাকে আশ্বস্থ করা হয়েছে যে এক মাসের মধ্যে ভাঙন কবলিত এলাকার সব সজায়গায় স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণে দুই হাজার কোটি টাকা বরাদ্ধ আসছে। আমার বিশ্বাস ওই পরিমাণ টাকার কাজ হলে আমাদেরকে ভবিষ্যতে এরকম দুঃসময়ের মুখোমুখি হতে হবে না।

প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ইউনিয়নের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। বিভিন্ন এলাকা পরিদর্শনের একপর্যায়ে এপিএস কলেজ পরিদর্শনে যান অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। এ সময় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কলেজ সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে তার সফরসঙ্গী ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বহী কর্মকর্তা সুধাংশু সরকার, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম ও নীল কন্ঠ সোম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত বৈদ্য, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আশু, আরিফুল ইসলাম, মৃণাল কান্তি মন্ডল, সিরাজুল ইসলাম সহ কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাতীয় তরুন পার্টির কেন্দ্রীয় সদস্য হলেন হাসান মিয়া
পরবর্তী পোস্ট
কালের বিবর্তনে হারিয়ে গেছে দেবহাটার জমিদার বাড়ি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting