দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:০৪
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় অন্তঃসত্তার গর্ভপাত, আহত তিন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৭, ২০২০
আগস্ট ১৭, ২০২০ ০ কমেন্ট 325 ভিউস

নিজস্ব প্রতিবেদক: জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় এক অন্তঃসত্তার(২৩) গর্ভপাত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। রিপোর্ট লেখা পর্যন্ত অন্তঃসত্তার অবস্থা আশংকাজনক ভাবে অবনতি হচ্ছে। গত ১৩ই অগাস্ট বৃহস্পতিবার সকাল ৯টায় আশাশুনি উপজেলার কাকবাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এজাহার সুত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৩অগাস্ট বৃহস্পতিবার সকাল ৯টায় চাচা সালাম গাজীর নেতৃত্বে রাসেল গাজীর সৎভাই মামুন গাজী (৩০) ও তার স্ত্রী সালমা খাতুন (২৬), রুবেল গাজী(২৫), সৎ বোন পলি ও তার স্বামী আশরাফুল গাজী (৩৮) ও সৎ মা শাহানারা খাতুন(৫০) রাসেল গাজীর বাড়িতে হামলা করে। এসময় তারা রাসেল বাড়ি ভাংচুর করতে থাকে। ভাংচুরের প্রতিবাদ করলে সালাম, মামুন, রুবেল, পলি, সালমা ও শাহানারা খাতুনরা তাদের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করতে থাকে। এ পর্যায়ে হামলাকারীদের মারধোরে রাসেল গাজীর পাঁচ মাসের সন্তান সম্ভাবা স্ত্রী সুমাইয়া খাতুন (২৩) গুরুতর আহত হন। মূমুর্ষ অবস্থায় গত শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রবিবার রাতে অবস্থার অবনতি হলে সুমাইয়া খাতুন মৃত সন্তান প্রসব করেন। এখন তার অবস্থার ক্রমাবনতি হচ্ছে।
সুমাইয়া খাতুনের স্বামী রাসেল গাজী জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে শুক্রবার সকালে আমার সৎ ভাই-বোন ও তাদের স্ত্রী ও বোনাইরা আমার বাড়ীতে হামলা করে। হামলার পুরো নেতৃত্ব দেয় আমার চাচা সালাম গাজী। এসময় তারা গালিগালাজ করতে থাকে। সেই সাথে আমার বসত ঘর ভাংচুর করে। আমি এর প্রতিবাদ করলে আমার ও আমার স্ত্রীর উপর তারা হামলা করে। এ সময় রুবেল আমার স্ত্রীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। আঘাতের ফলে আমার স্ত্রী মাটিতে লুুটিয়ে পড়ে। এ সময় মামুন ও তার মা শাহানারা খাতুন আমার স্ত্রীর পেটে সজোরে লাথিসহ কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে আমার স্ত্রী সুমাইয়া খাতুনের প্রসব বেদনা এবং সেই সাথে রক্তক্ষরণ শুরু হয়। ওই সময়ে আশরাফুল আমার স্ত্রীর কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায়। সেই সুযোগে সালমা আমার স্ত্রীর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিড়ে নেয়। এক পর্যায়ে আমি চিৎকার করলে এলাকাবাসী আমাদের উদ্ধার করে। আমার স্ত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় ওই সময় তাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করাই দুপুর সড়ে ১২টায় সময়। অবস্থার অবনতি হলে রবিবার মধ্যরাতে তার গর্ভপাত হয়। উল্লেখ্য, আমার স্ত্রী পাঁচ মাসের গর্ভবতী ছিল। তারা পরিকল্পিত ভাবে আমার অনাগত সন্তানকে হত্যা করেছে। আমার স্ত্রীরও অবস্থা ভালনয়। সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। স্ত্রীকে নিয়ে হাসপাতালে ব্যস্ততার মধ্যে খবর পেলাম শনিবার বিকালে হামলাকারিরা আমার বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আর তারা হুমকি দিয়ে জানিয়েছে আমি যদি বাড়ি যাই তাহলে আমাকেও মেরে পুতে দিবে। এখন আমার সন্তান হারিয়েছি। স্ত্রীর অবস্থাও ভালনা। সব মিলিয়ে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। এঘটনায় আমি বাদি হয়ে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর জানান, আসামীদের ধরতে অভিযান চলছে। আসামীরা পলাতক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা
পরবর্তী পোস্ট
বিশেষ ঘোষণা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশী অভিযানে ৪জন গ্রেফতার

জুন ৮, ২০২৬

কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরল সাতক্ষীরার দুই প্রবাসীর...

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting