দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:৪৭
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

চিত্রনাট্য লিখছেন শেখ সেলিম, অভিনয় করবেন নিজেই

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৭, ২০২০
জুলাই ১৭, ২০২০ ০ কমেন্ট 465 ভিউস
বিনোদন ডেস্ক: ১৯৭৫ সালের ১৫ আগস্ট। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকারতম অধ্যায়। আর এই নির্মম অধ্যায়টি এবার উঠে আসছে পর্দায়।

তার চেয়ে বড় বিষয়, সেই অন্ধকার ইতিহাসের অন্যতম সাক্ষী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম নিজেই লিখছেন এর চিত্রনাট্য। আর তাতে নিজের চরিত্রে নিজেই অভিনয় করবেন বঙ্গবন্ধু পরিবারের এই বর্ষীয়ান নেতা। এতে থাকছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রও। বঙ্গবন্ধু চরিত্রে কে অভিনয় করবেন চূড়ান্ত হয়েছে সেটিও। এতে অভিনয় করবেন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
১৬ জুলাই দিবাগত রাতে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন অভিনেত্রী নিপুণ আক্তার। তার প্রযোজনা প্রতিষ্ঠান টিউলিপ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানার থেকে এই ইতিহাসনির্ভর কাজটি নির্মিত হচ্ছে। তবে এটি সিনেমা না ওয়েব সিরিজ, সে বিষয়ে এখনও স্পষ্ট করতে নারাজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী। এতে তিনি নিজে অভিনয় করছেন কিনা সে বিষয়টিও স্পষ্ট করতে চাইছেন না এখনি। বলছেন, ‘আনুষ্ঠানিকভাবে সব জানাবেন।’
নিপুণ আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সত্যি বলতে ১৫ আগস্ট আমাদের জন্য একটা ইতিহাস হলেও সেলিম আঙ্কেলদের জন্য এটি খুবই স্পর্শকাতর বিষয়। এই দিনটিকে নিয়ে তিনি বা বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যরাও সচরাচর কথা বলতে চান না। সেজন্যই এই কাজটি নিয়ে আমি আগাম তেমন কিছু বলতে চাই না। তবে এটুকু বলছি, আমি সেলিম আঙ্কেলকে বুঝিয়ে এই কাজটি করার চেষ্টা করছি। তিনি এরমধ্যে লেখা শুরু করেছেন। নিজের চরিত্রে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন। ইনফ্যাক্ট গত একটা বছর আমরা এটা নিয়ে নিরলস কাজ করছি। আমরা চাই, ইতিহাসের এই অন্ধকারতম ঘটনাটি ভিজ্যুয়াল হোক।’
নিপুণ আরও বলেন, ‘এটা ঠিক কী হবে সেটা এখনি বলবো না। তবে ওয়েব সিরিজ হচ্ছে না, এটা নিশ্চিত করছি আপনাকে। আর করোনাকাল পার করতে পারলেই আমরা শুটিংয়ে যাবো। সেটিও গুছিয়ে রেখেছি।’

এই বিষয়টি সেলুলয়েড বাঁধার পরিকল্পনা কেমন করে মাথায় এলো—এমন প্রশ্নের জবাবে নিপুণ আক্তার বলেন, ‘সেলিম আঙ্কেল আমার বাবার বন্ধু। আমি প্রথমে এই বিষয়ে গভীরভাবে জানতে পারি আব্বুর ডায়েরি থেকে। আব্বুর ডায়েরির ১৫ আগস্ট নিয়ে আমি যে গল্পগুলো জেনেছি, তার অধিকাংশই আমরা জানি না। এগুলো আসলে সেলিম আঙ্কেলরা বলতেও চান না। কত নির্মমতার মধ্য দিয়ে তাঁরা আজ এখানে দাঁড়িয়ে আছেন। তো আব্বুর ডায়েরির লেখার রেফারেন্স নিয়ে আমি সেলিম আঙ্কেলকে বুঝিয়ে বলি। বোঝানোর চেষ্টা করি, এই ইতিহাসগুলো মানুষের জানা দরকার। সেটি যদি আপনি নিজে লেখেন, নিজেই চরিত্রটি প্লে করেন- সেটা হবে সবচেয়ে নিখুঁত। তিনি রাজি হলেন। এভাবেই কাজটি শুরু। আশা করি শেষটাও ভালোভাবে হবে।’

প্রসঙ্গত, শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির ছোট ভাই। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্পেনের ‘রাজা’ এখন রিয়াল মাদ্রিদ
পরবর্তী পোস্ট
মেকআপ নিতেন না সালমান শাহ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting