জয়নুদ্দীন আহমেদ এর মৃত্যুতে দলিল লেখক সমিতির শোক

নাসির উদ্দিন: 

স্বনামধন্য দলিল লেখক জয়নুদ্দীন আর নেই। শনিবার সকাল ১০ঘটিকায় তিনি তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুনপ্রাহী রেখে যান। জীবনে অত্যন্ত সততার সাথে জীবন যাপন করেছেন। তার মৃত্যুতে দলিল লেখক সমিতির সকল সদস্য শোক প্রকাশ করেছেন। দলিল লেখক সমিতির আয়োজনে রেজিষ্ট্রি অফিস জামে মসজিদে মঙ্গলবার এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদে উপস্থিত ছিলেন,দলিল লেখক সমিতির সভাপতি রুহুল কুদ্দুস ও সাধারন সম্পাদক শেখ আজাদ হোসেন সহ সকল সদস্য বৃন্দ। এ সময় তার আত্মার রুহের মাগফিরত কামনা করা হয়। মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান,জেলা রেজিষ্টার ও সদর সাব-রেজিষ্টার।

Recomended