দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৪
সাতক্ষীরায় এতিম শিশুদের মধ্যে ছাত্রদলের মশারি ও কয়েল...
তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...
সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার...
বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত
সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি
সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...
কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ
কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...
দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

টাকা নিয়ে ভোট থেকে সরে দাঁড়ানো নোমান জাপার পদ হারালেন

কর্তৃক kobirubel.satnadee জুন ২৮, ২০২০
জুন ২৮, ২০২০ ০ কমেন্ট 508 ভিউস

জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদ ইসলাম পাপুলের মোটা অঙ্কের টাকা নিয়ে ২০১৮ সালের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন একই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা মোহাম্মদ নোমান। এ কারণে তাকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সব পদ ও পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মোহাম্মদ নোমান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ব্যক্তিগত উপদেষ্টা ছিলেন।

 

রোববার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১)-এর ক ধারা মোতাবেক নোমানকে অব্যাহতি দেয়া হয়। রোববার মো. নোমানের অব্যাহতি পত্রে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ আদেশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

তবে কী কারণে নোমানকে অব্যহতি দেওয়া হয়েছে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি। জাতীয় পার্টির একাধিক নেতা জানান, মোহাম্মদ নোমান স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে আর্থিক সমঝোতা করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ কারণে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দশম সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর-লক্ষ্মীপুর সদরের আংশিক) এমপি হয়েছিলেন মোহাম্মদ নোমান। একাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু ৩০ ডিসেম্বরের নির্বাচনের ১০ দিন আগে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে যান নোমান।

শহিদ ইসলাম পাপুলকে মানবপাচার ও ভিসা বাণিজ্যের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভিসা বাণিজ্য করে প্রায় দেড় হাজার কোটি টাকা অর্জনের অভিযোগ উঠেছে। শহিদ ইসলাম পাপুল গ্রেপ্তার হওয়ার পর ফের আলোচনায় আসে গত নির্বাচনে তার সমর্থনে মোহাম্মদ নোমানের ভোট থেকে সরে যাওয়ার বিষয়টি।

জাপার চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বলেন, নানাবিধ কারণে নোমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএস

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাপিয়ার ৪ কোটি টাকার অবৈধ সম্পদ, ৩ ট্রাক পোশাক-জুতা-প্রসাধনীর সন্ধান
পরবর্তী পোস্ট
গম কেলেঙ্কারিতে ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting