দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২২
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালার লক্ষনপুর এসডিএ চার্চের পালক শংকর অবশেষে বদলি

কর্তৃক kobirubel.satnadee জুন ২৫, ২০২০
জুন ২৫, ২০২০ ০ কমেন্ট 401 ভিউস

বিশেষ প্রতিবেদক,তালা: তালার লক্ষনপুর এসডিএ মিশনের পালক শংকর সরকারকে অবশেষে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে ত্রান বিতরনে অনিয়ম, ত্রান আত্মসাৎ, মিশনের সদস্যদের সাথে অসদাচরন, সুদ ব্যবসা ও মিশনের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্ট করে দিয়ে স্বার্থ উদ্ধার সহ নানান অনিয়মের অভিযোগ ওঠে। এ ঘটনায় গ্রামের ক্ষুব্ধ একাধিক ব্যক্তি পালক শংকর’র বিরুদ্ধে অভিযোগ করে এবং এ বিষয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঘটনার প্রেক্ষিতে এসডিএ চার্চের উর্দ্ধতন কর্মকর্তারা গত ২১ জুন সরজমিনে লক্ষনপুরে আসেন। এ সময় সংশ্লিষ্ট পালক, অভিযোগকারী গ্রামবাসী ও মিশনের সদস্যরা সহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।

লক্ষনপুর গ্রামের ননী গোপাল সরকার, পদ্মা দাশ, প্রেম সরকার ও নমি দাশ সহ একাধিক ব্যক্তি জানান, অত্র গ্রামের এসডিএ চার্চের পালক শংকর সরকার ১০ বছর আগে পালক হিসেবে যোগদান করার পর থেকে নানান অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়ে। তিনি ইতোপূর্বে নিয়ম বহির্ভূতভাবে এক নারীকে অপমান করে বের করে দেয় এবং অন্য এক নারীকে লাঞ্চিত করে। এছাড়া, ধীর্ঘদিন ধরে গ্রামের কতিপয় ব্যক্তিদের সাথে যোগসাজস করে চড়া সুদের ব্যবসা, ত্রান বিতরনে অনিয়ম, ত্রান আত্মসাৎ, কতিপয় ব্যক্তিদের দিয়ে গ্রামের এক পরিবারের সাথে অন্য পরিবারের বিরোধ বাধিয়ে দেয়া, অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ার চেষ্টা সহ নানান অনৈতিক কাজে জাড়িয়ে পড়ে। আর এসব অবৈধ ও অপকর্মের প্রতিবাদ করায় সে মিশনের সদস্য নবো কুমার সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এমনকি, মিশন ও ধর্মীয় কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পালক শংকর সরকার জাল স্বাক্ষরের মাধ্যমে নিরিহ নবো কুমারের বিরুদ্ধে নানান চক্রান্ত ও অপপ্রচার করে। এসব ঘটনার তদন্তের জন্য ৪সদস্যের একটি প্রতিনিধি দল গত ২১ জুন সরজমিনে আসেন এবং অভিযোগের সত্যতা পেয়ে দূর্নীতিবাজ পালক শংকর সরকারকে বদলির আদেশ দেন।

বদলি আদেশের সত্যতা নিশ্চিত করে এসডিএ মিশনের এরিয়া প্রধান শ্যামল ব্যানার্জী জানান, লক্ষনপুর এসডিএ মিশনে বেশ কিছু সমস্যা সৃষ্টি হওয়ায় আমাদের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যায়। তিনি বলেন, পালক শংকর সরকারকে চুয়াডাঙ্গার ডিঙ্গাদাহ মিশনে বদলি করা হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তি করে দেয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির কুল্যায় দু’টি স্থানে হাত ধোয়ার উপকরণ বিতরণ
পরবর্তী পোস্ট
শ্যামনগরের কৈখালী ওয়াপদা বেড়ীবাঁধটি চরম ঝুঁকিপূর্ণ, কবে হবে সংস্কার ?

রিলেটেড পোস্ট

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting