দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:০৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিএনপির এমপি’র গায়ে ‘মুজিব কোট’

কর্তৃক kobirubel.satnadee জুন ২৩, ২০২০
জুন ২৩, ২০২০ ০ কমেন্ট 428 ভিউস

ন্যাশনাল ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ আজ মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে ‘মুজিব কোট’ পরে যোগ দিয়েছেন। হঠাৎ করে তার এই আচরণে দলের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনই প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি নন সিনিয়র নেতারা। বরং তারা বলছেন, এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোভাব জানার জন্য অপেক্ষায় আছেন তারা। যদিও এমপি হারুন বলছেন, তার এই পোশাক মুজিব কোট নয়।

মুজিব কোট পরার বিষয়ে কল করে জানতে চাইলে হারুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে, ‘এই মহামারির সময় কে কী কাপড় পরলো এগুলো নিয়ে এতো খেয়াল করার কী আছে। মুজিব কোটে ছয়টা বোতাম এবং কালো হয়। এর বাইরে অন্য কালারের (রঙ) কোটগুলো মুজিব কোট ধরা হয় না। এমনিতে মানুষ পাঞ্জাবির ওপর কোট পরে। আমিও পরেছি।’

তিনি আরও জানান, আজ সংসদ থেকে তিনি ওয়াকআউট করেছেন। সংসদে বৈঠকে সভাপতির দায়িত্বপালনকারী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বির বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি ওয়াকআউট করেন।

বিএনপি নেতারা বলছেন, অনেক নাটকীয়তার পর তারেক রহমান নিজের একক সিদ্ধান্তে দলের সংসদ সদস্যদের শপথ নেওয়ায় অনুমতি দিয়েছিলেন। এখন এমপি হারুনের এমন কর্মকাণ্ডে আগে তার মনোভাব কী সেটা জানার জন্য তাদের অপেক্ষা করতে হবে। আর হারুনও কেন হঠাৎ করে মুজিব কোট পরেছেন, তার কাছ থেকে ব্যাখ্যা শুনতে হবে। তখন তারা এ বিষয়ে দলের করণীয় ঠিক করতে পারবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এ বিষয়ে কী বলবো। আমি কিছু জানিও না।’

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে কথা বললে তিনিও কোনও মন্তব্য জানাতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র দুই নেতা দলীয় সংসদ সদস্যের এমন আচরণে বিস্ময় প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হঠাৎ করে হারুন সাহেব কেন এমন কর্মকাণ্ড করতে গেলেন তা আগে জানতে হবে। তার এ বিষয়ে তারেক রহমানের মনোভাব কী সেটা আগে জানা দরকার। নিশ্চয়ই আজ-কালের মধ্যে তার মনোভাব জানা যাবে।’

এই দুই নেতা আরও বলেন, ‘আমরা নিজ থেকে তারেক রহমানকে এ বিষয়ে কিছু জানাবো না এবং তার মনোভাবও জানতে চাইবো না। তিনি নিজ থেকে কী মনোভাব ব্যক্ত করেন সেটাই মুখ্য বিষয়।’

বর্তমান একাদশ সংসদে সংরক্ষিত নারীসহ সাত জন সংসদ সদস্য রয়েছেন। তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংসদ সদস্য বলেন, “হারুনুর রশীদ সংসদে যোগদান করার পরে প্রথম বক্তৃতায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আমাদের নেত্রী’ বলেও সম্বোধন করেছিলেন। সেটা নিয়ে তখনও অনেক কথা হয়েছিল। এখন আজ কেন এমন একটা কাণ্ড করলেন তার কিছুই বুঝতে পারছি না।” এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমি বাকি সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ বিষয়ে কথা বলবো। তবে তার আগে হারুন সাহেবের সঙ্গে কথা বলতে হবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আজিজুল হক
পরবর্তী পোস্ট
‘দেশের মানুষের কল্যাণই আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ’

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting