দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:২৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আজ শুরু হচ্ছে সংসদের মূলতবি অধিবেশন

কর্তৃক kobirubel.satnadee জুন ২৩, ২০২০
জুন ২৩, ২০২০ ০ কমেন্ট 335 ভিউস

ন্যাশনাল ডেস্ক: এক সপ্তাহ বিরতির পর আজ মঙ্গলবার (২৩ জুন) শুরু হচ্ছে সংসদের মুলতবি সংধিবেশন। ২৩ ও ২৪ জুন প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা, ২৯ জুন অর্থ বিল এবং ৩০ জুন বাজেট পাস হবে।

নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা নেগেটিভ নিশ্চিত হয়েই সংসদের এই অধিবেশনে যোগ দেবেন সংসদ সদস্যরা। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপির নমুনা পরীক্ষার জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। গত শনিবার থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। গতকাল সোমবারের মধ্যে তাঁদের নমুনা পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তাঁদের কেউ কেউ সংসদ মেডিক্যালে এবং কেউ কেউ নিজ নিজ এলাকায় নমুনা পরীক্ষা করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

করোনা নেগেটিভ নিশ্চিত হয়েই এমপিরা সংসদে যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী। তিনি জানান, আগে কেবল কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে এমপিদের নমুনা পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে। এটি বাধ্যতামূলক নয়, তবে সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অধিবেশনে প্রবীণ ও অসুস্থ সংসদ সদস্যদের না আসার পরামর্শ দেওয়া হয়েছে। সেটি বিবেচনায় রেখে সংসদে বাজেট আলোচনায় অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত হয়েছে বলে তিনি জানান।

এই অবস্থায় বাজেট অধিবেশন আর মাত্র চার কার্যদিবস চলতে পারে। অধিবেশন চলাকালে স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলাসহ সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র মতে, করোনা পরিস্থিতির মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে গত ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়। তবে অধিবেশনে এসে যাতে কেউ সংক্রমণের শিকার না হন, সে বিষয়ে স্বাস্থ্যবিধি অনুসরণে কড়াকড়ি আরোপ করা হয়। সংসদে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের করোনার নমুনা টেস্ট করিয়ে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়। এরপরও মন্ত্রী-এমপিসহ সচিবালয়ের সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হচ্ছেন। এঁদের কেউ কেউ সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন।

সূত্র জানায়, করোনা আক্রান্ত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর খবরে আতঙ্ক বেড়ে যায়। এ কারণে গত ১৫ জুন সংসদে সম্পূরক বাজেট পাসের পর এক সপ্তাহের জন্য অধিবেশন মূলতবি করা হয়। কিন্তু এর পরও একের পর এক করোনা আক্রান্তের খবর আসছে। আক্রান্তদের মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, সাবেক প্রধান হুইপ মো. আব্দুস শহীদ ও সংসদ সদস্য মোকাব্বির খান সংসদ অধিবেশনে যোগ দিয়ে ছিলেন।

এছাড়া সংসদ মেডিক্যালে নমুনা পরীক্ষায় চলতি মাসে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর করোনা পজেটিভ এসেছে। আর সংসদ ভবনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর প্রায় ২০০ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, করোনা সংক্রমণ মোকাবেলায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। অধিবেশন আরো সংক্ষিপ্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যা আর ৪-৫ কার্যদিবস চলতে পারে। তিনি বলেন, সংসদে এসে কেউ করোনা আক্রান্ত হয়েছেন এমন কোনও তথ্য নেই। তবে সম্প্রতি যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের দুই-একজন অধিবেশনে যোগ দিয়েছিলেন। এ জন্য সতর্কতা আরো বাড়ানো হয়েছে। সংসদ মেডিক্যালের ল্যাবে নমুনা পরীক্ষা অব্যাহত রয়েছে। সংসদ মেডিক্যালে নমুনা পরীক্ষায় যাঁদের করোনা পজেটিভ এসেছে তাঁরা সবাই সংসদ অধিবেশন সংশ্লিষ্ট নয় বলেও জানান স্পিকার।

জানা গেছে, সর্বশেষ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আক্রান্ত হয়েছেন। তিনি তাঁর মিরপুরের বাসায় আইসোলেশনে রয়েছেন। ইতোমধ্যে চলতি সংসদের ১৫ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত। অবশ্য তাঁদের অনেকেই ইতোমধ্যে পুরোপুরি সুস্থ হয়েছেন। পুরোপুরি সুস্থ হয়ে সংসদে অফিস করছেন প্রথম করোনা আক্রান্ত সংসদ সদস্য নওগাঁর-২ আসনের মো. শহীদুজ্জামান সরকার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এবার সৌদি আরবে বসবাসকারীরাই কেবল হজে অংশ নিতে পারবেন
পরবর্তী পোস্ট
বাজারে আসছে করোনার ওষুধ ফ্যাবি ফ্লু

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting