দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:১৬
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরশ্যামনগরসাতক্ষীরা জেলাসারাদেশ

ধ্বংসের মুখে সুন্দরবনের নানান প্রজাতির মাছের রেণু

কর্তৃক kobirubel.satnadee জুন ২৩, ২০২০
জুন ২৩, ২০২০ ০ কমেন্ট 355 ভিউস

আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: যে কোন ধরনের প্রাকৃতিক উৎস থেকে সকল প্রকার মাছের রেণু বা পোনা সংগ্রহে সংশ্লিষ্ট মন্ত্রনালয় তথা সরকারের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। দেশীয় এবং সামুদ্রিক যাবতীয় মাছের বংশ বিস্তারের বাঁধা দুরীকরণেই এমন পদক্ষেপ। যাতে পরিণত আকৃতি লাভের পর প্রজনন সক্ষমতার সুযোগে নদ-নদীসমুহে মাছের পরিমান ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। যার পেক্ষিতে প্রাকৃতিক উৎস থেকে মাছের রেণু সংগ্রহে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে বঙ্গপোসাগর তীরবর্তী নদ-নদীতে জাল ব্যবহারে জেলেদের নিরুৎসাহিত করা হয়। সরকারি এ নিষেধাজ্ঞা মেনে অধিকাংশ জেলে বড় মাছ শিকারের জন্য জাল-দড়া নিয়ে সুন্দরবন বা সুন্দরবন সংলগ্ন নদ-নদীসমুহে দীর্ঘকাল ধরে বংশ পরম্পরায় মাছ শিকার করছে।

তবে সাম্প্রতিক সময়ে এক শ্রেণির অতি মুনাফালোভী জেলে সুন্দরবন সংলগ্ন নদ-নদীসমুহ থেকে বিভন্ন প্রজাতির মাছের রেণু অবৈধ নেট জাল শিকার শুরু করেছে। মুলত: লোকালয়ে গড়ে ওঠা চিংড়ি ঘেরসমুহে এসব মাছের রেনু মোটা দামে বিক্রি করে স্বল্প সময়ে অধিক মুনাফা অর্জনের সুযোগ থাকায় দিনকে দিন রেণু শিকারী এমন জেলের সংখ্যা বেড়েই চলেছে। স্বল্প সময়ে অধিক মুনাফা লাভের কারনে তারা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই দেদারছে সুন্দরবন সংলগ্ন নদ-নদী থেকে এসব রেণু অবৈধ নেট জাল দিয়ে শিকার অব্যাহত রেখেছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, বনবিভাগের সাথে গোপন আতাঁতে একশ্রেণীর দালালের মাধ্যমে সাতক্ষীরা রেঞ্জের ৪টি স্টেশন, বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাদাক এবং ১০টি টহলফাঁড়ী, নটাবেঁকী, কাঁছিকাঁটা, পুষ্পকাঁটি, দোবেকী, কাটেরশ^র, কলাগাছিয়া, মুন্সীগঞ্জ, চুনকুড়ীঁ, মরগাং, টেংরাখালী এই সব স্টেশন ও টহলফাঁড়ী কর্মকর্তাদের ম্যানেজ করা হয়। চোখের সামনে নেট জালের মাধ্যমে মাছের রেণু বা পোনা সংগ্রহ করলেও না দেখার ভান করে থাকেন বনবিভাগের কর্মকর্তারা।

তবে গতকাল সকাল ৮টার সময়ে ভেটখালী ঋশিপাড়া সংলগ্নে কয়েকটি রেনু আহরন করার নৌকার নাম প্রকাশে অনিচ্ছুক কিছু জেলে জানান, আমরা এই এলাকায় ১২টি নৌকায় নেট জালের মাধ্যমে রেনু আহরন করে থাকি। বিজিবি, কোষ্টগার্ড, ফরেষ্টার আমাদের কেউ কিছু বলেন না বলে আমরা নদীতে নেট জাল দিয়ে রেনু পোনা আহরন করি। তবে জনৈক একজন সংবাদিক আমাদের ভয়ভীতি দেখিয়ে নৌকা পিছু ২শ, ৩শ ও ৫শ টাকা নিয়ে যায়। মাঝে মাঝে নৌ-পুলিশ এসে নদীতে মাছ অবমুক্ত করে থাকেন। চড়া দামে এই রেনুপোনা মৎস্যঘেরীরা কিনে নিয়ে যায়। এই জন্য আমরা রেনুপোনা আহরনে আগ্রহী।

স্থানীয় চিংড়ি ঘের মালিক অনেকে জানান, স্বল্প সময়ের ব্যবধানে দ্রুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বর্তমানে দামও বেশ চড়া হওয়ায় তারা চিংড়ির ঘেরে রেণু ছাড়ে। তাদের দাবি উপকুলীয় এ অঞ্চলে দিনে দিনে চিংড়ীর চাহিদা পুর্বের যেকোন সময়ের তুলনায় বেড়ে চলেছে।

রায়নগর নৌ-পুলিশফাঁড়ী অফিসার ইনচার্জ আক্কাজ আলী জানান, আমি অভিযান চালিয়ে ২টা নৌকা থেকে সরকার ঘোষিত নিষিদ্ধ রেনুপোনা উদ্ধার করে নদীতে অবমুক্ত করেছি। আমার অভিযান অব্যাহত থাকবে।

তবে কৈখালী কোষ্টগার্ড সিসির মোবাইলে বার বার ফোন দেওয়া হলেও রিসিভ না করার কারনে মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কৈখালী বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল হাই বলেন, আমরা রেনু পোনা ধরার পাশপার্মিট দেই না। তবে জেলেরা কেন আমাদের কথা বলবে ? তবে বর্ডার সংক্রান্ত বিষয়ে কোন তথ্য থাকলে আমাদের কাছে জানাবেন।

কৈখালী স্টেশন কর্মকর্তার মোবাইল ফোন বন্ধ থাকায়, ক্যাশিয়ার সরোয়ার হোসেন বলেন, আমাদের জানার বাহিরে, আপনি বলছেন বিষয়টি দেখবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় করোনা শনাক্তের সংখ্যা হলো একশ’
পরবর্তী পোস্ট
শ্যামনগরে বেড়ীবাঁধের ব্লক তুলে পুকুরের সিঁড়ি নির্মাণের অভিযোগ

রিলেটেড পোস্ট

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...

এপ্রিল ২৮, ২০২৬

চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting