দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:২১
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসঢাকাস্বাস্থ্য

ঢাকায় পৌঁছেছে চীনের বিশেষজ্ঞ মেডিক্যাল দল

কর্তৃক kobirubel.satnadee জুন ৮, ২০২০
জুন ৮, ২০২০ ০ কমেন্ট 417 ভিউস

অনলাইন ডেস্ক: নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা দিতে আজ সোমবার সকালে ঢাকায় এসেছে চীনের বিশেষজ্ঞ চিকিত্সক দল। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান।

ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান গতকাল রবিবার সন্ধ্যায়  জানান, আজ সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে চীনের ওই দলটির ঢাকায় আসার কথা রয়েছে। দলটি আগামী দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে।

এদিকে ঢাকায় চীন দূতাবাস গতকাল দুপুরে ঢাকায় আসার জন্য বিশেষজ্ঞ দলটির একটি প্রস্তুতিমূলক বৈঠকের ছবি প্রকাশ করে লিখেছে ‘আমরা প্রস্তুত।’

চীন দূতাবাস জানায়, বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার প্রাক্কালে চীনা মেডিক্যাল বিশেষজ্ঞ দলটি পূর্ণ প্রস্তুতি নিয়েছে। তারা বাংলাদেশে কভিড-১৯ মহামারি পরিস্থিতির দিকে দৃষ্টি রেখেছেন। তারা বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশের জনগণের জন্য যথার্থ উদ্যোগ ও পরামর্শ কী হবে সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন।

বিশেষজ্ঞরা বলেছেন, কভিড-১৯ মহামারির বিরূদ্ধে যুদ্ধে বাংলাদেশের চিকিত্সকদের সঙ্গে অধিকতর দক্ষভাবে যোগাযোগ ও সহযোগিতার জন্য তারা ভালো প্রস্তুতি নিয়েছেন। তারা আশা করছেন, এ দেশের চিকিত্সকদের সঙ্গে তাদের ভালো যোগাযোগ হবে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, চীন এর আগে বেশ কিছু দেশকে করোনা মোকাবিলায় সহযোগিতা দিয়ে। বাংলাদেশে করোনা মহামারি শুরুর পর থেকে চীনের চিকিত্সকদের সহযোগিতার বিষয়টি বিভিন্ন মহলে আলোচিত হচ্ছিল। গত ২০ মে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে বাংলাদেশে চীনা বিশেষজ্ঞ মেডিকেল দল পাঠানোর আনুষ্ঠানিক প্রস্তাব দেন। করোনার বিরূদ্ধে সর্বাত্নক লড়াইয়ে চীনের প্রেসিডেন্ট সত্যিকারের বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন।

চীন দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশকে অব্যাহত সহযোগিতার অংশ হিসেবে চীনের বিশেষজ্ঞ মেডিকেল দলটি আজ ঢাকায় আসছে। ওই দলটির ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি রোগিদের চিকিত্সায় উলে্লখযোগ্য সাফল্য আছে।
জানা গেছে, যে ১০ সদস্যের বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে তাদের অধিকাংশই চীনের হাইনান প্রদেশের বিশেষজ্ঞ চিকিত্সক। তারা বাংলাদেশে করোনা ভাইরাস চিকিত্সার জন্য বিশেষ কয়েকটি হাসপাতাল কোয়ারেন্টিন সেন্টার ও নমুনা পরীক্ষা কেন্দ্র সরেজমিন পরিদর্শন করবেন। এছাড়া তারা বাংলাদেশি চিকিত্সকদের সঙ্গে এই মহামারি বিষয়ে বিশদ আলোচনা করবেন এবং এই রোগ নিয়ন্ত্রণ ও চিকিত্সা বিষয়ে কারিগরি পরামর্শ দেবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এন্টিবডির সনদ থাকার পরও কোয়ারেন্টাইনে ডাক্তার ফেরদৌস !
পরবর্তী পোস্ট
করোনায় মৃত্যু ৯০০ ছাড়ালো

রিলেটেড পোস্ট

ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩ তম বছর পূর্তি

মে ২, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

রোববার কোন ৩০ উপজেলায় হামের টিকা দেওয়া হবে

এপ্রিল ৪, ২০২৬

চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

মার্চ ৩১, ২০২৬

উত্তরায় শপিংমলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির দুই দিনের...

মার্চ ১৭, ২০২৬

রমজানে পানিশূন্যতা দূর করবে যে ৭ শরবত

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি...

ফেব্রুয়ারি ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting