দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৬:১৪
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিকরাজনীতি

নিজ দল থেকে বহিষ্কার হলেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

কর্তৃক kobirubel.satnadee মে ২৮, ২০২০
মে ২৮, ২০২০ ০ কমেন্ট 399 ভিউস

নিজের প্রতিষ্ঠিত দল ইউনাইটেড ইনডিজিনিয়াস পার্টি (বেরসাতু) থেকে বহিষ্কার হয়েছেন আধুনিক মালয়েশিয়ার রুপকার ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গত ১৮ই মে পার্লামেন্টের এক অধিবেশনে বিরোধী দলের সাংসদদের সঙ্গে বসার পর বহিষ্কৃত হয়েছেন বেরসাতুর সাবেক এই চেয়ারম্যান। বৃহস্পতিবার এক বিবৃতিতে বেরসাতু জানিয়েছে, মাহাথিরের সদস্যপদ বাতিল করা হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, মালয়েশিয়ার বর্তমান বেরসাতু নেতৃত্বাধীন সরকারকে সমর্থন না জানানোয় দল থেকে বহিষ্কৃত হয়েছেন মাহাথির। দেশটির বর্তমান সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী ও বেরসাতুর প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেরসাতুর এক চিঠি অনুসারে, ১৮ই মে বিরোধীদলের সঙ্গে বসে প্রধানমন্ত্রী ও বেরসাতুর চেয়ারম্যান হিসেবে মুহিদ্দিনের নেতৃত্বকে প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি করেছেন মাহাথির। এতে স্বয়ংক্রিয়ভাবে বেরসাতুর সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি। মুহিদ্দিনের এক সহযোগী ওই চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। বহিষ্কারের বিষয়ে মাহাথিরের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে তাতক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি আল জাজিরা।

গত ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রবীণ সরকার প্রধান ছিলেন ৯৫ বছর বয়সী মাহাথির।

সে সময় আচমকা দলের ভেতর ক্ষমতা নিয়ে লড়াইয়ের পর তার নেতৃত্বাধীন জোট ভেঙে গেলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। দেশটির ইতিহাসে অন্যতম এক রাজনৈতিক সংকট দেখা দেয়। অবশেষে বেরসাতুর অপর এক সহ-প্রতিষ্ঠাতা মুহিদ্দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে লড়তে মাহাথিরের সঙ্গে যোগ দেয়া মুহিদ্দিন এবার মাহাথিরের বিরুদ্ধে শক্তি জোগাড়ে নাজিবের সঙ্গে যোগ দেন। তার দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে জোট গঠন করে নতুন সরকার গড়েন।

মুহিদ্দিনের নেতৃত্বাধীন নতুন সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান মাহাথির। পদত্যাগের পর ফের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ১৮ই মে নতুন সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের আহ্বানও জানান। তবে বাদশাহ আব্দুল্লাহর হস্তক্ষেপে সেদিন ওই ভোট হয়নি। এ পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে মাহাথির বলেন, মালয়েশিয়ায় গণতন্ত্রের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, মাহাথিরের সঙ্গে বেরসাতুর আরো চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে তার ছেলে মুখরিজ মাহাথিরও রয়েছেন। সূত্র:মানবজমিন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কাবিখার গম আত্মসাত, ৬জনের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী পোস্ট
এবি পার্টির সদস্য সচিব মঞ্জু করোনায় আক্রান্ত

রিলেটেড পোস্ট

ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...

মে ১৬, ২০২৬

নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারের মৎস্য ঘের দখল

এপ্রিল ১২, ২০২৬

সাতক্ষীরা সদর জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

এপ্রিল ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting