দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:০২
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রামনির্বাচিত খবরলিড নিউজ

রেলের হাজার কোটি টাকার জায়গায় প্রতারণা বাণিজ্য, নিস্ব হয়েছে দোকান ক্রেতারা

কর্তৃক kobirubel.satnadee মে ২৮, ২০২০
মে ২৮, ২০২০ ০ কমেন্ট 346 ভিউস

মো: কামাল উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম আইস ফেক্টরী রোডে রেলের হাজার কোটি টাকার জায়গায় প্রতারণা বাণিজ্য নিস্ব হয়েছে দোকান ক্রেতারা। কথিত সমিতির নামে একসনা লিজ নিয়ে শাহ্ আলমের ধান্দাবাজী। বাংলাদেশ রেলওয়ের তিন হাজার কোটিরও বেশি টাকার ভূমি অবৈধ দখলদারদের কবলে রয়েছে। বৈধতার আড়ালেও চলছে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য। বিগত সংসদীয় কমিটির পক্ষ থেকে দফায় দফায় নির্দেশনা দেয়া হলেও তা কার্যকর করা হয়নি। উপরন্ত নানা কৌশলে ভূমি দখল, বিদ্যুৎ চুরির মহোৎসব অব্যাহত রয়েছে। চট্টগ্রাম রেলকে ঘিরে গড়ে উঠা ‘মাফিয়া চক্র’ কোটি কোটি টাকার হরিলুটও চালাচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতি নিয়ে ঢাকায় সংসদীয় কমিটির জরুরি বৈঠক বসার কথা ছিল। বৈঠকে রেলওয়ের উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি মাফিয়া চক্রের অপতৎপরতা নিয়েও আলোচনা হবে বলে আভাস পাওয়া গেছে। সূত্র বলেছে, এদের অপতৎপরতা ঠেকানো না গেলে রেলওয়ের কোন উদ্যোগ কাজে আসবে না।
রেলওয়ের পদস্থ একজন কর্মকর্তা সময়ের আলোর সাথে আলাপকালে জানান, চট্টগ্রামে রেলের অন্তত তিন হাজার কোটি টাকার সম্পত্তি বেহাত হয়ে গেছে। অভিনব পন্থায় রেলের জায়গা দখল করা হয়েছে। রেলের ভূমি দখলের কৌশলের যেন অন্ত নেই। এক বছর মেয়াদে লিজ নেয়া হয়েছে রেল থেকে। কেউ কেউ নিয়েছে কৃষি লিজ। কিন্তু এই লিজকৃত ভূমিতে মার্কেট তৈরি করে শত কোটি টাকার দোকান বিক্রি করে দেয়া হয়েছে। নগরীর প্রাণকেন্দ্র আইস ফ্যাক্টরি রোডে রেলওয়ের কয়েকশ’ কোটি টাকার জায়াগা লিজ নিয়ে মার্কেট নির্মাণের তোড়জোড় চলছে। সংঘবদ্ধ একটি চক্র রেলওয়ের কোটি কোটি টাকার সম্পত্তি নানা পন্থায় লোপাট করছে। রেলওয়ের উক্ত শীর্ষ কর্মকর্তার ভাষায়- ‘ওরা মাফিয়া’। এদের অপতৎপরতার কাছে পুরো রেলওয়ে জিম্মি।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের আওতাধীন চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাম্মণবাড়িয়ার গঙ্গাসাগর এলাকা নিয়ে রেলের চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগে রেলের মোট ভূ-সম্পত্তির পরিমাণ ৭২৭১.৭৩ একর। এরমধ্যে রেলওয়ে স্টেশন, রেল লাইনসহ অপারেশনাল কাজে ব্যবহৃত হয় ৪৩৯৬ একর। অবশিষ্ট ২৮৭৫.৭৩ একর ভূমি রেলের কোন কাজে ব্যবহৃত হয় না। এরমধ্যে ১৫৭৮.২৬ একর ভূমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়া হয়েছে। এরমধ্যে বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ইজারা দেয়া হয়েছে ৪৫৪.৬২ একর। কৃষি কাজের জন্য ইজারা দেয়া হয়েছে ৯০৮.৪৭ একর। মৎস্য খাতে দীঘি ও পুকুর হিসেবে ইজারা দেয়া হয়েছে ১৭০.৩৩ একর। নার্সারীর জন্য ইজারা দেয়া হয়েছে ১.৬১ একর। সিএনজি স্টেশনকে ইজারা দেয়া হয়েছে ৫.৫৯ একর। শিক্ষা প্রতিষ্ঠানকে ইজারা দেয়া হয়েছে ৩৭.৬৪ একর। এর বাইরে অন্তত তিন হাজার কোটি টাকার ১৬৯.৮২ একর ভূমি অবৈধ দখলদারদের কবলে রয়েছে। নগরীর আইস ফ্যাক্টরি রোড, কদমতলী, পাহাড়তলী, টাইগার পাস, খুলশী, আমবাগান, আকবর শাহ, ফয়’স লেকসহ বিভিন্ন এলাকায় রেলওয়ের মূল্যবান জমি নিয়ে সংঘবদ্ধ চক্রের অপতৎপরতা চলে আসছে বহুদিন ধরে।
রেলের জমিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অফিস করেছে। অফিসের পাশে দোকানপাটও করে দেয়া হয়েছে। দখল থেকে রক্ষা পায়নি রেললাইনের আশপাশের খালি জায়গা। নগরীর খুলশী থানার সন্নিকটে রেলওয়ে কলোনী এলাকায় বিশটির মতো দোকান নির্মাণ করে বিক্রি করে দেয়া হয়েছে। ভারতীয় সহকারি হাই কমিশনের বিপরীতে রাস্তার পাশের এসব দোকানের এক একটি দুই তিন লাখ টাকা দরে বিক্রি করা হয়েছে বলেও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। রেলের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করতে বিভিন্ন সময় অভিযান চালানো হয়। অভিযানে জায়গাও উদ্ধার হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই ওই ভূমি আবারো বেহাত হয়ে যায়। আবার গরীব লোকদের উচ্ছেদ করে প্রভাবশালীদের জায়গা দেয়ারও অভিযোগ রয়েছে রেলওয়ের বিরুদ্ধে। নগরীর আইস ফ্যাক্টরি রোডের অন্তত একশ’ কোটি টাকার জায়গা এভাবে প্রভাবশালীদের হাতে তুলে দেয়া হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন রেলের একাধিক কর্মকর্তা। অপর একজন কর্মকর্তা স্বীকার করেন , বিভিন্ন সময় অভিযান চালিয়ে রেলের ৪১৯ একর জমি দখলমুক্ত করা হয়। কিন্তু এরমধ্যে বেশ কিছু ভূমি পুনরায় দখল হয়ে গেছে। আবার উদ্ধারকৃত ভূমির একটি অংশ ইজারার নামে পুনরায় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির হাতে তুলে দেয়া হয়েছে।
সূত্র বলেছে, রেলওয়ের প্রকৌশল বিধি অনুযায়ী রেলপথের দু’ধারে খালি জায়গা থাকা বাধ্যতামুলক। রেল লাইনের পাশে কমপক্ষে ১৪.৩ ফুট এবং সর্বোচ্চ ৩০ ফুট জায়গা খালি রাখতে হয়। এর থেকে কম রাখলে তা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি রেলওয়ের বিধি লঙ্গন। রেল লাইনের পাশে কোথাও এই ধরনের স্থাপনা থাকলে তা বিনা নোটিশে উচ্ছেদ করার বিধান রয়েছে। অথচ নগরীতে এই ধরনের অসংখ্য স্থাপনা রয়েছে। নগরীর চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম-দোহাজারী এবং চট্টগ্রাম- নাজিরহাট রেললাইনের দু’পাশে অসংখ্য স্থাপনা রয়েছে। রেল লাইনের পাশে বিশাল মার্কেট করে কোটি কোটি টাকার দোকান বিক্রি করা হয়েছে।
সূত্র বলেছে, সিআরবি রেল সদরদপ্তরের আশপাশে রেলওয়ের বহু কোয়ার্টার রয়েছে। এসব কোয়ার্টারের আশপাশে বহু ভূমি অবৈধ দখলে রয়েছে। কোন কোন কোয়ার্টার ভাড়া দেয়া হয়েছে ফল ব্যবসায়ীদের কাছে। কোয়ার্টারের আশপাশের ভূমিও ফলের আড়তদারদের নিকট ভাড়া দেয়া হয়েছে। বিগত সংসদীয় কমিটি সরেজমিন পরিদর্শন করতে এসে এসব অবৈধ স্থাপনা এবং জবর দখলের ঘটনা প্রত্যক্ষ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। রেলের জিএমসহ শীর্ষ কর্মকর্তা এবং একদল সাংবাদিক এ সময় ঘটনাস্থলে ছিলেন। সংসদীয় কমিটির সভাপতি এক সপ্তাহের মধ্যে সব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ বা নির্দেশনার কিছুই বাস্তবায়ন করা হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে টেকসই ভেড়ী বাঁধের নির্মান দাবী উপজেলা চেয়ারম্যানের
পরবর্তী পোস্ট
ডা. রুহুল হক এমপির নির্দেশে সেচ্ছায় বেঁড়িবাধ মেরামতের নেতৃত্ব দিলেন নাঈম

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

সাতক্ষীরার হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ,শাস্তি পেল...

জুলাই ২৬, ২০২৬

টানা বর্ষণে ভাসছে সাতক্ষীরার জনপদ, চরম ভোগান্তিতে নিম্ন...

জুলাই ২৫, ২০২৬

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

গাজী নজরু‌লের সংসদ সদস্য পদ বা‌তি‌লের জন্য স্পিকার...

জুলাই ২৩, ২০২৬

সরকারী অনুমতি ছাড়াই পিটি আইতে অর্ধশতাধিক গাছ কর্তন

জুলাই ২৩, ২০২৬

এম.পি গাজী নজরুল বহিস্কার ,শূন্য আসনে নির্বাচন

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting