দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:২৪
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসজাতীয়স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ১১টি ল্যাবে করোনা পরীক্ষা হয়নি

কর্তৃক kobirubel.satnadee মে ২৬, ২০২০
মে ২৬, ২০২০ ০ কমেন্ট 296 ভিউস

দেশে ৪৮টি ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা হচ্ছে। তবে প্রতিদিন এই ৪৮টি ল্যাবের পরীক্ষার তথ্য স্বাস্থ্য অধিদফতরে আসে না। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যে দেখা যায়,  গত ২৪ ঘণ্টায় ১১টি ল্যাবের নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা শূন্য। এতে একদিনের ব্যবধানে পরীক্ষার সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
আগের দিন অর্থাৎ ২৫ মে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্যে বলা হয়েছে ৬টি ল্যাবের  নমুনা সংগ্রহ এবং ফলাফলের সংখ্যা শূন্য। এর মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিট সংকটে ২ দিন ধরে নমুনা পরীক্ষা বন্ধ আছে। এছাড়া মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ৭ মে থেকে করোনা পরীক্ষা বন্ধ রেখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবের গত ২৩ মে থেকে কোনও রিপোর্ট আসছে না আর ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ অ্যান্ড হেলথ সার্ভিসেসের (আইদেশি) গত দুইদিন কোনও নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, ২৫ মে’র আগে ২৪ ঘণ্টায় এসব ল্যাবে নমুনা সংগ্রহ ছিল ১১ হাজার ৫৪১ টি , নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫১ টি। তাতে শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৭৫ জন। এদিন ৬টি ল্যাবের নমুনা সংগ্রহ এবং ফলাফল শূন্য ছিল। মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, ৪৮টি ল্যাবের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৪১৬ টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪০৭ টি। নমুনা পরীক্ষার  মধ্যে গত ২৪ ঘণ্টায় সনাক্ত হয়েছে ১ হাজার ১৬৬ জন। এদিন ১১টি ল্যাবের টেস্ট ফলাফল শূন্য পাওয়া গিয়েছে।

এর মধ্যে ঢাকায় আছে ৬টি এবং ঢাকার বাইরে ৫টি প্রতিষ্ঠান। ঈদের দিন ঢাকার যেসব ল্যাবের পরীক্ষার সংখ্যা শূন্য সেগুলো হলো- ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ অ্যান্ড হেলথ সার্ভিসেস (আইদেশি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র, এভারকেয়ার হাসপাতাল, এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বায়োমেড ডায়াগনস্টিক, ল্যাবএইড হাসপাতাল।

ঢাকার বাইরে ল্যাবগুলো হলো চট্টগ্রাম ভেটরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ।

এগুলোর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সেচ্ছাসেবীদের দিয়ে করোনা পরীক্ষা করা হয় কয়েকটি ল্যাবে। যার ফলে ঈদের জন্য ছুটি দিতে হয়েছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের পরিচালক অধ্যাপক ড. এম এ মালেক  বলেন, কারিগরি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের ল্যাব। এটি হয়তো আমরা আর অল্প কয়দিন চালাতে পারবো। তবে ঈদের দিন ছুটি দেওয়া হয়েছিল সবাইকে যার কারণে ল্যাবে পরীক্ষার কাজ হয়নি। এখানে সবাই সেচ্ছাসেবী হিসেবে কাজ করে। তবে আগামীকাল থেকে আবার পরীক্ষা শুরু হবে, ৩১ তারিখ পর্যন্ত করতে পারবো বলে আশা করছি।

চট্টগ্রাম ভেটরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের করোনা টেস্টিং ল্যাবের ইনচার্জ অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকী বলেন, আমাদের ল্যাবে পরীক্ষা ঈদের দিন বন্ধ ছিল। এখানে সবাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য ছুটি চাইলে তো আমরা না দিয়ে পারি না।

সুত্র: বাংলা ট্রিবিউন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ার তুলসীডাঙ্গা গ্রামের আবুল কাশেম আর নেই  
পরবর্তী পোস্ট
অসহায় প্রসূতি মায়ের পাশে ছাত্রসমাজের সভাপতি হিমেল

রিলেটেড পোস্ট

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩ তম বছর পূর্তি

মে ২, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting