দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৩৫
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরবিনোদনলিড নিউজসাতক্ষীরা জেলা

প্রাকৃতিক সেন্দৈর্যের লীলাভূমি লাউয়াছড়া জাতীয় উদ্যান (ভিডিও)

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২১, ২০২০
এপ্রিল ২১, ২০২০ ০ কমেন্ট 475 ভিউস

আব্দুল্লাহ আল মাহফুজ:

মৌলভীবাজার জেলার কোমলগঞ্জ থানায় রয়েছে বিশাল আকৃতির একটি প্রাকৃতিক বন। সরকারী ভাবে সংরক্ষন করে বন বিভাগ এর নাম করণ করে লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই বনের আয়তন ১২৫০ হেক্টর।

প্রতিষ্ঠার ইতিহাস: পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বনের একটি অংশকে সংরক্ষন করে ১৯৭৪ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ-সংশোধন) আইন অনুযায়ী ০৭ জুলাই ১৯৯৬ সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষনা করা হয়।

বনের ধরন: মিশ্র চির-হরিৎ বন।


ব্যবস্থপনা: ২০০৫ সাল থেকে সহ-ব্যবস্থপনা পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, যা বন বিভাগ, সংলগ্ন ৩০টি গ্রাম ও স্থানীয় স্টোকহোল্ডারদের অংশীদারিত্বে ও ভিত্তিতে প্রতিষ্ঠিত। বনের প্রবেশ মুল্য থেকে প্রাপ্ত অর্থ সহ-ব্যবস্থপনা কমিটির মাধ্যমে পর্যটকদের সুবিধা বৃদ্ধি ও স্থানীয় জনগণের কল্যাণে ব্যয় করা হয়।
উল্লেখযোগ্য উদ্ভিদ প্রজাতি: চাপালিশ, ঢেউয়া, লটকন, আগর, পিতরাজ, কদম, কড়ই, শিমুল, চিকরাশি, হারগজা, গর্জন, জলপাই নাগেশ্বর, ডুমুর, বট, অশ্বখ, গামার, কাউ, চালমুগড়া, জারুল, রকতন, চালতা, চম্পাফুল, উদল, আমলকি, হরিতকি, বহেরা, জাম, অর্জুন, সেগুন, তুন, আওয়াল, লোহাকাট সহ বিভিন্ন প্রজাতির অর্কিড, বেত ও বাঁশ।
উল্লেখযোগ্য বন্যপ্রাণী: ১৫ প্রজাতির উভচর প্রাণী, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ৫২ প্রজাতির সরিসৃপ প্রাণী এবং ২৬০ প্রজাতির পাখি রয়েছে এ উদ্যানে। এছাড়াও উল্লুক, লজ্জাবতি বানর, হনুমান, শুকুর, মায়াহরিণ, খরগোশ কাঠবিড়ালী, উড়ন্তকাঠবিড়ালী, সজারু, ভালুক, বাঘডাস, বনবিড়াল, মেছোবাঘ, বেজি, শিয়াল, বাদুর, বনমোরগ, পেঁচা, ধনেশ, মাছরাঙ্গা, বউ কথাকও, কোকিল, টিয়া, ময়না, শকুন, অজগর, রাজগোখরো, দারাশ, কালকেউটে, লাউডগা, দুধরাজ, কালনাগীন, বিভিন্ন প্রজাতির ব্যঙ ও কচ্ছপ রয়েছে।


পর্যটকদের সুবিধা সমুহ: দর্শনার্থীদের জন্য রয়েছে পায়ে হাটা আঁকা বাকা নির্জন পথ। কিছু জায়গায় রয়েছে বিভিন্ন ধরনের পাখির কিচির মিচির। বনের ভিতরে রেল লাইনের বাঁক মাঝে মাঝে নির্জন বনের মাঝে রেলের ঝকঝক শব্দ দর্শনাথীদের মনকাড়ে। বনের গভীরে গেলে দেখা মেলে বিভিন্ন ধরণের বন্য প্রজাতির গাছ। যে গাছ গুলো সাধারণ গাছের তুলনায় অধিক লম্বা। আরো আছে রাবার বাগান, চা বাগান, ছোট ছোট টিলার উপর কমলা বাগান, কৃষি জমি এবং গ্রাম ও জলা ভূমি। বনের ভিতরে রয়েছে পর্যটকদের জন্য রেষ্ট হাউজ ও গবেষনাগার।


দর্শনাথী শিমুল হোসেন বলেন, এ বন ভেষজ ঔষধের কারখানা। প্রাচীন আমল থেকেই বিভিন্ন গাছ থেকে ঔষধ তৈরী হয়। ভেষধ ঔষধের প্রশংসা করে শিমুল হোসেন বলেন, সুন্দরবনেও এত ধরণের ঔষধী গাছ আছে বলে মনে হয় না।
আরেক দর্শনার্থী হাসিব বলেন, বন ঘুরে দেখার মজা ভাষায় প্রকাশ করা যায় না। নির্জন বনের মধ্যে পাখির কলরব দর্শনার্থীদের আকর্ষন করে। দেশের মধ্যে এত সুন্দর বনজঙ্গল বিভিন্ন প্রাণী গাছপালার সমাহার আর কোথাও দেখিনি।
ফিরোজ আলম বলেন, বাংলা দেশের যতগুলো বন বয়েছে তাদের মধ্যে এটি অন্যতম। তিনি বলেন এই বনের মধ্যে দিয়ে একটি রেল লাইন রযেছে। রয়েছে কমলা বাগান।


একজন কমলা চাষী বলেন, তিনি টিলায় কমলা বাগান করে সাবলম্বি। তার বাবা কমলার চাষ শুরু করে বর্তমানে সে সেগুলা দেখা শুনা করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদে করোনা ভাইরাস বিষয়ে জরুরী সভা
পরবর্তী পোস্ট
‘নো প্রফিট নো লস’ ভ্রাম্যমাণ বাজার, লকডাউনে প্রশাসনের যুগান্তকারী পদক্ষেপ

রিলেটেড পোস্ট

বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল

মে ১৮, ২০২৬

কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 

মে ১৮, ২০২৬

কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৬

অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 

মে ১৮, ২০২৬

অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...

মে ১৮, ২০২৬

সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ

মে ১৮, ২০২৬

জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...

মে ১৮, ২০২৬

আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 

মে ১৮, ২০২৬

আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...

মে ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting