দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৬
সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে ১২ টি ইউনিয়নের করোনাভাইরাসের হালচাল

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২০
এপ্রিল ১০, ২০২০ ০ কমেন্ট 472 ভিউস

জি, এম আমিনুর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে চলছে লকডাউন। তার মধ্যে দিয়েও টুকটাক কাজে যাচ্ছে একেবারেই গরীব অসহায় দীনমুজুররা। যদিও সকল ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতে গ্রাম পুলিশ দিয়ে মনিটরিং করছে চেয়ারম্যানরা। তবে বেশি অসহায় হয়ে পড়েছে মধ্যবিত্ত আয়ের মানুষেরা। সরকারী ও বেসরকারী ভাবে বিভিন্ন অনুদান আসলেও পাচ্ছে না সকল স্তরের মানুষেরা । এক দুদিনের মধ্যে যে টুকু আর্থিক সহযোগীতা এসেছে ইউনিয়নগুলোতে তার বেশিরভাগ মানুষ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের হাতের লোক। এরপর যদি কিছু পায় তবে পাবে সাধারন মানুষ। তবে এলাকার ইট ভাটা শ্রমিক এলাকায় আসা শুরু করায় করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি বেশি হয়ে পড়ছে।
এই নিয়ে মোবাইল ফোনে ৩নং শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু বলেন, শ্যামনগর সদর ইউনিয়নে সবাই লকডাউন মানছে। ১২৪ জনের হোম কোরেন্টাইন তৈরি রাখা আছে। যারা বাহিরে থেকে আসছে তাদেরকে হোম কোরেন্টাইন সুনিশ্চিত করছি। এবং মনিটরিং করছি ইউনিয়ন পরিষদ থেকে। ইউনিয়নের মোট ৫৪ জন সেচ্ছাসেবী কাজ করছে। তারা প্রতিনিয়ত বাড়ীতে গিয়ে হোম কোরেন্টাইন সুনিশ্চিত করছে। নিজের অর্থায়নে পরিষদ থেকে প্রতিদিন ২০০ জনকে ৫ কেজি চাউল, ১ কেজি আলু একটি করে ব্যাগে করে বাড়ীতে পাঠিয়ে দিচ্ছি।
১নং ভূরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল। মানুষকে প্রয়োজনের ছাড়া বাহিরে যেতে নিষেধ করেছি। খানপুর প্রাইমারী স্কুলে ৫৪ জন, ভূরুলিয়া হাইস্কুলে ৫০জন বাহিরে থেকে আসা শ্রমজীবি হোম কোরেন্টাইনে আছে। সরকারী থেকে যে আর্থিক সহযোগীতা আসছে তা খুব সীমিত। আমরা চেষ্টা করছি সবার বাড়ীতে পৌছে দেওয়ার।
২নং কাশিমাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এসএম আব্দুর রউফ বলেন, আপনারা এভাবে বিরক্ত করলে কতজনকে তথ্য দেবো । উপজেলা নির্বাহী অফিস থেকে সংগ্রহ করে নিন।
৪নং নূরনগর ইউনিয়নের চেয়ারম্যান বখতিয়ার আহম্মেদ বলেন, হোম কোরেন্টাইন খোলা হয়েছে কিন্তু সেখানে কেউ যাচ্ছে না। তবে বাজার ১২ টা পর্যন্ত খোলা রাখা হলেও নূরনগর মাছের সেট বন্ধ হচ্ছে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।
৫নং কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, কেউ লকডাউন মানছে না তবে আমরা চেষ্ট করছি। শৈলখালী প্রাইমারী স্কুলে ৪ জন্য, ১৮ নং প্রাইমারী স্কুলে ৭ জন আছে। তবে প্রাক্তন চেয়ারম্যান রেজাউল করিমের লোকজন খুব বিরক্ত করছে এবং লকডাউন মানছে না।
৬নং রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল-মামুন বলেন, ৬১ নং প্রাইমারী স্কুলে একটি হোম কোরেন্টাইন খোলা হয়েছে কিন্তু কেউ ওখানে যায়নি। লকডাউন চলছে ভালই সন্তষ জনক।
৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন, লকডাউন মানছে না বাহিরে থেকে শ্রমজীবিরা। প্রশাসনকে অবহিত করা হলে তারা আসলে পালিয়ে যায় এবং পরে আবার বাহিরে চলে আসছে। তবে মৌ চাষীরা বাহিরে থেকে এসে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে। করোনা ভাইরাস্ নিশ্চিত সংক্রমনে আসঙ্খা। তবে উপজেলা থেকে একটি তালিকা চেয়েছেন উপজেলা প্রশাসন । হোম কোরেন্টাইনে থাকা মানুষের মাঝে কিছু অর্থিক সহযোগীতা পাবে বলে ধারনা করছি।
৮নং ঈশ্বারীপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএম শুকুর আলীর ০১৭১৪১৩২০৬০ ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
৯নং বুড়িগোয়ালীনি ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ মন্ডল বলেন, আমাদের এই এলাকাটা অত্যান্ত প্রত্যান্ত এলাকা। ৮০% মানুষ বাহিরের শ্রমজীবি। এখানে কোন লকডাউন করার দরকার হয়নি। তবে এখন চাপ সৃষ্টি হচ্ছে কারন গভীর রাতে শ্রমজীবিরা নিজ নিজ বাড়ীতে চলে আসছে। এতে করে আমরা বুঝতে পাচ্ছি না। তবে দেকভাল করার জন্য মোট ১৫০ জন্য সেচ্ছাসেবক বৃন্দু কাজ করছে। ৩৪ নং প্রাইমারী স্কুলে ১টি প্রতিষ্ঠানিক কোরেন্টাইন খোলা হয়েছে। পরে আরও ১০টি কোরেন্টাইন খোলার সিদ্ধান্ত নিচ্ছি। ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার মাস্ক ১ হাজার সাবান প্রদান করা হয়েছে। ৪ হাজার পরিবারকে ত্রান দেওয়ার জন্য উপজেলা প্রশাসন জানিয়েছেন। তবে যা আসছে সেই গুলো সঠিক ভাবে বিতরন করছি।
১০নং আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ্ বলেন, লকডাউন চলছে তবে একটু ঢিলেঢালা। আমি নিজেই সন্তোষ জনক না। ১১ টা হোম কোরেন্টাইন খোলা হয়েছে তাতে ১৭০ জন ব্যক্তি আছে। তবে সরকারী থেকে যা আসছে তা খুবই সীমিত।
১১নং পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আতাউর রহমান বলেন, কেউ মানছে কেউ মানছে না। মাঝে মাঝে একটু তাড়াতাড়িও করতে হচ্ছে। প্রশাসন টুকটাক সহযোগীতা করছে। ইউনিয়নে ৭ টি হোম কোরেন্টাইন খোলা হয়েছে তাতে ৫০ থেকে ৬০জন ব্যক্তি আছে।
১২নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাসুদুল আলমের ০১৭১১-০৪৬৫৯১ ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে মানুষের ঘরে খাবার না থাকার ফলে বাহিরে যাচ্ছে রোজগারের আশায়। সরকারী আর্থিক সহযোগীতা পেলেই হয়তো লকডাউন মানবে। এর মধ্যে দিয়ে চরম ভোগান্তিতে মধ্যবিত্ত পরিবাররা। না পারছে চাইতে না পারছে কিছু করতে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা চেম্বারের মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ উদ্যোগ প্রশংসনীয়-পুলিশ সুপার
পরবর্তী পোস্ট
আশাশুনি বতর্মান ও সাবেক চেয়ারম্যান গ্রুপের দফায় দফায় সংঘর্ষ: নিহত-১

রিলেটেড পোস্ট

শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

অক্টোবর ৫, ২০২৬

শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...

অক্টোবর ৫, ২০২৬

সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ

অক্টোবর ৪, ২০২৬

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...

অক্টোবর ৪, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting