দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:০৫
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় ত্রানের চাউল নিয়ে বিতরণ করলেন না মতিয়ার চেয়ারম্যান

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২০
এপ্রিল ১০, ২০২০ ০ কমেন্ট 528 ভিউস

আকরামুল ইসলাম: করোনা পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন খেঁটে খাওয়া দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসব অসহায় মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে বরাদ্দ দিয়েছে সরকার। তবে অসহায় মানুষদের মাঝে বরাদ্দ পাওয়া সেই সরকারি খাদ্য সমাগ্রী বিতরণই করলেন না সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান।
স্থানীয় অসহায় গ্রামবাসীর অভিযোগের পর ঘটনাটি বৃহস্পতিবার রাতে দৃষ্টিতে আসে তালা উপজেলা নির্বাহী অফিসার মো.ইকবাল হোসেনের। তাৎক্ষণিক চেয়ারম্যান মতিয়ার রহমানকে চাউল বিতরণের জন্য নির্দেশনাও দেওয়া হয়। এরপর শুক্রবার ভোররাতে ইউপি মেম্বরদের কাছে ত্রাণের চাউল গুলো হস্তান্তর করেন চেয়ারম্যান।
স্থানীয় অসহায় বাসিন্দাদের অভিযোগ, চেয়ারম্যান মতিয়ার রহমান সরকারের ত্রাণের সহযোগিতা পেয়েও সেগুলো অসহায় মানুষদের মাঝে বিতরণ করেননি। এদিকে, খেঁটে খাওয়া মানুষগুলোর সীমাহিন দূর্দিন চলছে।
তবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে জানিয়ে সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, আমি আগে ৫০০ কেজি চাউল পেয়েছিলাম সেগুলো ১০০ পরিবারের মাঝে বিতরণ করেছি। এরপর গত ৭ এপ্রিল দুই টন চাউল ও ৮ এপ্রিল একটন চাউল পেয়েছি। সেগুলো আজ (শুক্রবার) সকালে ইউনিয়নের ৩০০ ভ্যানচালকদের মাঝে বিতরণ করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার ভোররাতে  ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্য ও সংরক্ষিত তিনজন নারী ইউপি সদস্যদের মধ্যে তিনটন চাউল বিতরণ করা হয়। এখনো সেসব ইউপি সদস্যরা অসহায় মানুষদের মাঝে বেলা ১১ টা পর্যন্ত সেগুলো তিবরণ শুরু করেননি। প্রত্যেকটি ওয়ার্ডে ২০-২৯ জন ভ্যানচালকের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।
সরুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পরিতোষ জানান, আজ (শুক্রবার) ভোররাতে আমরা ইউপি সদস্যরা খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষদের মাঝে বিতরণ শুরু করেছি। আরও আগে বিতরণের কথা থাকলেও করা হয়নি কেন?  এ প্রশ্নে তিনি বলেন, চেয়ারম্যান দেয়নি তাই আমরা বিলি করতে পারিনি।
একই প্রশ্নে চেয়ারম্যান মতিয়ার রহমান উত্তরে বলেন, আমি দুইদিন আগে মাল পেয়েছি। যার কারণে বিতরণে দেরী হয়েছে।
তবে চেয়ারম্যান মিথ্যে বলছেন জানিয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মো.ইকবাল হোসেন বলেন, দুই টন চাউল চেয়ারম্যান পেয়েছেন গত দুই তারিখে। তার আগে পেয়েছেন ৫০০ কেজি চাউল। তিনি এতদিন সেগুলো বিতরণ করেননি। এখন মিথ্যে বলছেন।
তিনি বলেন, অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ না করার কারণে চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। এছাড়া সরেজমিনে গিয়েও বিতরণের সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য আমি রওনা হয়েছি। জানতে চাই, চাউলগুলো বিতরণ না করে এতদিন কোথায় রেখেছিল। অসহায় মানুষরা না খেয়ে থাকবে এটা হতে পারে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পদ্মপুকুরে ওয়াপদার ভেড়ী বাঁধে ভয়াবহ ভাঙ্গন, প্লাবিত হওয়ার আশঙ্কা |
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে দূর্দিনে পত্রিকা বিক্রেতারা

রিলেটেড পোস্ট

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting