দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৭
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

করোনা মোকাবিলায় দেশে দেশে লকডাউন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২০
মার্চ ২৫, ২০২০ ০ কমেন্ট 328 ভিউস

অনলাইন ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে ভারতে ৮০টি শহর করোনার কারণে লক ডাউন করা হয়েছে। তালিকায় আছে দিল্লি, মুম্বাই, কলকাতার মতো ব্যাপক জনবহুল শহরগুলো। এর আগে করোনার বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন অংশে নেয়া হয় একই পদক্ষেপ।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ছোঁয়াচে হওয়ায় এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে অবরুদ্ধ করার পরিকল্পনা নেয় চীন।

এই উদ্দেশ্যেই ২৩শে জানুয়ারি উহানসহ প্রদেশের আরও ১৬টি শহরের ৫ কোটির বেশি বাসিন্দাকে লকডাউন করে দেয় চীন। তা কার্যকর করতে বসানো হয় সেনা চৌকি। লকডাউন চলে দেড় মাস ধরে। এই পদক্ষেপকে বিস্ময়কর বলে উল্লেখ করেন খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীনের প্রতিনিধি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীনা প্রতিনিধি ড. গউডেন গ্যালিয়ে বলেন, এটি জনস্বাস্থ্যর ইতিহাসে প্রথম ঘটনা। এক কোটি দশ লাখ লোকের প্রবেশ ও বাহির পথ বন্ধ করে দেয়া মোটেও সহজ না।

এই পদক্ষেপের মাধ্যমে চীন বহু মানুষকে সংক্রমণের হাত থেকে বাঁচিয়েছে বলে মত দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের পর ২১শে ফেব্রুয়ারি ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে ১০ই মার্চে পুরো দেশ লকডাউন করে দেয় ইতালি। এতে অবরুদ্ধ আছেন প্রায় ৬ কোটি মানুষ। তবে খোলা রাখা হয়েছে খাদ্যপণ্য ও ওষুধের দোকান। নিয়ম না মানলে করা হচ্ছে জরিমানা।

১৫ই মার্চ থেকে ১৫ দিনের জন্য ৬ কোটি ৭০ লাখ বাসিন্দাকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে ফ্রান্স। নির্দেশ না মানলেই করা হচ্ছে জরিমানা। একইভাবে স্পেন প্রায় ৪ কোটি ৭০ লাখ মানুষকে লকডাউন করেছে।

জার্মানিতে পরিবারের সদস্য ছাড়া দুইজনের বেশি বাসিন্দার একসঙ্গে চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিয়ম ভাঙলে বড় অঙ্কের জরিমানা হবে বলেও নাগরিকদের সতর্ক করা হয়েছে।

যুক্তরাজ্যে তিন সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। জনগণকে জোর করে অবরুদ্ধ রাখার জন্য পুলিশ কাজ করে যাবে।

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনাও লকডাউন শুরু করেছে। অস্ট্রেলিয়া সব দোকানপাটের পাশাপাশি বন্ধ করে দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া করোনাভাইরাসের বিস্তার রোধে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিভীষিকার কালরাত্রি আজ ২৫ মার্চ
পরবর্তী পোস্ট
মানুষকে ঘরে ফেরাতে বাধ্য হয়ে লাঠি হাতে পুলিশ

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting