দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১:৪৩
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়তথ্য ও প্রযুক্তিস্বাস্থ্য

মাত্র ১৫ মিনিটেই হবে করোনাভাইরাস টেস্ট!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২০
মার্চ ২৫, ২০২০ ০ কমেন্ট 306 ভিউস

অনলাইন ডেস্ক :

মাত্র ১৫ মিনিটেই জানা যাবে ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না! এমন পদ্ধতি বের করার দাবি করেছে নেদারল্যান্ডভিত্তিক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নাম সেনসিটেস্ট।

ডেইলি মেইল জানায়, সেনসিটেস্ট নামের ওই প্রতিষ্ঠানটি গেল দুই মাস ধরে করোনাভাইরাস নিয়ে কাজ করছে। এর গবেষকরা জানিয়েছেন, কারও রক্ত পরীক্ষা করেই ১৫ মিনিটে তারা জানিয়ে দিতে পারবেন সেই রক্ত কভিড-১৯ পজিটিভ নাকি নেগেটিভ! অনেকটা প্রেগন্যান্সি টেস্টের মতোই খুব সহজ এই রক্ত পরীক্ষা।

এ বিষয়ে ডেইলি মেইলকে সেনসিটেস্টের প্রধান নির্বাহী রবার্ট ডাস বলেন, পরীক্ষাটি খুবই সহজ ও সাধারণ এবং চালাকির বটে। এখানে মূলত দেখা হয়, নমুনা রক্তে আইজিজি ও আইজিএমের মতো অ্যান্টিবডির উপস্থিতি আছে কি না, আর তা কতটা? অ্যান্টিবডি দুটির উপস্থিতি নিশ্চিত হওয়া মানে এই রক্তবাহী কভিড-১৯ এ আক্রান্ত।

কারণ এই ভাইরাসটি রক্তে সংক্রমিত হলে আক্রান্তের শরীরে স্বয়ংক্রিয়ভাবেই ভাইরাসপ্রতিরোধী আইজিজি ও আইজিএমের মতো অ্যান্টিবডি তৈরি হয়। শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি হলে মাত্র ১৫ মিনিটেই টেস্টের ফল পজেটিভ দেখাবে।

তবে এই টেস্টের দুটি সীমাবদ্ধতা রয়েছে বলেও স্বীকার করেন রবার্ট ডাস।

প্রথমটির বিষয়ে তিনি বলেন, ১৫ মিনিটেই করোনা আক্রান্ত শনাক্ত করে দিতে পারলেও এতে কিছুটা সীমাবদ্ধতাও আছে। কেউ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই টেস্ট করলে ফলাফল নেগেটিভ দেখাবে। কারণ আক্রান্তের শরীরে তখনো ওসব অ্যান্টিবডি তৈরি হওয়ার সময় পায়নি। এজন্য কিছুদিন পরে টেস্ট করাতে হবে।

দ্বিতীয়ত, আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠে এই টেস্ট করালে তাকে তখনও করোনা রোগী হিসাবেই দেখাবে। টেস্টের ফলাফল পজেটিভ দেখাবে। কারণ তখনও তার শরীর আইজিজি ও আইজিএমের প্রাচুর্যটা রয়েছে। অর্থাৎ রোগী সুস্থ হওয়ার পর এই টেস্ট কোনো মানে রাখে না।

সেনসিটেস্টের এ কর্মকর্তার বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে শুধু নেদারল্যান্ডসের চিকিৎসকদের কাছেই এই টেস্ট কিট উন্মুক্ত করা হয়েছে। এর গ্রহণযোগ্যতা বাড়লে সারাবিশ্বে এই টেস্ট কিট পৌঁছে দেবে সেনসিটেস্ট।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, করোনা শনাক্তের টেস্ট কিটের অভাবে আক্রান্তের সঠিক সংখ্যা নিরূপণ করা যাচ্ছে না। এতে চিকিৎসার অভাবে মারা পড়ছেন অনেকে। এমন পরিস্থিতিতে এই ডাচ কম্পানির উদ্ভাবিত মাত্র ১৫ মিনিটে করোনা রোগী শনাক্তের কিট চালু হলে রোগটির নিরাময়ে নতুন দুয়ার খুলে দেবে।

প্রসঙ্গত, গেল ডিসেম্বরের শেষদিকে চীনের উহানে উৎপত্তি হয়ে এরইমধ্যে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ হাজার ৬০০ মানুষ। আক্রান্তের সংখ্যাও সাড়ে ৪ লাখ ছুঁইছুঁই। বেশিরভাগ দেশই ভুগছে করোনার টেস্টিং কিট স্বল্পতায়। এমন মুহূর্তে দ্রুত পরীক্ষা করার মতো উপকরণ সবচেয়ে জরুরি হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র-যুগান্তর

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শর্ত সাপেক্ষে আজ ছাড়া পাচ্ছেন খালেদা জিয়া
পরবর্তী পোস্ট
শীর্ষ চোরাকারবারী মনি বেপরোয়া

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩ তম বছর পূর্তি

মে ২, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting