দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৫৮
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

ফাঁকা হয়ে যাচ্ছে রাজশাহী শহর

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২০
মার্চ ১৮, ২০২০ ০ কমেন্ট 352 ভিউস

অনলাইন ডেস্ক: সারা দেশের মতো রাজশাহীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে ১৭ মার্চ। আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। এ ছাড়া নগরের অন্য কলেজের ছাত্রাবাসও এদিন বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় আবাসিক হল ও মেস ছাড়ছেন শিক্ষার্থীরা। এতে জনশূন্য হয়ে পড়ছে রাজশাহী শহর।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর মঙ্গলবারই অনেকে চলে গেছেন। যাঁরা ছিলেন, আজ দুপুরের মধ্যে তাঁরাও আবাসিক হল ও মেস ত্যাগ করেছেন। আজ রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে ঘরে ফেরা যাত্রীদের বেশির ভাগই ছিলেন শিক্ষার্থী। দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও শিক্ষার্থীদের ভিড় ছিল।

করোনাভাইরাসের কারণে কয়েক দিন ধরে সারা দেশের মতো রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হার কমে গিয়েছিল। করোনার আতঙ্কে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় অংশ ক্লাসে যাওয়া থেকে বিরত ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছায় ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন। সরকার করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়। এ ঘোষণার পর মঙ্গল ও বুধবার শিক্ষার্থীরা বাড়ির পথ ধরেন। ফলে ফাঁকা হয়ে যাচ্ছে রাজশাহী শহর।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর সবচেয়ে জনবহুল। সব সময় গানবাজনা, হইহুল্লোড় লেগে থাকে। খাবারের দোকানঘেরা এই জায়গায় আজ সকালে কাউকেই দেখা যায়নি। দোকানগুলোর বেঞ্চ-টেবিল গুছিয়ে রাখা হয়েছে। শুধু তা–ই নয়, তার পাশে থাকা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতরেও নেই কোনো কোলাহল।
বেলা পৌনে দুইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর এলাকায় দেখা গেল ঘরে ফিরতে যাওয়া শিক্ষার্থীদের জটলা। তাঁদের বেশির ভাগের মুখে মাস্ক। হাতে ব্যাগ ও বইপত্র। অপেক্ষা করছেন বাসের জন্য। সেখানে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ্দাম হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় তাঁরা স্বস্তি পাচ্ছেন। গ্রামে ফিরে তিনি বাড়ির মধ্যে থাকবেন।

বেলা আড়াইটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলোতে বেশ ভিড়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু পলাশ অপেক্ষা করছিলেন ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের জন্য। তিনি বলেন, তাঁরা জানেন, সারা পৃথিবীতে করোনা এখন মহামারি। বাংলাদেশেও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এই সিদ্ধান্তে তাঁরা খুশি।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ যাচ্ছিলেন টাঙ্গাইলে। তিনি মাস্ক পরে বসে ছিলেন প্ল্যাটফর্মে। বললেন, এবার আচমকা ছুটিতে বাড়ি যাচ্ছেন। এ ধরনের ছুটি তাঁর কাছে কাম্য নয়। বাড়িতে গিয়ে তিনি বাড়ির ভেতরেই অবস্থান করবেন।

বাড়ি ফেরার অপেক্ষায় থাকা বেশির ভাগ শিক্ষার্থী মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত তখনই ফলপ্রসূ হবে, যখন শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে সতর্ক থাকবেন। অকারণে ঘরের বাইরে ঘোরাফেরা না করবেন।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় এবং করোনা–আতঙ্কে রাজশাহী শহর প্রায় জনশূন্য। অটোরিকশানির্ভর এ শহরে তাই অটোরিকশাও কমে গেছে। একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলে যাচ্ছেন, অন্যদিকে অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এতে বিপাকে পড়েছেন অটোরিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষ।

রাজশাহী নগরের অটোরিকশাচালক জনি মিয়া বলেন, ‘মঙ্গলবার থেকে শহরটা খালি হয়ে যাচ্ছে। কী যে খাব, বুঝতে পারছি না।’
মাস্ক পরা ইব্রাহিম নামের আরেক অটোচালক বলেন, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে সতর্ক হতে হবে। তিনি আজ বৃহস্পতিবার থেকে অটো চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বললেন, ‘আগে জীবন, পরে অন্য কাজ।’
শহরের বিভিন্ন মোড়ে থাকা চায়ের স্টলেও ভিড় কম দেখা গেছে। এ ছাড়া নগরের বিভিন্ন পয়েন্টে জটলা ছিল আগের তুলনায় অনেক কম। লক্ষ্মীপুর এলাকার এক মসজিদের ইমামের সঙ্গে কথা হয় এক অটোরিকশায়। তিনি জানালেন, মসজিদে দুই দিন ধরে মুসল্লি কিছুটা কমেছে। তিনিও চান, লোকজন নামাজ বাড়িতে পড়ুক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কক্সবাজার সৈকতে লোকসমাগম নিষিদ্ধ
পরবর্তী পোস্ট
কোর্ট বন্ধ হবে কিনা সব বিচারপতি বসে সিদ্ধান্ত নেবেন

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting