দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:৫৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

আ’লীগ নেতা ডাকাত কালাম মাছ চুরি করতে গিয়ে আটক

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২০
মার্চ ১৬, ২০২০ ০ কমেন্ট 362 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দিনে নেতা, রাতের পেশা চুরি-ডাকাতি। মৎস্য ঘেরে মাছ চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে সেই নেতা। তার নাম আবুল কালাম (৫৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত নবাত আলী বিশ্বাসের পুত্র।
জানা যায়, রোববার (১৫ মার্চ) দিবাগত গভীর রাত তিনটার দিকে ধুলিহর ইউনিয়নের জুসখোলা এলাকায় অবস্থিত সাতক্ষীরা শহরের মৃত আনছার আলী সরদারের পুত্র সাইফুল ইসলামের মৎস্য ঘের থেকে আবুল কালাম বাগদা চিংড়িসহ নানান প্রজাতির মাছ চুরি করতে গিয়ে ঘের কর্মচারীর হাতে আটক হয়। এ সময় ঘটনাস্থল থেকে চোর চক্রের সক্রিয় সদস্য মাটিয়াডাঙ্গা গ্রামের হান্নান বিশ্বাসের পুত্র আলম (২৬) দৌড়ে পালিয়ে যায়। পরে আবুল কালামের কাছ থেকে ৬টি বাগদা চিংড়ি ভর্তি ব্যাগ, টর্চ লাইট, মোবাইল ও মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম জানান, মাটিয়াডাঙ্গার মৃত আনিছ সরদারের পুত্র হারুনার রশিদ টুকুর ৬ বিঘার মৎস্য ঘেরের খাট (তলা) প্রায় ১৫ দিন পূর্বে আবুল কালাম ক্রয় করে। এই সুযোগকে কাজে লাগিয়ে কালাম সহ তার সহযোগীরা আশ-পাশের ঘের থেকে মাছ চুরি শুরু করে। ধৃত কালাম উপস্থিত লোকজনের সামনে স্বীকার করেছে আমার ঘের থেকে সে এক থেকে দেড় লক্ষ টাকার মাছ চুরি করেছে।
আবুল কালাম বর্তমানে ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গা গ্রামে বসবাস করে। সে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দিনের বেলা ব্রহ্মরাজপুর এলাকার আওয়ামী লীগ নেতা, রাত হলেই চলে যায় চুরি-ডাকাতির সন্ধানে।
মাটিয়াডাঙ্গার ডাকাত বাহিনীর প্রধান জাকির হোসেন সম্প্রতি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। এরপর কিছু দিন বন্ধ ছিল এই বাহিনীর কার্যক্রম। জাকির বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে আবুল কালাম দায়িত্ব পালন করছে।
ডাকাত আবুল কালামের নামে সাতক্ষীরা, আশাশুনি, তালা সহ বিভিন্ন থানায় রশিদ মাস্টার হত্যা, পুরোহিত ভবসিন্ধু বর হত্যা, চুরি-ডাকাতি, ছিনতাই, রাহাজানিসহ একাধিক মামলা রয়েছে।
এই সব ডাকাত বাহিনীর শেল্টারদাতা হচ্ছেন সাতক্ষীরার একজন কথিত সাংবাদিক নেতা। এই বাহিনীর পুরো নিয়ন্ত্রন তার হাতে। চুরি-ডাকাতির একটি বড় অংশ ভাগও পেয়ে থাকে এই কথিত সাংবাদিক নেতা।
আটক আবুল কালামকে রাতেই স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে হস্তান্তরের পর তাকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে। ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এ,এস,আই শিল্লুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরা থানায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছিল।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আরিফুলের দন্ড থেকে শিক্ষা নিয়ে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী পোস্ট
সাংবাদিক মিনির ছোট ভাই এর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting