দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২৮
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

কুল চাষে সাতক্ষীরায় ৬ কোটি ৭৬ লাখ টাকা আয়

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৬, ২০২০
মার্চ ৬, ২০২০ ০ কমেন্ট 329 ভিউস

আকরামুল ইসলাম: উপকূলীয় জেলা সাতক্ষীরায় কূল চাষ বেড়েছে। তবে গত বছরের তুলনায় চলতি বছর ফলন কিছুটা কমেছে। ফলন কম হওয়ার কারণ হিসেবে সম্প্রতি প্রাকৃতিক দূর্যোগ ঘূর্ণিঝড় বুলবুলকে দায়ী করছে কৃষি বিভাগ ও কুল চাষীরা। কুল চাষ করে জেলায় এ বছর আয় হয়েছে ৬ কোটি ৭৬ লাখ টাকা। গত পাঁচ বছর কুল চাষ করছেন সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বাউখোলা গ্রামের আমিনুল ইসলাম মোল্লার ছেলে আজগর আলী মোল্লা। নিজের চার বিঘা জমিতে চলতি বছর কুল চাষ করেছেন এই চাষী। কুল চাষে মোট খরচ করেছেন এক লাখ টাকা। তবে এরই মধ্যে এই কুল চাষী ২ লাখ ২০ হাজার টাকার কুল বিক্রি করে লাভ করেছেন এক লাখ ২০ হাজার টাকা।

কুলচাষী আজগর আলী মোল্লা বলেন, কম খরচ আবার অধিক লাভ হওয়ায় তরকারি-সবজি চাষ বাদ দিয়ে ৫ বছর আগে কুলের চাষ শুরু করেছিলাম। প্রতি বছরই বেশ লাভবানও হয়েছি। গত বছর ৭৫ হাজার টাকায় তিন বিঘা জমিতে কুল চাষ করে দেড় লাখ টাকার উপরে বিক্রি করেছিলাম। চলতি বছর আরও এক বিঘা বেশী জমিতে কুল চাষ করেছি তবে আশানুরুপ লাভবান হতে পারিনি। কুলের মুকুল আসার শুরুতেই ঘূর্ণিঝড় বুলবুলের মুকুল পড়ে যায়। যার কারণে আশানুরুপ ফলন পায়নি। ভেবেছিলাম সাড়ে তিন লাখ টাকার উপরে কুল বিক্রি করতে পারবো তবে ফলন কম হওয়ায় বিক্রি হয়েছে মাত্র দুই লাখ ২০ হাজার টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির অফিস সহকারি শেখ হাফিজুর রহমান জানান, চলতি ২০১৯-২০ অর্থ বছরে জেলায় কুলের আবাদ হয়েছে ৬৫৪ হেক্টর জমিতে। এর মধ্যে সাতক্ষীরা সদরে আবাদ হয়েছে ১০৪ হেক্টর, কলারোয়া উপজেলায় ৩১৬ হেক্টর, তালা উপজেলায় ১৫৮ হেক্টর, দেবহাটা উপজেলায় ১৬ হেক্টর, কালিগঞ্জ উপজেলায় ২০ হেক্টর, আশাশুনি উপজেলায় ১৫ হেক্টর, শ্যামনগর উপজেলায় ২৫ হেক্টর জমিতে। জেলায় কুল উৎপাদন হয়েছে ৬৭৬০ মেট্রিকটন। গত ২০১৮-১৯ অর্থ বছরে জেলায় কুল চাষ হয়েছিল ৬৪৬ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ৭০৯২ মেট্রিকটন।

১৪ বছর ধরে কুল চাষ করছেন তালা উপজেলার বাউখোলা গ্রামের কাবিল শেখ। চলতি বছরে তিনি ৫০ বিঘা জমিতে কুষ চাষ করেছেন। নিজস্ব কোন জমি না থাকলেও অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করেন এই কৃষক। ২০ লাখ টাকা খরচ করে এই চাষাবাদ করেছেন তিনি। ৪০-৪২ লাখ টাকার কুল বেঁচাবিক্রির আশা করলেও বিক্রি হয়েছে ২৪-২৫ লাখ টাকার।

স্বাবলম্বী এই চাষী কাবিল শেখ জানান, এক সময়ে সড়কে ভাড়াটে গাড়ি চালিয়েছি। অভাবের সংসার ছিল। ভিটেবাড়ি চাড়া নিজস্ব কোন জমি নেই। ১৪ বছর আগে ২-৩ বিঘা অন্যের জমি লিজ নিয়ে অল্প কুল চাষ শুরু করি। এরপর থেকে ধীরে ধীরে চলতি বছর ৫০ বিঘা জমিতে কুলচাষ করছি। গত বছর কুল চাষ করে লাভ হয়েছিল ১৪-১৫ লাখ টাকা। এ বছর ২০-২২ লাখ টাকা লাভের আশা থাকলেও সেটি হয়নি। লাভের পরিমাণ কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারণে এ বছর বর্তমান পর্যন্ত দুই লাখ টাকা লাভ হয়েছে। এছাড়া জমিতে এখনো ৪-৫ লাখ টাকার কুল রয়েছে।

তিনি বলেন, কুল চাষে খরচ কম আবার লাভও বেশী। জমিতে বাড়তি কোন পরিচর্যা করার দরকার হয় না। এছাড়া কুলের মৌসুম শেষ হলে জমিতে অন্যান্য চাষাবাদও করা হয়। সেখান থেকেও বাড়তি আয় করা সম্ভব। সাতক্ষীরার মাঠ থেকে কুল চলে যায় রাজধানী ঢাকা, খুলনা, যশোরসহ বিভিন্ন স্থানে। এ অঞ্চলের কুলের সব থেকে বড় মোকাম খুলনার কাঁচা বাজার। সেখানকার ব্যবসায়ীরা সাতক্ষীরার কুল চাষীদের নিকট থেকে কুল ক্রয় করেন।

সাতক্ষীরা বড় বাজারের খুচরা কুল বিক্রেতা আলমগীর হোসেন বলেন, ৬০-৭০ টাকায় প্রতিকেজি কুল বিক্রি হচ্ছে বাজারে। কিছুদিন আগে বিক্রি হয়েছিল ৭০-৮০ টাকায়।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ পরিচালক অরবিন্দু বিশ্বাস জানান, সাতক্ষীরায় পাঁচ হাজার কুল চাষী রয়েছে। সাতক্ষীরার উৎপাদিত কুল ঢাকা, খুলনা, যশোরসহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। গত বছরের তুলনায় এ বছর কুল চাষ বেড়েছে তবে ফলন কমেছে। এ বছর জেলায় কুল উৎপাদন হয়েছে ৬৭৬০ মেট্রিক টন। কুল থেকে আয় হয়েছে ৬ কোটি ৭৬ লাখ টাকা। গত বছর উৎপাদন হয়েছিল ৭০৯২ মেট্রিক টন। আয় হয়েছিল ৭ কোটি ৯২ লাখ টাকা।

তিনি বলেন, কৃষি বিভাগ থেকে চাষীদের পরামর্শ সহযোগিতা দেওয়া হয়। অল্প খরচে অধিক লাভ হওয়ায় সাতক্ষীরায় কুলের আবাদ বেড়েছে। তবে চলতি বছর দূর্যোগের বুলবুলের কারণে কুল চাষীদের ক্ষতির সম্মূখীন হতে হয়েছে। উৎপাদন কম হওয়ার কারণ হিসেবে ঘূর্ণিঝড় বুলবুলকে চিহ্নি করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হারানো বিজ্ঞপ্তি
পরবর্তী পোস্ট
ভদ্রবেশে সাতক্ষীরার দুই ব্যবসায়ীর ১৩ লাখ টাকা নিয়েই উধাও

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting