দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩৬
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

মুজিব বর্ষে ভিক্ষুক মুক্ত হবে সাতক্ষীরা সদর উপজেলা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৭, ২০২০
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ০ কমেন্ট 444 ভিউস

নিজস্ব প্রতিবেদক: মুজিব বর্ষে ভিক্ষুক মুক্ত হবে সাতক্ষীরা সদর উপজেলা। এ লক্ষ্যে ইতোমধ্যে ভিক্ষুকদের ইউনিয়নভিত্তিক তালিকা প্রণয়ন করা হয়েছে। নেওয়া হচ্ছে তাদের উপযুক্ত পুনর্বাসনের উদ্যোগ। তালিকাভুক্ত ভিক্ষুকদের মধ্যে যাদের ঘর নেই, তাদের ঘর দেওয়া হবে। যাদের আয়ের কোন উৎস নেই তাদের গরু, ছাগল, সেলাই মেশিন, ভ্যানসহ যাকে যা প্রদান করলে আয়ের পথ সৃষ্টি হয় তাকে তাই প্রদান করা হবে। যাতে পুনর্বাসনের উদ্যোগ টেকসই হয়, দু’দিন পরে তারা আবার ভিক্ষাবৃত্তিতে না নামেন।
আর এই উদ্যোগকে সফল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা তাদের এক মাসের সম্মানীর অর্থ প্রদানের ঘোষণা দিয়েছেন।
বুধবার বিকালে সদর উপজেলা ডিজিটাল কর্নারে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় ইউপি চেয়ারম্যান-মেম্বাররা এই ঘোষণা দেন।
একই সাথে সভায় সদর উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ইউপি সচিব, ন্যাশনাল সার্ভিস কর্মীসহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাদের এক দিনের বেতনের অর্থ প্রদানের ঘোষণা দেন।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, ইউপি চেয়ারম্যান ঈসরাইল গাজী, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুর ইসলামসহ উপজেলা মৎস্য, যুব উন্নয়ন, স্বাস্থ্য, প্রাণিসম্পদ, পল্লী উন্নয়ন, সমাজসেবা এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা ও ইউপি সচিববৃন্দ।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী প্রতিবন্ধী ভিক্ষুকদের মধ্যে বিতরণের জন্য চারটি হুইল চেয়ার ইউপি চেয়ারম্যানদের হাতে তুলে দেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের নজরকাড়া সাফল্য
পরবর্তী পোস্ট
খুলনা বিভাগীয় কমিশনারকে বিপন্ন প্রজাতির গাছ উপহার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...

অক্টোবর ৬, ২০২৬

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting