বুধহাটা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার প্রত্যাহার

ইয়ারব হোসেন: নামে ও বেনামে তালা উপজেলার মাগুরা সোনালী ব্যাংকের ও বর্তমানে আশাশুনি উপজেলার বুধহাটা সোনালী ব্যাংক শাখার ম্যানেজারের প্রায় ৩০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ শিরোনামে সাতনদী পত্রিকায় একটি নিউজ প্রকাশের পর ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে বুধহাটা সোনালী ব্যাংকের ম্যানেজার কপিল দেব সানাকে।বুধবার নিউজ প্রকাশের পরের দিন তার বিরুদ্ধে এ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

প্রসঙ্গত : আশাশুনি উপজেলার বুধহাটা সোনালী ব্যাংকের ম্যানেজার কপিল দেব সানা তার আত্বীয় স্বজনদের নামে ৩০ লাখ টাকা তুলে নেন।এ বিষয়ে বুধবার সাতনদী পত্রিকায়একটি নিউজ প্রকাকাশিত হয়।
সাবেক তালা উপজেলার মাগুরা সোনালী ব্যাংকের ও বর্তমানে আশাশুনি উপজেলা র বুধহাটা সোনালী ব্যাংকের ম্যানেজার কপিল দেব সানা মুঠোফোনে জানিয়েছেন বিভিন্ন সময়ে কয়েক জনের নামে লোন উত্তোলন করা হয়েছিল।বর্তমানে ওই টাকা পরিশোধ করা হয়েছে। নিজের নামে ও স্ত্রীর নামে লোন পরিশোধ করা হচেছ। ৩০ লাখ টাকা নয়। টাকার পরিমান কম।
তালা উপজেলার মাগুরা সোনালী ব্যাংকের ম্যানেজার আবু সিদ্দিক মুঠোফোনে জানান সাবেক ম্যানেজার কপিল দেব সানা বিভিন্ন লোকজনের নামে বডি লোন নিয়েছিলেন। তবে বেশির ভাগ টাকা পরিশোধ করেছেন। তিনি টাকার পরিমাণ জানাতে রাজি হননি।

সোনালী ব্যাংকের সাতক্ষীরা অফিসের ডিজিএম সিরাজুল ইসলাম জানান, বুকফাটা সোনালী ব্যাংকের ম্যানেজার কপিল দেব সানা তার স্রী ও নিজের আত্বীয়স্বজনদের নামে লোন উত্তোলন করেছেন।এ বিষয়ে একটি নিউজ সাতনদী পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই নিউজের সুত্র ধরে প্রাথমিক ভাবে ম্যানেজারকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম। তদন্ত টিম কাজ শুরু করেছেন।রিপোর্টা আসার পর ব্যাবস্থা গ্রহন করা হবে।

Recomended