দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪৪
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় মাস্টার মাইন্ডসহ ৩ ডাকাত গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১০, ২০২০
ফেব্রুয়ারি ১০, ২০২০ ০ কমেন্ট 451 ভিউস

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনের সূত্র ধরে সাতক্ষীরা জেলা পুলিশ অভিযান চালিয়ে শনিবার (৮ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে ডাকাতির মাস্টার মাইন্ডসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। এরা হলো খুলনা জেলার ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের মৃত আনছার সরদারের পুত্র ডাকাতের মাস্টার মাইন্ড আবুল হোসেন সরদার (৪৫), তালা থানার চাঁদকাঠি গ্রামের মৃত শওকাত মোল্লার পুত্র আশরাফুল মোল্যা (৩২) ও সাতক্ষীরা থানার কাটিয়া লষ্করপাড়া গ্রামের মোঃ মহিদুল ইসলামের পুত্র আব্দুল কাদের ওরফে মিঠু (২৬)।
জেলা পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারী গভীর রাতে পাটকেলঘাটা থানার সৈয়দপুর গ্রামের মৃত অজিত ঘোষের পুত্র অমর ঘোষ ও তার মামাতো ভাই গৌতম ঘোষের বাড়িতে অজ্ঞাতনামা ১৩/১৪ জনের ডাকাত দল অস্ত্র-শস্ত্রসহ প্রবেশ করে নগদ টাকা, শাড়ি কাপড়, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ সর্বমোট মূল্য ৮ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় পাটকেলঘাটা থানার মামলা নং-০৭, তারিখ-২৭/০১/২০২০খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। ঘটনার সাথে সাথে ঘটনার সাথে জড়িত ডাকাত দলকে সনাক্ত করে তাদেরকে গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য কাজ শুরু করে পুলিশ। থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)সহ জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে। মামলা তদন্তকালে পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তাদের নিবিড় তদারকী ও প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পরিকল্পনায় সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে উক্ত মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত এবং ডাকাতির ঘটনায় অংশগ্রহণকারী মাস্টার মাইন্ড আবুল হোসেন সরদারকে শনিবার দিবাগত গভীর রাতে ডাকাতি হওয়া একটি মোবাইল ফোন সহ আটক করে। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে সহযোগী ডাকাত আশরাফুল মোল্যা ও আব্দুল কাদের ওরফে মিঠুকেও পুলিশ অভিযান চালিয়ে আটক করে। গ্রেফতারকৃত ডাকাতরা পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানসহ ডাকাতির সাথে জড়িত অন্যান্য ডাকাতদের নাম প্রকাশ করেছে।
জেলা পুলিশ আরও জানায়, অন্যান্য পলাতক ডাকাত সদস্যদের দ্রুত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য ধারাবাহিক অভিযান অব্যাহত আছে।
ডাকাতি মামলাটি পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ তদন্ত করছে বলে জানা গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শ্যামনগর উপজেলা চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
পরবর্তী পোস্ট
তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting