দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২০
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির খাজরায় পৈত্রিক জমিতে নির্মিত ঘর ভেঙ্গে উধাও

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৩, ২০২০
জানুয়ারি ২৩, ২০২০ ০ কমেন্ট 402 ভিউস

সচ্চিদানন্দদসদয়:আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে পৈত্রিক ও ভূমি উন্নয়ন কর পরিশোধকৃত জমির উপর নির্মীত ঘর ভেঙ্গে উধাও করে দেওয়া হয়েছে। উপরন্ত ঘরের মালিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গ্রেফতার ও হয়রানীর অভিযোগ পাওয়া গেছে।
খাজরা গ্রামের মৃত পরশ উল্লাহ গাজী, মৃত মেছের গাজী ও মৃত কোনা গাজীর পুত্র ও ওয়ারেশগণ জানান, তাদের দাদা আদাড় গাজীরা ৪ ভাই ছিলেন। আদাড় গাজীর ৩ সন্তান পরশ উল্লাহ, মেছের ও কোনা গাজীর ওয়ারেশরা এসএ ৭৬, ১৭১, ৩৮, ৩৪ ও ১৩০ খতিয়ানে এবং হাল ৩৭, ৪১, ১৪৩, ১০৬ ও ৭১ খতিয়ানে, ৯৬০, ১৮৬, ১৯৯, ১২০৬ ও ১২৬৯ দাগে ১২ বিঘা জমির মালিক ছিলেন। দাদা এবং তার পুত্রদের আমল থেকে উক্ত জমি ভোগদখল করে আসছেন। আদাড় গাজী ও তার ৩ পুত্রের মৃত্যুর পর থেকে তাদের ওয়ারেশগণ জমিতে ভোগদখলীকার ছিলেন। দেশ স্বাধীনের পর ভোগদখলীকার থাকা অবস্থায় কয়েক ভাই এলাকা ছেড়ে কাজের সন্ধানে বাইরের জেলায় গিয়ে বসবাস শুরু করেন এবং বাবর আলি কয়েক বছর আগে জীবন জীবিকার তাগিদে বাইরে গিয়ে বসবাস করলেও আঃ মজিদ ও আঃ বারিক পৈত্রিক ভূমিতে বসবাস করে আসছেন। তারা বাইরে থাকার সুযোগে এবং তাদের জমিজমা সংক্রান্ত জ্ঞানের অভাবের সুযোগকে কাজে লাগিয়ে আদাড় গাজীর অপর ৩ ভাইয়ের ওয়ারেশরা ক্রমে ক্রমে তাদের (আদাড় গাজী ওয়ারেশ) জমিতে দখল নিতে শুরু করেন এবং মাঠ জরিপে তঞ্চকি করে নিজেদের নামে জমি রেকর্ড করিয়ে নেন। জানতে পেরে আদাড় গাজীর ওয়ারেশরা ৩/৪ বছর আগে ৫০ বছরের খাজনা একসাথে পরিশোধ করেছেন। ৩ মাস পূর্বে গ্রামে ফিরে তাদের ভিটে বাড়ির (পূর্বে দখলীয়) জমিতে দখল নেয় এবং ঘেরা বেড়া দেয়। তখন প্রতিপক্ষ থানার অভিযোগ করলে পুলিশ উভয় পক্ষের কাগজপত্র দেখেন। তখন প্রতিপক্ষ তেমন গ্রহনযোগ্য কাগজপত্র দেখাতে পারেননি। গত ২০জানুয়ারি নুরালী ও সবুর জমিতে ঘর উত্তোলন করেন। তখন প্রতিপক্ষ পুনরায় থানায় গেলে পুলিশ বেলা ১১ টার দিকে ঘটনাস্থানে পৌছে কাগজপত্র পর্যালোচনা করার কথা বলে কাজ বন্ধ করে দেন। তারা আইনের প্রতি সম্মান দেখিয়ে কাজ বন্ধ রাখলে এদিন রাত্র ৯ টার দিকে প্রতিপক্ষ কাদের, সাদেক, হাসান, হোসেন, হাফিজুল, মোক্তার, মোক্তারের পুত্রের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে সেখানে হামলা চালিয়ে তাদের নির্মীত ঘর সম্পূর্ণ ভাবে ভেঙ্গে ঘরের সকল সরঞ্জাম উধাও করে দেয়। এসময় নুরালীর স্ত্রী ও সবুরের স্ত্রীকে মারপিট, শ্লীলতা হানি এবং ঘরের থাকা নগদ লক্ষাধিক টাকাসহ সকল সরঞ্জাম লুট করে নিয়ে যায়। আহত দু’ নারীকে জায়গীরমহল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আক্ষেপ করে বলেন, তারাই ঘর ভাঙ্গলো, তারাই মারপিট ও লুটপাট করলো আর উল্টো তারাই মামলা দিয়ে অসহায় পরিবারগুলোকে হয়রানী করে চলেছে। পরিাবারের সদস্যরা এখন পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ নুরালীকে গ্রেফতার করেছে। অসহায় পরিবারগুলো হেনস্থা ও মিথ্যা মামলা থেকে বাঁচতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। এব্যাপারে আঃ কাদের দিংদের বাড়িতে গিয়ে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও বাড়ির লোকজন বক্তব্য দিতে অস্বীকার করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নিখোঁজ সন্তানের সন্ধান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
পরবর্তী পোস্ট
আশাশুনির কুল্যায় সামাজিক বন্ধনের র‌্যালী ও আলোচনা সভা

রিলেটেড পোস্ট

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting