দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২২
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ফিংড়ীতে চিহ্নিত জামায়াত নেতার আওয়ামী লীগে যোগদান

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৯, ২০১৯
ডিসেম্বর ২৯, ২০১৯ ০ কমেন্ট 523 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে জামায়াত-শিবিরের তান্ডব হয়েছিল যে মাওলানা রবিউল ইসলামের নেতৃত্বে সেই জামায়াত নেতা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ম্যানেজ করে দলে যোগ দিয়েছে। এ নিয়ে এলাকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের পশ্চিম ফয়জুল্যাহপুর গ্রামের মোঃ সোবহান সরদারের পুত্র মাওলানা রবিউল ইসলাম গত বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কাদের মোল্যা, সাধারণ সম্পাদক গোপাল মন্ডল, আব্দুল গণি মুহুরী, বিমল মন্ডল, অবিনাশ মন্ডল, আলহাজ্ব ডাঃ এমাদুল হক, ঠাকুর দাশ বসাক, আব্দুল খালেক, হুদা কারিকর, আহসান উল্যাহ প্রমূখ।
মাওলানা রবিউল ইসলাম বর্তমানে ফয়জুল্যাহপুর এবতেদায়ী মাদ্রাসার সুপার ও পূর্ব ফয়জুল্যাহপুর জামে মসজিদের ইমাম এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক কার্যক্রমের শিক্ষক।
মাওলানা রবিউল ইসলাকে মোবাইল ফোনে জামায়াত থেকে আ’লীগে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করতেই হাসতে হাসতে এ প্রতিবেদককে জানান, বর্তমান সরকারের কর্মকান্ড ভাল লেগেছে, ইচ্ছা হলো তাই যোগ দিলাম।
যোগদানের বিষয়ে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপাল মন্ডল জানান, মাওলানা রবিউল জামায়াতের সদস্য ছিল এটা সঠিক। অনেক দিন ধরে দলে যোগ দেওয়ার চেষ্টা করায় আলোচনার মাধ্যমে তাকে দলে নেওয়া হয়েছে।
৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কাদের মোল্যা জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সাথে পরামর্শ করে রবিউলকে দলে নিয়েছি। চিহ্নিত জামায়াত কর্মী ছিল এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এটা আমার জানার বাইরে। তবে গত সংসদ নির্বাচনের পর থেকে রবিউল আ’লীগের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে আসছে এটাও জানান তিনি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ইসলামিক ফাউন্ডেশনে সুপারভাইজার পদে নিয়োগ পেতে মাওলানা রবিউল ইসলামের দরকার একটি আওয়ামী লীগের দলীয় প্রত্যয়ন। মূলত এই স্বার্থ উদ্ধার করতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছে।
অপর একটি সূত্র জানায়, মাওলানা রবিউল ইসলাম ২০১৩ সালে জামায়াত-শিবিরের তান্ডব চালালেও সেবারও এলাকার কতিপয় ব্যক্তিদের ম্যানেজ করে নাশকতা মামলা থেকে রেহাই পায়।
রবিউলের যোগদানের খবরে এলাকার আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোমরায় শীর্ষ চোরাচালানী ইসরাইল ও আলফার এক ট্রাক মাছ জব্দ
পরবর্তী পোস্ট
শ্যামনগর জুয়েলার্স সমিতির নির্বাচন: সভাপতি বিকাশ, সম্পাদক বিশ্বজিৎ

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting