দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৬:২৫
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

শ্রীরামপুরে ভোগদখলীয় সম্পত্তি দখলের উদ্দেশ্যে খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৫, ২০১৯
ডিসেম্বর ২৫, ২০১৯ ০ কমেন্ট 463 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্রীরামপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ বছরের ভোগদখলীয় সম্পত্তি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী নেছারুল্লা আল মামুন ও ভূমিদস্যু আতিয়ার গং কর্তৃক ভাংচুর এবং খুন জখমের হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত গোলাম বারি বিশ্বাসের ছেলে রুহুল কুদ্দুস।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পৈত্রিক সূত্রে ৯৯৯ খতিয়ানে শ্রীরামপুর মৌজায় ৫২৯২ দাগে ও ২৭২/১ খতিয়ানে মোট ৩৬ শতক সম্পত্তিতে বসতবাড়ি, দোকানপাট নির্মাণ করে দীর্ঘ ৩০ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্তু ভূয়া দলিল সৃষ্টি করে একই এলাকার মৃত তোফাজেল মোড়লের পুত্র সন্ত্রাসী নেছারুল আল মামুন ও মৃত. আব্দুল বিশ্বাসের পুত্র জাল জালিয়াতির হোতা এবং ভূয়া কাগজপত্র সৃষ্টিকারী আতিয়ার গং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এঘটনায় আমি উচ্চ আদালতে একটি মামলা দায়ের করি। এছাড়া উক্ত সম্পত্তির উপর ১৪৫ ধারায় মামলা দায়ের করি। আদালত উক্ত সম্পত্তির উপর ১৪৫ ধারা জারি পূর্বক শান্তি-শৃংখলা বজায় রাখতে সদর থানা পুলিশকে নির্দেশ দেয়। কিন্তু পরসম্পদ লোভী নেছারুল আল মামুন ও ভূমিদস্যু আতিয়ার গং আদালতের সেই নির্দেশ অমান্য করে আমার দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি ও দোকানপাট, ঘরবাড়ি তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে ভাংচুর, বাড়িতে মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেবে এবং নাশকতা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি ধামকি প্রদর্শন করে।এ ছাড়া আমাদের দোকানে তালা লাগিয়ে দেয়। এরপর আমি কোন উপায় না পেয়ে গত ২০ নভেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করি। এতে ওই সন্ত্রাসী নেছারুল্লাহ আল মামুন ও আতিয়ার গং আমার আরো ক্ষিপ্ত হয়ে স্থানীয় একটি স্বার্থন্বেষী মহলের ইন্ধনে গত ২২ ডিসেম্বর গভীর রাতে ভাড়াটিয়া বাহিনীর সমন্বয়ে লোহার রড, শাবল, বল্লমসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার ভোগদখলীয় সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে দোকান ঘর ভাংচুর করে ৫/৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এছাড়া বসতঘর, রান্না ঘর ও গোয়ালঘর ভাংচুর করে মালামাল লুটপাট করে ক্ষয়ক্ষতি করে। আমরা এতে বাধা দিতে গেলে তারা আমাদের ঘরে তালাবদ্ধ করে বলে, সম্পত্তি ছেড়ে চলে না গেলে মিথ্যা মামলা জড়িয়ে হয়রানিসহ ভাড়াটিয়া বাহিনী দিয়ে খুন জখম করবে মর্মে হুমকি ধামকি প্রদর্শন করে। আমরা বর্তমানে ওই সন্ত্রাসীদের ভয়ের চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি আরো বলেন, ওই নেছারুল আল মামুন ভূয়া দলিল সৃষ্টি করে শুধু আমাদের সম্পত্তিই নয় এলাকার অনেক নিরিহ মানুষের সম্পত্তি কৌশলে দখল করে নিয়েছে। এমতাবস্থায় তিনি (রুহুল কুদ্দুস) সন্ত্রাসী নেছারুল আল মামুন ও ভুমিদস্যু আতিয়ারগং এর কবল থেকে তাার পৈত্রিক সম্পত্তি রক্ষাসহ উক্ত দুই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যুদ্ধকালীন অপরাধী এখন মুক্তিযোদ্ধা! অত্যাচারের হাত থেকে বাাঁচার দাবিতে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
স্বামী-স্ত্রী মার খেলেও মামলা হয়নি, উল্টো জেল খাটছেন শ্যামনগরের কৃষ্ণপদ গায়েন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচতে চায়

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার

এপ্রিল ২৭, ২০২৬

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ২৬, ২০২৬

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...

এপ্রিল ২৫, ২০২৬

সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...

এপ্রিল ২২, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting