দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

‘প্রাণ সায়র খাল সংরক্ষণে লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীর ভাবনা এবং করণীয়’ বিষয়ক সভা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৪, ২০১৯
ডিসেম্বর ২৪, ২০১৯ ০ কমেন্ট 295 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজনে এবং সুন্দরবন ফাউন্ডেশনের স্থানীয় সহযোগিতায় ‘প্রান সায়ের খাল সংরক্ষণে লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীর ভাবনা এবং করণীয়’ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এ্যাড. ফাহিমুল হক কিসলু, মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান। সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন বেলা খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল এবং প্রাণ সায়ের খালের সার্বিক পরিস্থিতি এবং বর্তমান অবস্থা ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণ সায়র খাল এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ খাল। এলাকার পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায়, এলাকার জলাবদ্ধতা নিরসনে এবং গৃহস্থলী কাজে ব্যবহৃত পানির সমস্যা সমাধানে এই খালটি দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছে। বর্তমানে খালটির দুইপাশের স্লুইজ গেটের অব্যবস্থাপনা, পৌরসভার সকল তরল বর্জ্য আউটলেটের মাধ্যমে খালে অবক্ষেপন এবং খালের পাড়ে গড়ে ওঠা কিছু ক্ষতিকর প্রতিষ্ঠানের কারণে প্রান সাহের খাল হুমকীর মুখে পড়েছে। সরকারীভাবে প্রাণ সায়ের খাল সংরক্ষণের উদ্যোগ নেয়া হলেও তা কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে নানা প্রশ্ন উঠছে। যেভাবে ড্রেজিং হচ্ছে তা খাল সংরক্ষণের জন্য বাস্তবসম্মত নয়। বক্তারা তাদের আলোচনায় প্রাণ সায়ের খালের সঠিক ও যৌক্তিক সীমানা নিধারণ করে, দুইপাশের স্লুইজ গেটেকে সঠিক ব্যবস্থাপনায় এনে এবং খালের সকল বাঁধা অপসারণ করে খালের অবাধ প্রবাহ তৈরীর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মহযোগিতা কামনা করেন। তাছাড়া খালটিকে ইছামতি নদীর সাথে সংযোগ ঘটানোর কথা ব্যক্ত করেন।
বক্তারা সকলের সম্মিলিত পদক্ষেপের ভিত্তিতে প্রাণ সায়র খাল সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন মৎস্য শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শিহাবউদ্দিন, এম বেলাল হোসেন, তৌহিদুর রহমান, শাম্মি আক্তার কুমকুম, মোঃ বশির আহমেদ, মেহনাজ পারভীন প্রমূখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় জামাত নেতা নির্যাতনে বাড়ি ছাড়া মুক্তিযোদ্ধা!
পরবর্তী পোস্ট
বিডিএফ প্রেসক্লাবে আজিজুল সভাপতি ও সাঈদ সম্পাদক নির্বাচিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting