দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:১৫
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

নলতায় ভেঙ্গে ফেলা হলো অবৈধ স্থাপনা; কিছু অবৈধ স্থাপনা অবমুক্তির অভিযোগ

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ৩, ২০২৫
ডিসেম্বর ৩, ২০২৫ ০ কমেন্ট 178 ভিউস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার নলতায় সড়কের ওপর ওঠানো ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নলতার ঘোড়াপোতা নামক স্থান থেকে চৌমুহনী পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। যার মধ্যে নলতা হাসপাতালে একটি অংশ ভেঙে ফেলা হয়েছে।

জরিপের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা চিহ্নিত করে সওজ। এরপর গত ১৮ নভেম্বর সাতক্ষীরা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত একটি গণ বিজ্ঞপ্তিতে ৩ ডিসেম্বরের ভিতরে দেবহাটার গাজীরহাট বাজার হতে ৩০ কিলোমিটার এ অবস্থিত কালীগঞ্জ বাস টার্মিনাল ও কাকশীয়ালী ব্রীজ এর উভয় পার্শ্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা দখলদারদের নিজ খরচে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয় সওজ। তারই ধারাবাহিকতায় ৩ ডিসেম্বর (বুধবার) নলতায় সেনাবাহিনী, পুলিশ ও সওজের যৌথ নেতৃত্বে শুরু হওয়া এ অভিযানে মহাসড়কের দুই পাশে বহু বছর ধরে দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, টিনশেড ও বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।

অন্যদিকে, স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে নলতায় কোনো এক অজানা শক্তির কারণে সওজ কর্তৃক পূর্বে চিহ্নিত কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান থেকে অবমুক্তির অভিযোগ তুলেছে। তবে এ ব্যাপারে স্থানীয় যুবক আবুল কালাম তার নিজস্ব ফেসবুক পেইজে উচ্ছেদ অভিযানের লাইভ দেয়ার সময় উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি।

এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে যাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা বলেন, অবৈধ স্থাপনার কারণে সড়ক সরু হয়ে গিয়েছিল এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। এই উচ্ছেদের ফলে যানজট কমে আসবে এবং জনসাধারণের চলাচল সহজ হবে।

তবে এই পদক্ষেপে একদিকে সাধারণ মানুষ স্বাগত জানালেও, অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন। কিছু ক্ষেত্রে উচ্ছেদ অভিযান চলাকালীন অবৈধ স্থাপনার দখলদারীদের বাঁধার মুখে পড়তে হয় বলে জানা যায়।

উল্লেখ্য, উচ্ছেদ অভিযানের আগে দখলদারদের সরকারি জায়গা ছেড়ে দেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করে জানানো হয়েছিল। অনেকে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিলেও, যারা নির্দেশ উপেক্ষা করেছেন, তাদের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ: নাছিম ফারুক খান
পরবর্তী পোস্ট
কালীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

রিলেটেড পোস্ট

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...

জুন ২, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জুন ১, ২০২৬

আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুন ১, ২০২৬

আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত করে...

জুন ১, ২০২৬

গুনাকরকাটিতে পারিবারিক পথে ঘেরাবেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধের...

জুন ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting