দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

দেবহাটায় ১১৭ জন করোনা পজেটিভ, মৃত্যু-৭

কর্তৃক kobirubel.satnadee জুন ৯, ২০২১
জুন ৯, ২০২১ ০ কমেন্ট 426 ভিউস

দেবহাটা ব্যুরো: করোনা সংক্রমণের শুরু থেকে ৮ জুন মঙ্গলবার পর্যন্ত দেবহাটা উপজেলায় ১১৭ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। এসময়ে করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন এবং ১৭ জন রোগী করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন। বর্তমানে করোনার মহামারী থেকে দেশের মানুষকে বাঁচাতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে। জেলা ভিত্তিক লকডাউন ঘোষনা করে সেই আক্রান্ত জেলার মানুষকে সচেতন করতে কাজ করা হচ্ছে। সাতক্ষীরায় গত কয়েকদিনে করোনা সংক্রমন মারাত্মক আকার ধারন করেছে। যার কারনে গত বৃহষ্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসন জনস্বার্থের কথা চিন্তা করে সাতক্ষীরা জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম মোস্তফা কামাল সাতক্ষীরা জেলাব্যাপী শনিবার ৫ জুন, ২০২১ ইং তারিখ থেকে আগামী শুক্রবার পর্যন্ত ৭ দিন প্রথম পর্যায়ে কঠোর লকডাউন ঘোষনা করেন। সেই লকডাউন বাস্তবায়নে তিন স্তরে কাজ করছে দেবহাটা উপজেলা প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমনের (ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা) মোকাবেলায় লকডাউনের প্রথম দিন থেকে দেবহাটার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন গ্রামে সরকারী নির্দেশনা কার্য্যকর করতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন এবং মানুষকে সচেতনতামূলক প্রচারনা ও মাক্স বিতরন করছেন। এছাড়া দেবহাটা উপজেলাব্যাপী দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস.এম জামিল আহম্মেদ ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে পুলিশী চেকপোষ্ট বসিয়ে সাধারন মানুষকে সচেতনতার পাশাপাশি তল্লাশী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, করোনা আক্রান্ত রোগীদের তথ্য পাওয়ার সাথে সাথে আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হচ্ছে এবং সার্বিক তদারকি করা হচ্ছে। এছাড়া সর্বত্র লকডাউন বাস্তবায়ন ও মানুষকে সচেতন করতে কাজ করছে উপজেলা প্রশাসন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, করোনার ২য় ধাপের শুরুতে থানার প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে কাজ করা হচ্ছে। বিভিন্ন বাজারে পথসভা ও মাইকিং করাসহ নানামুখীভাবে থানা পুলিশ করোনা প্রতিরোধে কাজ করছে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বিপ্লব কুমার জানান, ৮ জুন, ২০২১ ইং তারিখ পর্যন্ত ৩৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পজেটিভ ১১৭ জন, সুস্থ হয়েছে ৯৫ জন, মারা গেছে ৫ জন এবং হোম আইসোলেশনে আছেন ১৭ জন করোনা আক্রান্ত রোগী। বর্তমান অবস্থায় এই করোনা আক্রান্ত রোগী সংখ্যা চিন্তার বিষয় বলে ডাঃ বিপ্লব জানান। তবে তিনি সবাইকে সচেতনতার সাথে সরকারী নির্দেশনা পালন করে এই মহামারী প্রতিরোধ করার আহবান জানান। সড়কে পুলিশ, সীমান্তে বিজিবি, মার্কেটে ভ্রাম্যমান আদালতের মধ্যে দিয়ে তিন স্তরে দেবহাটা উপজেলাব্যাপী চলছে লকডাউন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দৈনিক গনমুক্তির জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছে লিয়ন
পরবর্তী পোস্ট
দেবহাটার সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলিকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত সহকারী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting