দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৫৫
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

৭ কেজি স্বর্ণসহ দুই চোরাচালানী আটক

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৬, ২০২৩
সেপ্টেম্বর ৬, ২০২৩ ০ কমেন্ট 316 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭৪০ মিলিগ্রাম ওজনের ৩১ টি দেশী তেজাবী (গহনা ভেঙ্গে পাকা করা) স্বর্ণের বারসহ দুই যুবক চোরাচালানীকে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার বৈকারী সীমান্তের বৈকারী সরদার পাড়া এলাকা থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত স্বর্ণ চোরাচালানীরা হলো সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের সীমান্তবর্তী বৈকারী গ্রামের মো. বাবর আলীর ছেলে মোঃ তুহিন (২০) ও একই গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সজিব হোসেন (২২)। বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি বড় চালান বৈকারী সীমান্ত দিয়ে বাংলাদেশে থেকে ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপি’র নায়েক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দলের সদস্যরা সকালে সীমান্ত এলাকায় অবস্থা নেয়। এসময় সকাল ৭টার দিকে সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৪৮ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী সরদার পাড়া এলাকা দিয়ে মটর সাইকেলে যাওয়ার সময় মো. তুহিন ও মো. সজিব হোসেনকে দু’টি মটরসাইকেলসহ আটক করে। পরে তাদের ব্যবহৃত দু’টি মটরসাইকলে তল্লাশী কের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। চোরাকারবারীরা স্বর্ণের বারগুলো কৌশলে মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভিতরে বহন করছিল। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭৪০ মিলি গ্রাম। যার আনুমানিক মূল্য ৬ কোটি ৩০ লক্ষ ৮৬ হাজার ৪৭৮ টাকা। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. আশরাফুল হক, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. আশরাফুল হক, পিএসসি, জি স্বর্ণের এই চালান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতত আসামীদেরকে থানায় সোপর্দ করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এঘটনায় সদও থানায় একটি মামলা করা হবে বলে তিনি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলায় মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জন্মাষ্টমী পালন
পরবর্তী পোস্ট
কথিত মানবাধিকার কর্মী পরিচয়ে মৎস্যঘের দখল চেষ্টায় মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting