দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২৮
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

৫০ হাজার পিপিই বিনা পারিশ্রমিকে বানিয়ে দিলেন পোশাককর্মীরা

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২, ২০২০
এপ্রিল ২, ২০২০ ০ কমেন্ট 394 ভিউস

অনলাইন ডেস্ক :

আশুলিয়া শিল্পাঞ্চলের অসংখ্য পোশাক কারখানার মধ্যে একটি আজমত অ্যাপারেলস। শিল্পাঞ্চলের কাঁঠগড়ায় এই কারখানার অবস্থান। যেখানে তৈরি হয় রফতানিমুখী পোশাক। করোনার প্রভাবে এই কারখানার আশপাশের কারখানাগুলোর উৎপাদন বন্ধ। শ্রমিকরা গেছেন ছুটিতে।

কিন্তু আজমত অ্যাপারেলস কারখানার পাঁচ শতাধিক শ্রমিক ছুটিতে যাননি। তারা ব্যস্ত সময় পার করছেন কারখানায়। করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) তৈরি করছেন তারা। অবাক করা বিষয় হলো পিপিই তৈরির বিনিময়ে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না এই পাঁচ শতাধিক শ্রমিক। করোনা প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকেই বিনা পারিশ্রমিকে ৫০ হাজার পিপিই তৈরি করছেন তারা।

আজমত অ্যাপারেলস মূলত আজমত গ্রুপের একটি প্রতিষ্ঠান। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজমত রহমান নিজেই ৫০ হাজার পিপিই তৈরির এ উদ্যোগ নেন। করোনা প্রতিরোধে কাজ করা চিকিৎসক-নার্স ও অন্যান্য পেশার মানুষের সুরক্ষায় এসব পিপিই ফ্রি বিতরণ করবেন তিনি।

আজমত রহমান বলেন, করোনার প্রভাব শুরু হলে আমরা কারখানা ছুটি ঘোষণা করি। কারখানার পাঁচ হাজার শ্রমিক ছুটিতে চলে যান। পরে পিপিই তৈরির উদ্যোগ বাস্তবায়নের জন্য কিছু শ্রমিকের কাছে সহায়তা চাওয়া হয়। কিন্তু অবাক করার বিষয় হলো পাঁচ শতাধিক শ্রমিক ছুটিতে না গিয়ে পিপিই তৈরির কাজ শুরু করে দেন। এজন্য মজুরি দিতে চাইলেও নিতে রাজি হননি শ্রমিকরা।

কারখানায় খোঁজ নিয়ে জানা যায়, গত ২৫ মার্চ থেকে পিপিই তৈরির কাজ শুরু হয়। এরই মধ্যে ৩০ হাজার পিপিই তৈরি হয়ে গেছে। এসব পিপিই বিনামূল্যে বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় যেসব হাসপাতালে করোনার চিকিৎসা হয় সেসব হাসপাতালে পিপিই দেয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পুলিশ প্রশাসন ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পিপিই দেয়া হয়েছে।

স্বেচ্ছাশ্রমে পিপিই তৈরিতে কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, আগে ৩০ হাজার পিপিই’র কাজ শেষ হওয়ায় বিতরণ করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) পর্যন্ত আরও ১২ হাজার পিপিই তৈরি শেষ হয়েছে। আরও আট হাজার পিপিই’র কাজ শেষ হলে বিতরণ করা হবে। এরপর ছুটিতে যাবেন শ্রমিকরা।

কারখানার সুইং অপারেটর খাদিজা আক্তার বলেন, আমরা পোশাক বানাই। আমাদের তৈরি পোশাক কিনে দেশ-বিদেশের মানুষ পরেন। সারাজীবন তো পোশাক তৈরি করেই টাকা কামাইলাম। এবার না হয় দেশের দুর্যোগে দেশের মানুষের জন্য কিছু একটা করলাম। স্বেচ্ছাশ্রমে পিপিই তৈরি করে দিতে পারায় আমরা গর্বিত। এখানে লাভক্ষতির হিসাব করিনি। দেশের মানুষের কথা চিন্তা করে ঝুঁকি নিয়ে কাজ করতে বসে গেছি আমরা পাঁচ শতাধিক শ্রমিক।

পিপিই তৈরির কাজে ব্যস্ত পোশাককর্মী হাবিবা আক্তার বলেন, আমাদের স্বেচ্ছাশ্রমে তৈরি পিপিই পরে অনেক চিকিৎসক, নার্স এবং সাধারণ মানুষ সুরক্ষিত থাকবে- এটি ভেবেই আনন্দ পাচ্ছি। এটা আমাদের জন্য অনেক আনন্দের, অনেক বড় প্রাপ্তির।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা, ক্ষুধা ও রাষ্ট্রের লাঠি
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা পৌরসভার কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting