দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৩
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
কালিগঞ্জে সঞ্জিব হত্যার এজাহারভুক্ত আসামি গ্ৰেপ্তার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

৩২ মণ ওজনের দুই ষাঁড়ের দাম সাড়ে ৭ লাখ টাকা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২৩
মার্চ ৪, ২০২৩ ০ কমেন্ট 357 ভিউস

জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় ৩২ মণ ওজনের দুইটি ষাঁড়ের দাম হাঁকা হয়েছে সাড়ে ৭ লাখ টাকা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতাল এই মেলার আয়োজন করে।

শনিবার (৪ মার্চ) বেলা ১১টায় জেলা শহরের হরিমহন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় এই ষাঁড় দুটিকে প্রদর্শনের জন্য আনা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিমিল ইউনিয়নের জামতলা এলাকার মেসার্স আতিক অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে এই ষাঁড় দুটিকে পরম যত্নে দেখভাল করা হয়। এরমধ্যে প্রায় চার বছর বয়সী একটি ষাঁড়ের ওজন ৭৩০ কেজি। কালো বর্ণের এই ষাঁড়টির দাম হাঁকা হয়েছে সাড়ে ৪ লাখ টাকা। আরেকটি লালচে কালো বর্ণের ৫৭৫ কেজি ওজনের, বয়স প্রায় ৩ বছর। এটির দাম হাঁকা হয়েছে ৩ লাখ টাকা। এই ষাঁড় দুইটির মোট ওজন ৩২ মণ।

ষাঁড় দুটির দেখাশোনার দায়িত্বে থাকা আতিক ডেইরি ফার্মের কর্মচারী রেজাউল বলেন, ৭৩০ কেজি ওজনের ষাঁড়টি বিদেশি জাতের। এছাড়াও ৫৭৫ কেজি ওজনের ষাঁড়টি দেশি জাতের। অন্যান্য আরও আট দশটি গরু যা খায়, এই দুটো ষাঁড়ও তা খায়।

এর আগে ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার রওশন আলী। আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. কবির আহমেদ, জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনজের আলম মানিক, পোলটি অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল ইসলাম বাবু প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৭ দিনের আল্টিমেটাম দিয়ে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
পরবর্তী পোস্ট
অবিশ্বাস্য কামব্যাকে রোনালদোদের আল নাসরের নাটকীয় জয়

রিলেটেড পোস্ট

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting