দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৫৪
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

২০০ রান করার পর বৃষ্টিতে থামল বাংলাদেশের খেলা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৭, ২০২৩
মার্চ ২৭, ২০২৩ ০ কমেন্ট 444 ভিউস

স্পোর্টস ডেস্ক:

লাকি ভেন্যু সাগরিকায় ঝড় তুললেন লিটন দাস-রনি তালুকদার। আইরিশদের বিপক্ষে আরও একবার রেকর্ড টাইগারদের। পাওয়ারপ্লেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তুলল বাংলাদেশ। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে চতুর্থবারের মতো টি-টোয়েন্টিতে ২০০ রান করেছে বাংলাদেশ।বাংলাদেশের ইনিংসের ৪ বল বাকি থাকতে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়।

সোমবার (২৭ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়েছেন রনি তালুকদার।

এদিন টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ঝোড়ো ব্যাটিং দিয়ে বাংলাদেশের ইনিংস শুরু করেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। আইরিশ পেসার হ্যারি ট্যাকটরের প্রথম ওভার থেকে আসে ১১ রান। ওভারটিতে একটি ছক্কা হাঁকান লিটন। দ্বিতীয় ওভারে আরও চড়াও হন লিটন ও রনি। সেখান থেকে আসে ১৪ রান।

প্রথম দুই ওভারে ২৫ রানে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। এই রেশ থাকে পুরো পাওয়ার প্লে জুড়ে। আইরিশ বোলারদের তুলোধুনো করে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮১ রান সংগ্রহ করে লাল-সবুজের দল।

এর মধ্যে ষষ্ঠ ওভারটিকে বাউন্ডারির ফুলঝুড়ি ফোটান রনি তালুকদার। এক ছক্কা ও তিন চারের মাধ্যমে তিনি ওই ওভারটিতে ১৯ রান সংগ্রহ করেন।

আর এতেই টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ ছিল ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রান। যা ছাড়িয়ে নতুন রেকর্ড পায় লিটন-রনিরা।

রেকর্ড গড়ার পরে আউট হন লিটন। ৭.১ ওভারে দলীয় ৯১ রানে আউট হন তিনি। তার আগে ২৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কা মেরে ৪৭ রান করেন তিনি। অর্ধশতক মিস করলেও রেকর্ড মিস করেননি লিটন। এদিন বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে দ্রুততম দেড় হাজার রানের রেকর্ড গড়েন। ৬৮ ইনিংসেই দেড় হাজার রান করে ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। সমান সংখ্যক রান করতে তামিম ইকবালের লেগেছিল ৭১ ইনিংস।

লিটনের অর্ধশতক না পাওয়ার দিনে বাংলাদেশের হয়ে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পেয়েছেন রনি তালুকদার। লিটনের ওপেনিং পার্টনার ২৩ বলে পূরণ করেছেন অর্ধশতক। বলের হিসেবে এটি বাংলাদেশের পক্ষে তৃতীয় দ্রুততম অর্ধশতক। শেষ পর্যন্ত ৩৮ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলে থামেন রনি।

গ্রাহাম হিউমের ফুললেংথের বলটা যতটা ভেবেছিলেন, ততটা ওঠেনি। পুরোপুরি মিস করে বোল্ড হন রনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মার।

এদিন ব্যাট হাতে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। ট্যাকটরের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে করেন মাত্র ১৪ রান। তবে সেকেন্ড ডাউনে সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছেন শামিম হোসেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এই মারকুটে ব্যাটার ২০ বলে খেলেছেন ৩০ রানের দারুণ এক ইনিংস। আদায়ারের বলে স্টার্লিংয়ের হাতে ধরা পড়ার আগে ২টি চার ও ১টি ছয় হাঁকান তিনি।

রনি-শামিমের বিদায়ের পর সাকিব-তাওহিদ হৃদয় মিলে বাংলাদেশকে ২০০ পার করেন। ১৯তম ওভারের পঞ্চম বলে ৬ মেরে ২০০ পূর্ণ করেন তাওহিদ। তবে ক্রেইগ ইয়ংয়ের পরের বলেই ক্যাচে পরিণত হন তিনি। ৮ বলে ১৩ রান করেন হৃদয়।

ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকানো সাকিব এদিন ১৩ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। এরপরই নামে বৃষ্টি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বৃষ্টি থামলেও আর ব্যাটিংয়ে নামবে না বাংলাদেশ
পরবর্তী পোস্ট
নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে দোকান ছেড়ে পালিয়েছে ব্যবসায়ীরা

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting