দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৪৮
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

১৭ ওভারে নেমে এল দ্বিতীয় টি-টোয়েন্টি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৯, ২০২৩
মার্চ ২৯, ২০২৩ ০ কমেন্ট 381 ভিউস

স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে ১ ঘণ্টা ৪০ মিনিট বিলম্বে অবশেষে ৩.৪০ মিনিটে শুরু হচ্ছে খেলা। এতে অবশ্য কমে এসেছে ম্যাচের দৈর্ঘ। ম্যাচটি হবে ১৭ ওভার করে।

এর আগের দফায় বৃষ্টি থামলে ৩টা ১৫ মিনিটে খেলা শুরু হওয়ার ঘোষণা এসেছিল। সে ক্ষেত্রে ম্যাচ হতো ১৯ ওভারের। তবে ক্রিজ থেকে কভার নামানোর আগেই ফের শুরু হয় বৃষ্টি।

ত্রিশ মিনিটের ঝুম বৃষ্টির পর আকাশে রোদের ঝলকানি দেখা দিলে আশার আলো জ্বলে উঠেছিল মাঠে উপস্থিত দর্শকদের মনে। সিরিজ জয় নিশ্চিতের সাক্ষী হতে গা ঝেড়ে জমিয়ে বসতে থাকে দর্শকরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে খেলা শুরুর সময়ও।

তবে ঘোষণা ভেসে ওঠার কিছুক্ষণ পরই ফের বেড়ে যায় গ্রাউন্ডসম্যানদের কর্মতৎপরতা। আবার নামে বৃষ্টি! আরও একবার বিলম্বিত হওয়ার শঙ্কা জাগে ম্যাচে।

বুধবার (২৯ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।

টস শেষ হলেই মেঘে ঢেকে যায় সাগরিকার আকাশ। উইকেট ঢাকার কিছুক্ষণ পরেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রথম টি-টোয়েন্টিতেও এমন বৃষ্টি শুরু হয়েছিল চট্টগ্রামে, যার কারণে খেলা গড়িয়েছিল বৃষ্টি আইনে বা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে। সেখানে ২২ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

যদিও ম্যাচটিতে দুর্দান্ত পারফরমেন্স করেছিল আইরিশ ব্যাটসম্যানরা। কিন্তু বাংলাদেশি বোলারদের বিপক্ষে শেষ পর্যন্ত পরাস্থ হতে হয়েছিল তাদের।

বৃষ্টি থামলেও ফের বৃষ্টি নামার শঙ্কা আছে। সে ক্ষেত্রে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হওয়ার শঙ্কা রয়েছে। সেটি হলে বাংলাদেশের সিরিজ জয়ের জন্য তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী পোস্ট
ঢামেকে নিরাপত্তা ব্যবস্থায় চরম অসঙ্গতি, বিস্ফোরণের আশঙ্কা

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting