দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৫৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

হেফাজতের মামলা তুলে নেওয়া আর কর্মসূচির জন্য চলছে অস্থিরতা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২৩
মার্চ ৪, ২০২৩ ০ কমেন্ট 370 ভিউস

জাতীয় ডেস্ক:

আলোচিত-সমালোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ভিতরে-বাইরে চলছে অস্থিরতা। বিগত সময়ে দায়ের হওয়া মামলা তুলে নেওয়া, সব নেতা-কর্মীকে কারামুক্ত করে আনা আর ‘আগের মতো’ আন্দোলন কর্মসূচি দেওয়া ইত্যাদি ক্ষেত্রে বর্তমান নেতৃত্বের ভূমিকা সন্তোষজনক নয়- মনে করেন তৃণমূল নেতা-কর্মীদের একটি অংশ। তবে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা গোলাম রাব্বানী বলেন, ‘নেতা-কর্মীদের কিছু অংশের মনে ক্ষোভ আছে এটা সত্য। তবে কয়েক দিনের মধ্যেই হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে মামলাগুলোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। তখন হয়তো আর কোনো ক্ষোভ থাকবে না।’ তিনি বলেন, ‘আমরা আগের মতো হাজার হাজার মানুষ নিয়ে কর্মসূচি পালন করছি না। তবে প্রতিনিয়ত আমরা নানান ইস্যুতে মাঠে সক্রিয় রয়েছি।’ হেফাজতে ইসলামের ইস্যু দেখভাল করেন এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের নেতারা বৈঠককালে মামলা প্রত্যাহার ও নেতাদের জামিন দেওয়ার অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী অনুরোধ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে সিংহভাগ নেতা জামিনে মুক্ত হয়েছেন। তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ কাজও শুরু করেছে।

জানা যায়, হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের ‘পলিটিক্যাল ডিল অব আন্ডারস্ট্যান্ডিং’ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করার আশ্বাস দেওয়া হয় হেফাজতে ইসলামের পক্ষ থেকে। একই সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় দায়ের হওয়া ২০৩টি মামলার সুরাহা করার। একই সঙ্গে কারাগারে বন্দি নেতাদের জামিন দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে মামুনুল হকসহ কয়েক জনের জামিনের বিষয়ে আপত্তি রয়েছে সরকারের। গ্রেফতার হয়ে কারাগারে থাকা নেতাদের উল্লেখযোগ্য সংখ্যক জামিনে মুক্তও হয়েছেন। দায়ের হওয়া মামলাসমূহ প্রত্যাহারের বিষয়েও এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।

হেফাজতে ইসলামের এক নেতা বলেন, বিগত সময়ে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে না পারায় এবং কারাগারে থাকা নেতাদের জামিন করাতে না পারায় সরকার ঘনিষ্ঠ হেফাজতে ইসলামের নেতারা চাপে রয়েছেন। এ নিয়ে সিনিয়র কয়েকজন নেতার মধ্যে বিতন্ডাও হয়েছে। এটাকে পুঁজি করে হেফাজতে ইসলামের ভিতর সরকারবিরোধী হিসেবে পরিচিত এমন কয়েকজন নেতা এ বিষয়টিকে উসকে দিচ্ছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাবি ছাত্রকে ছুরিকাঘাত, ক্যাম্পাসে উত্তেজনা
পরবর্তী পোস্ট
প্রেমিকের সাথে পালাল স্ত্রী, প্রতিশোধ নিতে সেই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করলেন তিনি!

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting