দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৯
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবরবাণিজ্য

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি গোষ্ঠীর অনুগত ছিল, এখন সুযোগ নেই: গভর্নর

কর্তৃক Satnadee Satkhira মার্চ ১৬, ২০২৬
মার্চ ১৬, ২০২৬ ০ কমেন্ট 212 ভিউস

অনলাইন ডেস্ক : বিগত শেখ হাসিনা সরকারের আমলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি নির্দিষ্ট দল ও গোষ্ঠীর প্রতি অনুগত হয়ে পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে ব্যাংকটি আর কোনও গোষ্ঠী, দল বা পরিবারের স্বার্থে পরিচালিত হওয়ার সুযোগ নেই। ব্যাংককে এখন থেকে কেবল নিয়মনীতি মেনে পেশাদার ও স্বচ্ছ ব্যবস্থাপনায় পরিচালিত হতে হবে।”

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ চারজন বোর্ড সদস্য এবং ব্যাংকের শীর্ষ ১০ কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে গভর্নর এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে গভর্নর বলেন, ইসলামী ব্যাংক একসময় দেশের অন্যতম শক্তিশালী ও স্বনামধন্য ব্যাংক ছিল। কিন্তু পরবর্তী সময়ে ব্যাংকটির ব্যবস্থাপনায় সুশাসনের ঘাটতি দেখা দেয়, যা ব্যাংকটির ভাবমূর্তি ও আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি বলেন, “ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও আর্থিক স্থিতি পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”

সম্প্রতি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা চাকরি পুনর্বহালের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এসব কর্মকর্তা মূলত চট্টগ্রামের একটি নির্দিষ্ট এলাকা থেকে নিয়োগপ্রাপ্ত বলে জানা গেছে। তবে এ বিষয়ে বৈঠকে গভর্নর কোনও মন্তব্য করেননি বলে বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে।

এদিকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, “শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের নিয়ন্ত্রণে থাকা আটটি ব্যাংকের মধ্যে চারটি ব্যাংক থেকেই প্রায় ১ লাখ ৯০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।”

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের তথ্য অনুযায়ী, এসব ব্যাংক থেকে ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে প্রায় ৯৩ হাজার ৩৬৪ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই নেওয়া হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার ৪৮৩ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ এবং তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে প্রভাব খাটিয়ে তার নিজের নামে বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে এসব ঋণ গ্রহণ করেন।

গত এক বছরে ইসলামী ব্যাংকের অগ্রগতি

ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, গত বছরের শেষ নাগাদ ব্যাংকটির মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা। ২০২৫ সালে ব্যাংকটির আমানত বেড়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা।

ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং কার্যক্রমেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে এ খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৫ হাজার কোটি টাকা বেশি।

গত এক বছরে ব্যাংকটি প্রায় ৭৬ হাজার কোটি টাকার প্রবাসী আয় সংগ্রহ করেছে। একই সময়ে ব্যাংকটির আমদানি বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৬০ হাজার কোটি টাকা এবং রফতানি বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৩২ হাজার কোটি টাকা।

বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে গত এক বছরেই নতুন যুক্ত হয়েছেন প্রায় ৫০ লাখ গ্রাহক।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৫৮ শতাংশ। তবে বছরের শেষ তিন মাসে ব্যাংকটি খেলাপি ঋণ প্রায় ১৪ হাজার ১৫৯ কোটি টাকা কমাতে সক্ষম হয়েছে।

ফলে বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯২ হাজার ১১৫ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৪৭ শতাংশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংকটের সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল
পরবর্তী পোস্ট
লটারি বাতিল, পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তি

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’

জুলাই ৫, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting