দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:১৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অভিনেত্রী শারমিন আঁখি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৮, ২০২৩
মার্চ ২৮, ২০২৩ ০ কমেন্ট 414 ভিউস

বিনোদন ডেস্ক:

দীর্ঘ দুই মাস পর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন অভিনেত্রী শারমিন আঁখি (২৭)। আইসিইউ থেকে বেঁচে ফেরায় সৃষ্টিকর্তাসহ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাত্রপড় দেয়া হয় তাকে।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, শরীরের ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শারমিন। সঙ্গে শ্বাসনালীও দগ্ধ ছিল। তাকে কয়েকদিন আইসিইউ’তেও রাখা হয়েছিল। সব মিলিয়ে দীর্ঘ দুই মাস চিকিৎসাধীন থাকার পর আজ তাকে ছাড়পত্র দেয়া হলো।

তিনি বলেন, অনেকটা যুদ্ধ করে তাকে সুস্থ করে তুলেছেন আমাদের চিকিৎসকরা। এজন্য আমরাও অনেক আনন্দিত। তবে এসব ঘটনা থেকে পরিত্রাণ পেতে আমাদের এখনই সজাগ হতে হবে। নইলে এমন ঘটনার শিকার আমাদের হতেই হবে।

সাংবাদিকদের সঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে শারমিন আঁখি বলেন, এখনও আমার সেই দিনের ঘটনা বারবার চোখে ভেসে ওঠে। আমি তখন শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম; কস্টিউম পড়ার আগে বাথরুমে যাই। সেখানে লাইট চালু করতেই চোখের সামনে বারবার স্পার্ক হতে দেখি। এর কয়েক সেকেন্ডের মধ্যেই নীল আগুনের লাভার মত চারদিকে ছড়িয়ে পড়ে। বিকট শব্দে বিস্ফোরণ হলে আমি আমার হাত দিয়ে মুখ ঢাকি। তখন আমার হাতের চামড়া গুলো চটচট করে ফুটছিলো। বিস্ফোরণে বাথরুমের দরজা, ভিতরের সবকিছু তছনছ হয়ে যায়। আমি ছিটকে বাইরে এসে পড়ি।

তিনি বলেন, ঘটনার পর নানাভাবে কুৎসা রটানো হচ্ছিল যে, আমি বাথরুমে ধূমপান করার সময় সেখানে বিস্ফোরণ হয়। যেটি একদমই সত্য নয়। সেখানে জমে থাকা কোনো গ্যাস থেকেই এ বিস্ফোরণ হতে পারে।

ঘটনাটি পরিকল্পিত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সেরকম মনে করছি না। আমার কাছে মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা। সুস্থ হয়ে বাসায় ফিরলেও নিজের কাউন্সেলিং প্রয়োজন বলে জানান শারমিন।

সংবাদ সম্মেলনে তার স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, দুর্ঘটনাটিতে শারমিন আখি ভুক্তভোগী হওয়ার পরেও এখনো হাউসটি বন্ধ হয়নি। যদি নুসরাত ইমরোজ তিশা এমন ঘটনার শিকার হতো তাহলে পরদিনই শুটিং হাউসটি বন্ধ হয়ে যেত। কারো দায়বদ্ধতা না থাকলে এমন ঘটনা ঘটবেই। ঘটনার পর প্রথম ২০ দিন শুটিং হাউসের মালিক আমাদের সঙ্গে একবারের জন্যও যোগাযোগ করেনি। তাদের উচিৎ ছিল প্রথমদিনই হাসপাতালে আসা। কিন্তু আসেননি।

গত ২৮ জানুয়ারি দুপুর ২টার দিকে মিরপুর-১১ এর কালশি রোডের অ্যাপেক্স শোরুমের পাশের একটি শুটিং হাউসে এ দুর্ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দুই হাতের সম্পূর্ণ, দুই পা, মুখমণ্ডল ও মাথার একপাশসহ শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয় এ অভিনেত্রীর।

এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখি’র মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। এ দলের নিয়মিত প্রযোজনা তারাসংকর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
পরবর্তী পোস্ট
চট্টগ্রামে খেলার ফাঁকে বিজ্ঞাপনে সাকিব

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting