দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৫৮
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

হাসপাতাল চত্বরেই সন্তান প্রসবের ঘটনায় তদন্ত কমিটি গঠন, দুপুরে জরুরী সভা

কর্তৃক kobirubel.satnadee মে ৫, ২০২০
মে ৫, ২০২০ ০ কমেন্ট 340 ভিউস

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসা না পেয়ে হাসপাতাল চত্বরেই সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধু। প্রসব বেদনা উঠলে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের বিধান দাসের স্ত্রী শিমুলী রানী দাসকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ায় হাসপাতাল চত্বরে ভ্যানের উপরেই সন্তানের জন্ম দেন ওই গৃহবধু। গত পহেলা মে (শুক্রবার) সকাল ৭.২০ মিনিটে এ ঘটনা ঘটে।
এদিকে, সোমবার এ ঘটনার কয়েকটি ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় স্বাস্থ্য বিভাগে। তিন সদস্যের একটি তদন্ত টিম গঠণ করেছেন সিভিল সার্জন। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গৃহবধু শিমুলী দাস ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের বিধান দাসের স্ত্রী। গৃহবধুর মা অষ্টুমী রানী দাস জানান, প্রসব বেদনায় মেয়েকে নিয়ে সদর হাসপাতালে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা কোন চিকিৎসা দেয়নি। কিছুক্ষণ পরই মেয়ের প্রসব বেদনা উঠে। সঙ্গে একজন ধাত্রী থাকায় হাসপাতাল চত্বরে ভ্যানের উপর সন্তানের জন্ম দেয় শিমুলী। পরে আমরা বাড়িতে ফিরে আসি।
এ ঘটনায় সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাটি জানার পর জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের সঙ্গে কথা বলেছি। তিনি ঘটনাটি অস্বীকার করেছেন।
অন্যদিকে, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, ঘটনাটি জানার পরই তিন সদস্যের একটি তদন্ত টিম গঠণ করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা সদর হাসপাতালের গেটে চিকিৎসা না পেয়ে ভ্যানের উপর সন্তান প্রসব করার ঘটনা জানতে পেরে জেলা প্রশাসক আজ সকালে ভূক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি হতদরিদ্র ঐ পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা সামগ্রী পৌঁছে দেন। নবজাতকের জন্য শিশুখাদ্য এবং তার মায়ের জন্য পুষ্টি সহযোগী খাবার ক্রয় করার জন্য খুলনা বিভাগীয় কমিশনারের পক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য তিনি আজ দুপুর ১ টায় জরুরী সভা আহবান করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় বিএনপি’র উদ্যোগে ৪০০ অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
পরবর্তী পোস্ট
ওসমানী মেডিকেলের ১৬ শিক্ষানবিশ চিকিৎসক করোনা আক্রান্ত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting