দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১:০৪
কাঠফাটা গরমের পর খুলনায় রাতের বৃষ্টি, স্বস্তির নিঃশ্বাস...
হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের কদর, আগ্রহ নেই নতুন...
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় আমিনুর...
সাতক্ষীরায় শান্তি ও সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা
জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা
গণভোট বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরায়...
হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের কদর, আগ্রহ নেই নতুন...
আশাশুনির চাপড়ায় চলাচলের পথে বাঁধা দেওয়ার অভিযোগ
জমির হারি নিয়ে সালিশে হামলার অভিযোগ
শ্যামনগরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কৃষি সংবাদখুলনানির্বাচিত খবরলিড নিউজসারাদেশ

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের কদর, আগ্রহ নেই নতুন প্রজন্মের

কর্তৃক SK Ferdous জুন ৪, ২০২৬
জুন ৪, ২০২৬ ০ কমেন্ট 5 ভিউস

মেহেদী হাসান, খুলনা : খুলনাঞ্চলের বিভিন্ন গ্রামাঞ্চলে এখনও দেখা যায় সারি সারি দেশি খেজুরগাছ। রাস্তার পাশে, বাড়ির আঙিনায় কিংবা পতিত জমিতে দাঁড়িয়ে থাকা এসব গাছে মৌসুম এলেই থোকায় থোকায় ধরে খেজুর। কিন্তু একসময় মানুষের প্রিয় এই দেশি ফল এখন আর আগের মতো কদর পাচ্ছে না। ফলে অধিকাংশ খেজুর গাছেই পেকে নষ্ট হচ্ছে। কোথাও মাটিতে ঝরে পড়ে থাকছে, আবার কোথাও পাখিরাই খেয়ে শেষ করছে ফলগুলো।

স্থানীয়দের ভাষ্য, সময়ের পরিবর্তনের সঙ্গে বদলে গেছে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাস। একসময় গ্রামের মানুষ যেসব দেশি ফলের জন্য অপেক্ষা করতেন, এখন সেসব ফলের জায়গা দখল করেছে বিদেশি ফল ও বাজারকেন্দ্রিক খাদ্যসংস্কৃতি। আর সেই পরিবর্তনের প্রভাব পড়েছে দেশি খেজুরের ওপরও।

খুলনার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অসংখ্য খেজুরগাছে ঝুলছে পাকা ফল। কিন্তু সেগুলো সংগ্রহ করতে খুব কম মানুষকেই দেখা যায়। অথচ কয়েক বছর আগেও এই চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।

স্থানীয় প্রবীণরা জানান, দেশি খেজুর একসময় গ্রামবাংলার মানুষের কাছে ছিল অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি মৌসুমি ফল। বাজারে বিক্রির জন্য নয়, বরং পারিবারিক ও সামাজিক আনন্দের অংশ হিসেবেই এই ফল খাওয়া হতো। শিশু-কিশোররা দল বেঁধে গাছে উঠতো, কেউ লাঠি দিয়ে খেজুর পাড়তো, আবার কেউ লবণ মিশিয়ে কয়েকদিন রেখে পাকিয়ে খেতো।

নগরীর রায়েরমহল এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ আনাস বলেন, আগে খেজুর পাকলে পাড়ার ছেলেপেলেরা গাছের নিচে ভিড় করতো। সবাই মিলে খেতাম। এখন আর কেউ আগ্রহ দেখায় না।

আরেক প্রবীণ বাসিন্দা মোতাহার হোসেন জানান,এই খেজুরের স্বাদ ছিল একদম আলাদা। এখনকার ছেলেমেয়েরা অনেকেই এই ফল চিনেই না। তারা বাজারের ফলেই অভ্যস্ত হয়ে গেছে।

বর্তমানে খুলনাঞ্চলের বিভিন্ন এলাকায় খেজুরগাছগুলোতে প্রচুর ফল ধরলেও সেগুলোর বড় অংশই অবহেলায় নষ্ট হচ্ছে। কোথাও গাছের নিচে পড়ে পচে যাচ্ছে, কোথাও পাখির খাদ্যে পরিণত হচ্ছে।

স্থানীয়দের মতে, আগের মতো মানুষ এখন আর গাছ থেকে ফল সংগ্রহ করতে চায় না। কারণ অনেকেই এসব দেশি ফলকে ‘গ্রামীণ’ বা ‘অপ্রচলিত’ হিসেবে দেখছেন। পাশাপাশি বাজারে সহজলভ্য বিদেশি ফলের কারণে দেশি ফলের প্রতি আগ্রহ কমেছে।

একটি বিষয় স্থানীয়দের বিশেষভাবে ভাবিয়ে তুলছে যে ফল কোনো ধরনের রাসায়নিক বা কীটনাশক ছাড়াই প্রাকৃতিকভাবে জন্মায়, সেটিই এখন সবচেয়ে বেশি অবহেলিত।

স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা বলছেন, দেশি খেজুরগাছের বড় সুবিধা হলো এতে আলাদা কোনো পরিচর্যা লাগে না। বছরের পর বছর স্বাভাবিকভাবেই গাছে ফল ধরে। কীটনাশক প্রয়োগের প্রয়োজন হয় না বললেই চলে।

তাদের মতে, সঠিক পরিকল্পনা ও বাজারজাতের উদ্যোগ নেওয়া গেলে দেশি খেজুর আবারও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে। স্থানীয়ভাবে খেজুর সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ বা বাজারজাতের উদ্যোগ নিলে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

দেশি খেজুরের এই অবহেলা শুধু একটি ফলের জনপ্রিয়তা কমে যাওয়ার ঘটনা নয়—এটি গ্রামবাংলার ঐতিহ্য ও জীবনধারার পরিবর্তনেরও প্রতিচ্ছবি। একসময় যে ফলকে ঘিরে তৈরি হতো মৌসুমি আনন্দ, এখন সেটিই নীরবে ঝরে পড়ছে মাটিতে।

স্থানীয়দের অনেকেই মনে করেন, নতুন প্রজন্মকে দেশি ফলের সঙ্গে পরিচিত করানো এবং এসব ফলের পুষ্টিগুণ ও ঐতিহ্য তুলে ধরতে উদ্যোগ প্রয়োজন। নইলে একসময় গ্রামবাংলার পরিচিত দেশি খেজুর শুধু স্মৃতির গল্প হয়েই থেকে যাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় আমিনুর রহমান আমিনকে অভিনন্দন
পরবর্তী পোস্ট
কাঠফাটা গরমের পর খুলনায় রাতের বৃষ্টি, স্বস্তির নিঃশ্বাস নগরজুড়ে

রিলেটেড পোস্ট

কাঠফাটা গরমের পর খুলনায় রাতের বৃষ্টি, স্বস্তির নিঃশ্বাস...

জুন ৪, ২০২৬

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের কদর, আগ্রহ নেই নতুন...

জুন ৪, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

জুন ৩, ২০২৬

জিয়াউর রহমানের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের মানবিক কর্মসূচি

মে ৩১, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়

মে ২৭, ২০২৬

 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...

মে ২৭, ২০২৬

কলারোয়ার পাইকারি আমবাজারে হিমসাগর আমের সমাহার, দামের অস্বস্তিতে...

মে ২৪, ২০২৬

শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting