দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৫
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনানির্বাচিত খবর

সৎ মায়ের এ কেমন বর্বরতা!

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৬, ২০২১
এপ্রিল ৬, ২০২১ ০ কমেন্ট 391 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: খুলনায় সৎ মায়ের ক্রোধ ও প্রতিহিংসার বলী হয়েছে ৫ বছরের শিশু কন্যা তানিশা খাতুন। রাতের আঁধারে ঘুমন্ত শিশুটিকে নির্মমভাবে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন সৎ মা তিথি আক্তার মুক্তা (২৫)। সেখানেই শেষ নয়, শিশুটিকে হত্যার পর তানিশার বাবার কাছে ফোন করে প্রতিশোধের কথাও বলেন তিনি।

সোমবার রাতে জেলার তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিশা আনসার ব্যাটেলিয়নের কর্মরত খাজা শেখ। পুলিশ এ ঘটনায় তিথি আক্তার মুক্তাকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে। হত্যা ঘটনার সময় খাজা শেখ বাড়িতে ছিলেন না।

একমাত্র মেয়েকে হারিয়ে অনেকটাই দিশেহারা বাবা খাজা শেখ। তিনি কোনভাবেই সন্তানের এমন পরিণতি মেনে নিতে পারছেন না। তিনি বলেন, তিথি (দ্বিতীয় স্ত্রী) খুব জেদি ছিল। বিয়ের সময় সে কোরআন শপথ করে আমাকে বলেছিল যে, সে কোনোদিন আর কাউকে বিয়ে করবে না। করো সাথে সর্ম্পক রাখবে না। ফেসবুক চ্যাটিং করবে না। কিন্তু ফেসবুকে অন্যের সাথে তার চ্যাটিং আমার কাছে ধরা পড়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়। প্রতিশোধ নিতে আমার নিষ্পাপ বাচ্চাটিকে হত্যা করেছে।

খাজা বলেন, ও (তিথি) আমার তানিশাকে হত্যা করে আমাকে মোবাইল করেছে। বলে, আমি কোথাও যেতে পারবো না, তাই তোমার আদরের মেয়েকে মেরেছি। এখন আমাকে পুলিশে দাও। আমি কোনভাবেই এ ঘটনা মানতে পারছি না।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনসার সদস্য খাজা শেখ সাত বছর পূর্বে একই উপজেলার আক্কাস শেখের মেয়ে তাসলিমাকে বিয়ে করেন। ওই ঘরে তানিশা আক্তার নামে এক কন্যার জন্ম হয়। কিন্তু দাম্পত্য কলহের কারণে বিয়ে বিচ্ছেদ ঘটে খাজা-তাসলিমা দম্পতির। পরে দেড় বছর আগে মুক্তা খাতুনকে বিয়ে করেন তিনি। কিন্তু কোনোভাবেই তার শিশুকন্যা তানিশা আক্তারকে মেনে নিতে পারছিলেন না সৎ মা। একই সাথে তিথি ফেসবুকে একজনের সাথে চ্যাটিং করতেন। যেটি স্বামী মেনে নিতে পারতেন না। এ নিয়ে রবিবার (৪ এপ্রিল) স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এসব ঘটনার জের ধরে সোমবার রাত ১০টার দিকে ঘুমন্ত শিশু তানিশা আক্তারকে কুপিয়ে হত্যা করেন মুক্তা খাতুন।

জানা গেছে, তানিশা নানা বাড়ি থেকে বিভিন্ন সময় বাবার বাড়িতে এলে সৎ মা মুক্তা তাকে নির্যাতন করতেন। সোমবার শিশু তানিশা বাবার বাড়িতে বেড়াতে এসে দাদির কাছে ঘুমায়। সেখান থেকে সৎ মা মুক্তা তাকে উঠিয়ে নিজের কাছে নিয়ে আসেন। রাতে ঘুমন্ত শিশু তানিশা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান মুক্তা। তানিশার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে রক্ত দেখে তেরখাদা থানায় সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় শিশু তানিশাকে উদ্ধার ও তার সৎ মা মুক্তা খাতুনকে আটক করে। জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ধারালো দা। শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সোমবার রাতেই চিকিৎসকরা তানিশাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে সোমবার রাতেই খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এস এম রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শক করেন।

তেরখাদা থানার অফিসার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৎ মা-ই তানিশাকে হত্যা করেছেন। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনে আর কোনো কারণ আছে কিনা, সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সব মামলায় জামিন দুই সপ্তাহ বাড়ল
পরবর্তী পোস্ট
ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলবে

রিলেটেড পোস্ট

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...

জুন ২৫, ২০২৬

কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

জুন ২৫, ২০২৬

খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন

জুন ২৩, ২০২৬

পাইকগাছায় একটি সড়কের হোল দশা

জুন ২১, ২০২৬

অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

জুন ২১, ২০২৬

খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার

জুন ২১, ২০২৬

আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...

জুন ২০, ২০২৬

“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...

জুন ২০, ২০২৬

গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting