দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:২৪
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

স্মার্ট বাংলাদেশ পরিকল্পনায় সমবায় সমিতিগুলোকে ভুমিকা রাখার আহবান এমপি রবির

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৪, ২০২৩
নভেম্বর ৪, ২০২৩ ০ কমেন্ট 234 ভিউস

আব্দুর রহমান: বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি বলেন, ‘‘সমবায়ের মাধ্যমেই দেশকে উন্নত করা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক অর্থনীতি, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী বাংলাদেশ। তাই স্মার্ট বাংলাদেশ পরিকল্পনায় সমবায় সমিতিগুলো সকল অংশীজন হিসাবে তাৎপর্যপূর্ণ ভুমিকা রাখবে।’ শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। সমবায় সম্পর্কে বঙ্গবন্ধুর চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায়ীদের কল্যানে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে সমবায় সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, ডিএই সাতক্ষীরার কৃষি প্রকৌশলী মো. হারুন অর রশিদ, সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।
আলোচনা সভার আগে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় র‌্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন মহিলা সমবায় সমিতির সভানেত্রী মমতাজ বেগম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অরুপ কামুর সাহা, দক্ষিণ বাংলা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাহী পরিচালক প্রশান্ত কুমার ঘরামী প্রমুখ। অনুষ্ঠানে সুবিধাভোগী সদস্যদের মাঝে উন্নত জাতের গাভী পালন প্রকল্পের আওতায় ৮ জনকে ১ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। এছাড়াও সমবায় অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১০ জন সমবায়ীকে শুভেচ্ছা স্মারক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমবায় দপ্তরের পরিদর্শক রামপ্রসাদ ঢালী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় শাহাপুর ভায়ড়া অঞ্চলের মানুষ সন্ত্রাসী চক্রের হাতে জিম্মি
পরবর্তী পোস্ট
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting