দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫৬
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের...
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে...
সাতক্ষীরায় শিবির কর্মীকে কুপিয়ে জখম
৭দিনেও মামলা হয়নি  সুমাইয়া হত্যার
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটায় আল-খিদমাহ ফাউন্ডেশনের মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত
গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার
শ্যামনগরে জলবদ্ধতায় ক্ষতির মুখে ফসলী জমি
আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা
নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

স্বামী ও শশুর-শাশুড়ির নির্যাতনের বিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৬, ২০২৩
এপ্রিল ২৬, ২০২৩ ০ কমেন্ট 662 ভিউস

নিজস্ব প্রতিবেদক: নারীলোভী স্বামী ও শশুর-শাশুড়ির নির্যাতনের বিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্ত্রী ফজিলা খাতুন। সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামের মো. ময়িার রহমানের ছেলে বাদশা আলমের সাথে পলাশপোল মধুমল্লারডাঙ্গী গ্রামের খোরশেদ গাজীর মেয়ে ফজিলা খাতুনের বিয়ে হয়। দেড় লক্ষ টাকা দেন মোহরে ইসলামি শরিয়ত মোতাবেক পলাশপোলস্থ কাজী অফিসে ২০১৪ সালে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর তাদের একটি পূত্র সন্তান তাসকিন (৮) জন্ম নেয়। বিয়ের সাত বছর পর বাদশা আলম বিদেশে যাবে বলে স্ত্রী ফজিলা খাতুনের পিতার নিকট থেকে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ঋণ হিসেবে গ্রহণ করে। এরপর চোরাই পথে ভারতে গিয়ে কৌশলে পাসপোর্ট ও ভিসা তৈরি করে কুয়েতে যান। ফজিলা খাতুনের স্বামী কুয়েতে যাওয়ার পর থেকে শাশুড়ি হালিমা খাতুন, শশুর মতিয়ার রহমান, ননদ তাহমিনা খাতুন নানানভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করতে থাকে। প্রতিবাদ করলে ফজিলা খাতুনকে মারধর এবং তার স্বামীর সাথে মোবাইলে উস্কানিমূলক কথাবার্তা বলে অশান্তি সৃষ্টি করতো। এ ঘটনার জেরে ২০২২ সালে মৌতলা ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করেও কোনো সুরাহা পাইনি বলে অভিযোগ করেছেন গৃহবধূ ফজিলা খাতুন ও তার পরিবার। ফজিলা খাতুন জানান, আমার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে শশুর-শাশুড়ি বিভিন্ন উস্কানীমূলক কথা বলে আমাদের পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি করতো। ঈদুল ফিতরের ১ মাস আগে জানতে পারি আমার স্বামী দেশে ফিরেছে কিন্তু আমার সাথে কোন যোগাযোগ বা কথাবার্তা বলেনি। পরবর্তীতে আমি জানতে পারি সে দেশে এসে দ্বিতীয় বিয়ে করেছে। এব্যাপারে আমি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। অভিযুক্ত স্বামী বাদশা আলমের মা হালিমা খাতুন বলেন, আমার ছেলের বৌ এর উপর কোন নির্যাতন করিনি। ছেলে দ্বিতীয় বিয়ে করেছে কিনা আমরা জানিনা। ছেলে ঈদের পরদিন আবার কুয়েতে চলে গেছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ১২ অক্টোবর ২০২২ তারিখে ফজিলা খাতুনের শশুর-শাশুড়ি অকত্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করায় ফজিলা খাতুন বেধরক মারপিট করে। সংবাদ পেয়ে ফজিলা খাতুনের পিতা খোরশেদ গাজী তাদের বাড়িতে গেলে তাকেও অপমান এবং মেরে ফেলার হুমকি দেয় এবং বাড়ি থেকে বের করে দেয়। এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিষয়টি মিমাংশা করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। একপর্যায়ে বাধ্য হয়ে মৌতলা ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তারা কোন মিমাংশা মানতে রাজি হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শুধু আইন দিয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রন করা সম্ভব নয়- প্রয়োজন সচেতনতা
পরবর্তী পোস্ট
জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথের অনিয়ম দুর্নীতির তদন্ত আজ

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে অপরিকল্পিত মাছের ঘেরে হুমকির মুখে কোটি টাকার...

জুলাই ২৬, ২০২৬

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

কালিগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়ন কাজ পরিদর্শনে...

জুলাই ২৫, ২০২৬

জলাবদ্ধতায় ডুবছে জনজীবন ও অর্থনীতি

জুলাই ২৪, ২০২৬

শ্রাবণের অবিরাম বর্ষণে বিপর্যস্ত কালিগঞ্জ: জলাবদ্ধতায় ডুবছে জনজীবন...

জুলাই ২৪, ২০২৬

মাদকে ভাসছে কালিগজ্ঞের বন্দকাটি

জুলাই ২৩, ২০২৬

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬

কালিগঞ্জে বাল্যবিবাহও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

জুলাই ২৩, ২০২৬

কালিগঞ্জে, বাল্যবিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার, ইভটিজিং এবং শিশু নির্যাতন...

জুলাই ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting