দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫৮
পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায়...
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

স্ত্রীকে তিনতলা থেকে লাথি মেরে ফেলে দিলেন স্বামী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২১, ২০২৩
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০ কমেন্ট 404 ভিউস

জাতীয় ডেস্ক:

অনিকের সঙ্গে তাঁর স্ত্রী আলিয়া খাতুনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে তিনতলা থেকে লাথি মেরে তাঁকে ফেলে দেন অনিক। এতে আলিয়া গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত আলিয়া খাতুন টপি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

আলিয়া খাতুনের (২৬) স্বামী মো. অনিক (২২) রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। আলিয়া খাতুনের বাবার বাড়ি একই এলাকায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আলিয়া খাতুন কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছেন। ভেতরে ক্ষতও থাকতে পারে। ওপর থেকে পড়ে যাওয়ার কারণে হাড় ভেঙে গেছে কি না, সেটি এক্স-রে করার পর বলা যাবে। রোগীকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

আলিয়ার ছোট ভাইয়ের স্ত্রী সুমনা বেগম জানান, তাঁর ননদের এর আগে অন্য জায়গায় বিয়ে হয়েছিল। অনিকের অত্যাচারে আলিয়া সেই স্বামীর সংসার করতে পারেনি। পরে অনিকের সঙ্গে বিয়ে করে। অনিকের সঙ্গে আরও একটি মেয়ের সম্পর্ক রয়েছে। অনিক তাঁর ফোনের সিমটা সেই মেয়েকে দিয়ে এসেছেন। আলিয়া ফোন করলে ওই মেয়ে ধরেছে। এ নিয়ে অনিক ও আলিয়ার মধ্যে কলহ চলছিল।

সুমনা আরও বলেন, আজ আলিয়াকে বেদম মারছিলেন অনিক। দেখে সহ্য করতে না পেরে তাঁর দুই জা লিপি খাতুন আর সেলিনা খাতুন ঠেকাতে গিয়েছিলেন। তাঁদের সামনেই লাথি দিয়ে অনিক তিনতলা থেকে আলিয়াকে ফেলে দেন।

প্রত্যক্ষদর্শী লিপি খাতুন বলেন, সেলিনা ঘরের ভেতর থেকে আলিয়াকে ধরে বাইরে আনছিলেন। এ সময় অনিক এসে এমন জোরে লাথি দেন যে আলিয়া নিচের একটি টিনের চালার ওপরে পড়ে যান। তাঁর দেবর রাশেদ দোতলায় ছিলেন। তিনি লাফ দিয়ে টিনের চালার ওপর নেমে আলিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পলাতক থাকায় আলিয়াকে মারধরের অভিযোগের বিষয়ে তাঁর স্বামী অনিকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, অনিক নেশাগ্রস্ত। মাঝেমধ্যে নেশার টাকার জন্য সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করত। আজ বেলা ৩টার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে সে তার স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে এখনো কোনো অভিযোগ থানায় আসেনি। তারপরও পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা করছে। তার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো না। স্বজনেরা চাইলে এ নিয়ে মামলা করতে পারবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আন্তর্জাতিক হতে পারেনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
পরবর্তী পোস্ট
ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলার দৈন্য ঠিক নয়: প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting