দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৪৬
সুন্দরবনে ১০ জেলে অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিপণ...
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ মানববন্ধন
সাতক্ষীরায় কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ: ১৬ বছরে...
আশাশুনিতে শহীদ জিয়ার আমলের দু’টি খাল পুনঃখননের দাবি
খুলনার গাছে আপেল ধরল কীভাবে? রহস্যের পেছনে যে...
দেবহাটায় শামীম হত্যা মামলায় সাদিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায়...
সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সাতক্ষীরায় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়াতে আলোচনা সভা...
দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

সৌদি আরবে ঈদ রবিবার

কর্তৃক kobirubel.satnadee মে ২৩, ২০২০
মে ২৩, ২০২০ ০ কমেন্ট 423 ভিউস

সৌদি আরবে শুক্রবার সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২৪ মে (রবিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। একই দিন ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের সৌন্দর্য।

করোনাভাইরাস মহামারির মধ্যে এবার উদযাপিত হবে ঈদ। ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউনসহ বিধিনিষেধ জারি করেছে। ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সংযুক্ত আরব আমিরাতের সরকার একটি চাঁদ দেখা কমিটি গঠন করেছে। শুক্রবার সন্ধ্যায় আইনমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক শেষে দেশটিতেও সোমবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়।

অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ ঘোষণা দিয়েছে, শনিবার (২৩) হবে শেষ রমজান। রবিবার (২৪ মে) ঈদুল ফিতর পালিত হবে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরে শুক্রবার চাঁদ দেখা যায়নি। তাই এই দেশগুলোতেও রবিবার ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার (২৩ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে অনুরোধ জানিয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো, ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

শনিবার চাঁদ দেখা গেলে দেশে রবিবার ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে সোমবার ঈদ উদযাপিত হবে। সূত্র: বাংলা ট্রিবিউন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঈদে ঘরমুুখী মানুষ, সারাদেশেই ব্যাপক হারে করোনা ছড়ানোর শঙ্কা
পরবর্তী পোস্ট
মঙ্গলবার থেকে করোনা পরীক্ষা করবে গণস্বাস্থ্য কেন্দ্র, সবার জন্য উন্মুক্ত

রিলেটেড পোস্ট

আশাশুনিতে শহীদ জিয়ার আমলের দু’টি খাল পুনঃখননের দাবি

নভেম্বর ৮, ২০২৬

খুলনার গাছে আপেল ধরল কীভাবে? রহস্যের পেছনে যে...

নভেম্বর ৮, ২০২৬

দেবহাটায় শামীম হত্যা মামলায় সাদিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নভেম্বর ৮, ২০২৬

কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায়...

নভেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নভেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরায় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়াতে আলোচনা সভা...

নভেম্বর ৮, ২০২৬

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক...

নভেম্বর ৮, ২০২৬

দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও...

নভেম্বর ৭, ২০২৬

কালিগঞ্জ ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন

নভেম্বর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting