দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:২৯
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

সেরার পুরস্কার জিতে এবার অশ্লীল অঙ্গভঙ্গি নয়, কাঁদলেন মার্টিনেজ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 346 ভিউস

স্পোর্টস ডেস্ক:

এমিলিয়ানো মার্টিনেজ। লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফিটা তুলে দেয়ার অন্যতম নায়ক। তার অসাধারণ গোলকিপিংয়ের কারণেই বিশ্বকাপ জয় সম্ভব হয়েছে আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে এমিলিয়ানো মার্টিনেজ যতটা নন্দিত, মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে তার চেয়ে বেশি নিন্দিত।

বিশেষ করে, বিশ্বকাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস হাতে তিনি যে অশ্লীল এবং অসভ্য উদযাপন করেছিলেন, তা সারা বিশ্বেই সমালোচনা তৈরি করেছিলো।

শুধু তাই নয়, ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপের জন্য নিরবতা পালন, তাকে কটাক্ষ করা এবং দেশে ফিরে এমবাপের শিশুসূলভ কার্টুন তৈরি করে সেটা নিয়ে টিম বাসে চড়া- হেন কোনো কাজ নেই, যা করেননি মার্টিনেজ।

সেই মার্টিনেজ যেন এবার সবচেয়ে ভদ্র, সুবোধ বালক। সোমবার রাতেও তিনি জিতলেন আরও একটি সেরার পুরস্কার। লিওনেল মেসি, লিওনেল স্কালোনির সঙ্গে উঠলেন একই মঞ্চে। ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি। কোচের পুরস্কার উঠেছে লিওনেল স্কালোনির হাতে। এরপর বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন মার্টিনেজ। পুরস্কার হাতে মেসিদের পাশে দাঁড়ালেন তিনিও।

বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার হাতে নিয়ে এবার আর কোনো অশ্লীল অঙ্গভঙ্গি করলেন না। বরং কেঁদে দিয়েছেন তিনি। এরপর নিজের এই পুরস্কারটি তিনি উৎসর্গ করলেন বাবা-মায়ের প্রতি।

রিয়াল মাদ্রিদের থিবো কুর্তোয়া এবং বিশ্বকাপে মরক্কোর হয়ে অসাধারণ গোলকিপিং করা সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বোনোকে পেছনে ফেলে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন মার্টিনেজ। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মার্টিনেজ।

বিশেষ করে পেনাল্টিতে তার চেয়ে সেরা গোলরক্ষক যেন বর্তমানে আর কেউ নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুটি শট ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ফাইনালে ফ্রান্সের ফরোয়ার্ড কোলো মুয়ানি শেষ মুহূর্তে গোললক্ষ্যে যে শট নিয়েছিলেন, নিশ্চিত গোল হয়ে যেতো সেটা। কিন্তু মার্টিনেজ অসাধারণ দক্ষতায় সেই শট ফিরিয়ে দেন। এরপর পেনাল্টিতেও একটি শট ঠেকিয়ে দিয়েছিলেন তিনি।

বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জয়ের পর টিওয়াইসি স্পোটসকে মার্টিনেজ বলেন, ‘এটা অবশ্যই আমার ক্যারিয়ারের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত। সবাই আমার গল্প জানেন। এটা আমার দেশের জন্য বয়ে আনা একটি গর্ব। আমার দেশের জন্য আমি সব সময় গর্ব অনুভব করি। আমার পরিবার, অ্যাস্টন ভিলা, জাতীয় দল- সবার জন্যই আমার এই অর্জন সম্ভব হয়েছে। এটা ছিল (বিশ্বকাপ জয়) আমার সারা জীবনের স্বপ্ন।’

প্রথম কোনো আর্জেন্টাইন গোলরক্ষক হিসেবে বর্ষসেরার ট্রফি জিতলেন মার্টিনেজ। এ জন্য নিজের মা-বাবার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ তিনি। মার্টিনেজ বলেন, ‘আমার আদর্শ হচ্ছেন আমার বাবা-মা। এই অর্জন আমি তাদের উৎসর্গ করতে চাই।’

ফিফাডটকমকে দেয়া সাক্ষাৎকারে বর্ষসেরা এই গোলরক্ষক বলেন, ‘এখন দিনে দিনে আমার নিজেকে প্রমাণ করে যেতে হবে। কারণ আমি শিরোপা জিতেছি। আমি চাই এভাবে একের পর এক জয় পেতে। গোলপোস্টের নিচে আমি আমার অবস্থানকে আরও দৃঢ় করতে চাই। গোলকিপিংকে আমি আমার আদর্শ হিসেবে বেছে নিয়েছি। তবে আমার সেরা আদর্শ হলেন আমার বাবা-মা। তারা আমার জন্য দিনে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন এবং এ কারণেই আজ আমি এ পর্যায়ে এসে পৌঁছাতে পেরেছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে কথা বললেন হাথুরুসিংহেও
পরবর্তী পোস্ট
৪০০ কোটি টাকা ছাড়ালো লেনদেন, বেড়েছে সূচক

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting