দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৫
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

সুন্দরবনে পা বিচ্ছিন্ন বাঘের মৃতদেহ উদ্ধার, ময়না তদন্ত সম্পন্ন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৩, ২০২০
জুলাই ১৩, ২০২০ ০ কমেন্ট 434 ভিউস

মেহেদী হাসান, খুলনা থেকে: পেছনের দুই পা বিছিন্ন অবস্থায় সুন্দরবন থেকে একটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বন বিভাগের দাবি, কুমিরের কামড়ে মারা পড়েছে বাঘটি। শুক্রবার সকালে সুন্দরবনের আন্ধারমানিক বন ফাঁড়ির কাছ থেকে বেঙ্গল টাইগারের মৃতদেহটি উদ্ধার করা হয়।

বাঘটির পেছনের দুই পা বিচ্ছিন্ন, সামনে একটি পায়ে পচন ধরেছিলো। রোববার মৃত বাঘটির ময়না তদন্ত সম্পন্ন করে খুলনা প্রাণী সম্পদ কার্যালয়ের দুইজন ভেটেনারি চিকিৎসক ও একজন প্রাণী সম্পদ কমকর্তা।

সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. মাহমুদুল হাসান জানান, বনপ্রহরীরা তাদের নিয়মিত টহলের সময় কটকা অভয়ারণ্যের ছাপড়াখালী এলাকায় বাঘের মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বন বিভাগের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে আনা হয়। এটি স্ত্রী বাঘ (বাঘিনী)। এর দৈর্ঘ্য সাত ফুট ও উচ্চতা তিন ফুট। যৌথভাবে বাঘটির ময়নাতদন্ত করেছেন বাগেরহাটের মোড়েলগঞ্জের ডা. আব্দুল্লাহ আল মামুন ও সাতক্ষীরার শরণখোলার প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আলাউদ্দিন মাসুদ। ময়নাতদন্ত শেষে চামড়া সংরক্ষণ করে লাশটি মাটিতে পুঁতে ফেলা হবে বলেও জানান এই কর্মকর্তা।

মাহমুদুল হাসান বলেন, “একটি বাঘ বন্য পরিবেশে খুব বেশি হলেও ১২ থেকে ১৪ বছর বাঁচে। বাঘটির আনুমানিক বয়স ১০ বছর। বাঘটির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে আমরা ধারণা করাছি, বার্ধক্যজনিত কারণেই বাঘটির মৃত্যু হয়েছে।”

বাঘ শিকারিদের দেওয়া বিষটোপ খাওয়ার কারণে বাঘটির মৃত্যু হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে মাহমুদুল হাসান বলেন, “বিষ খেয়ে মৃত্যু হলে বাঘের জিহ্বা নষ্ট হয়ে যায়। বাঘটির ক্ষেত্রে তেমন কোনো চিহ্ন পাননি ময়নাতদন্তকারী চিকিৎসকেরা। তবে মৃত্যুর বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য স্যাম্পল হিসেবে জিহ্বাটি সংগ্রহ করা হয়েছে। এটি ঢাকায় বন বিভাগের ফরেনসিক ল্যাবে (আগারগাঁও) পাঠানো হবে। সেই রিপোর্ট পেলেই বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে, বাঘের এমন মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ নিয়ে পাঁচ মাসের ব্যবধানে দুটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। গত ৩ ফেব্রুয়ারি সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কাছ থেকে আরেকটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছিল বন বিভাগ। সেই বাঘটির এক পা বিচ্ছিন্ন ছিল। এর আগে গত বছরের আগস্টে আরেকটি বাঘের মৃতদেহ উদ্ধার করা হয়। সেটির গায়ে অবশ্য কোনো আঘাতের কোনো চিহ্ন ছিল না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা সদর এমপি ও যুগের বার্তা সম্পাদক সহ ৬ জনের করোনা শনাক্ত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জের একটি বাড়িতে আগুণ দিয়ে ক্ষতি সাধন

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting