দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:২৮
শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সীতাকুণ্ডে তুলার গুদামে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১২, ২০২৩
মার্চ ১২, ২০২৩ ০ কমেন্ট 327 ভিউস

জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় এসএল স্টিল করপোরেশনের একটি গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ১৭ ঘণ্টা লেগেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র বাহিনীর ২২টি ইউনিটের চেষ্টায় শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। ইউনিটেক্স গ্রুপের ব্যবহার করা ওই গুদামে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ১০ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। পরিদর্শন শেষে তিনি ঘটনার তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপন করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। পরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলমকে প্রধান করে ১০ সদস্যের কমিটি করা হয়। কমিটিতে জেলা, থানা ও শিল্প পুলিশ, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, সীতাকুণ্ডের ইউএনও, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন, বিস্ফোরক পরিদফতর, বাংলাদেশ টেক্সটাইল ম্যানুফেকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের একজন করে সদস্য রাখা হয়েছে। কমিটি পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিবে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, এসএল স্টিল করপোরেশনের লোকমান হোসেনের মালিকানাধীন ওই গুদামে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। লোকমান ইউনিটেক্স গ্রুপকে গুদাম ভাড়া দিয়েছিলেন। ইউনিটেক্স গ্রুপ বিদেশ থেকে তুলা আমদানি করে সেখানে গুদামজাত করতো। গুদামে ২ হাজার ৭০০ টন তুলা মজুদ ছিলো বলে মালিকপক্ষ দাবি করেছে। গুদামের পাশে ওয়েল্ডিংয়ের কাজ চলছিলো। সেখান থেকে স্ফুলিঙ্গ এসে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কুমিরা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবদুল রাব্বী জানান, গতকাল আগুন লাগার খবর পেয়ে প্রথমে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল আগুন নিভানোর কাজ শুরু করে। এরপর আশপাশের স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। আশপাশে পানির উৎস না থাকা এবং তুলার আগুন দ্রুত ছড়ানোর কারণে দীর্ঘ সময় আগুন নেভানো যাচ্ছিলো না। পরে ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনীর ৪টি, নৌবাহিনীর ৪টি ও বিমানবাহিনীর ২টি ও বিজিবির ৪টি ফায়ার ফাইটিং ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। দীর্ঘ ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভার পরও তুলার স্তুপের কিছু অংশে নতুন করে আগুন লাগায় আবারো আগুন নেভানো লাগতে পারে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিএনপি বিদেশি প্রভুদের সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : ওবায়দুল কাদের
পরবর্তী পোস্ট
সালাহর ‘অদ্ভুত’ পেনাল্টি মিসে লিভারপুলের হার

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting